iQOO 15 Ultra 5G: 4 ফেব্রুয়ারি লঞ্চ, 2K 144Hz ডিসপ্লে, 40 লক্ষ AnTuTu স্কোর – দেখুন সম্পূর্ণ ডিটেইলস

অনেক দিন আগেই iQOO তাদের নাম্বার সিরিজের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন টিজ করেছিল। সেই টিজার অনুযায়ী কোম্পানি এবার তাদের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন iQOO 15 Ultra 5G লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। অফিসিয়ালি জানানো হয়েছে, আগামী 4 ফেব্রুয়ারি ফোনটি প্রথমে চীনের বাজারে লঞ্চ হবে এবং পরে অন্যান্য দেশে আনা হবে। আইকু নাম্বার সিরিজে এই প্রথম “Ultra” মডেল আসতে চলেছে, যা প্রিমিয়াম সেগমেন্টে কোম্পানির নতুন পরিচয় গড়ে তুলবে।

iQOO 15 Ultra
iQOO 15 Ultra

iQOO 15 Ultra Specification

আইকু 15 আল্ট্রা স্মার্টফোনটি মূলত হেভি পারফরম্যান্স ও গেমিং ইউজারদের কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে। এতে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, সম্ভাব্য 40 লক্ষ AnTuTu স্কোর, 7000mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং, 2K OLED 144Hz ডিসপ্লে এবং 50MP ক্যামেরা সেটআপের মতো হাই-এন্ড ফিচার দেখা যেতে পারে। সব মিলিয়ে এটি iQOO এর এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ও দামি ফোন হতে চলেছে।

iQOO 15 Ultra Display

লিক অনুযায়ী আইকু 15 আল্ট্রা ফোনটিতে 6.85 ইঞ্চির 2K OLED ডিসপ্লে দেওয়া হতে পারে, যা Samsung-এর M14 লুমিনেসেন্ট ম্যাটেরিয়ালের উপর তৈরি LEAD প্যানেল হবে। এই ডিসপ্লেতে 144Hz রিফ্রেশ রেট এবং প্রায় 6000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ফোনটিতে 3D আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং প্রিমিয়াম ট্রান্সপারেন্ট ডিজাইন দেখা যেতে পারে।

iQOO 15 Ultra Camera

ফটোগ্রাফির জন্য এই 15 Ultra 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এতে OIS সাপোর্টসহ 50MP প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে, যার সঙ্গে একটি পোর্ট্রেট টেলিফটো লেন্স যুক্ত থাকবে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়ার সম্ভাবনা রয়েছে, যা হাই-কোয়ালিটি ছবি ও ভিডিও ধারণে সক্ষম হবে।

 iQOO 15 Ultra Camera
iQOO 15 Ultra Camera

iQOO 15 Ultra Battery

আইকু 15 আল্ট্রা স্মার্টফোনে 7000mAh ক্যাপাসিটির বড় ব্যাটারি দেওয়া হতে পারে। লিক রিপোর্ট অনুযায়ী এতে 100W ওয়ার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। পাশাপাশি রিভার্স চার্জিং ফিচারও যোগ করা হতে পারে, যা অন্য ডিভাইস চার্জ করার সুবিধা দেবে।

iQOO 15 Ultra RAM & Storage

যদিও অফিসিয়ালি এখনও RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্ট প্রকাশ করা হয়নি, তবে আশা করা হচ্ছে এই আইকু ফোনটি LPDDR5X RAM এবং UFS 4.0 স্টোরেজ প্রযুক্তির সঙ্গে লঞ্চ হবে। একাধিক RAM ও স্টোরেজ অপশন থাকতে পারে, যা স্মুথ মাল্টিটাস্কিং এবং হেভি গেমিং এক্সপেরিয়েন্স দেবে।

আরও পড়ুন: ফাইনালি ভারতে লঞ্চ হল Motorola Signature: Snapdragon 8 Gen 5, 90W চার্জিং 6.8” AMOLED, Quad 50MP ক্যামেরা জেনেনিন এর দাম

iQOO 15 Ultra Processor

এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ এর প্রসেসর। iQOO 15 Ultra স্মার্টফোনে অফিসিয়ালি নিশ্চিত করা Qualcomm Snapdragon 8 Elite Gen 5 চিপসেট দেওয়া হবে, যা 3nm ফ্যাব্রিকেশনে তৈরি অক্টা-কোর প্রসেসর। এই প্রসেসরের ক্লক স্পিড 3.63GHz থেকে 4.6GHz পর্যন্ত যেতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে Q3 চিপ থাকতে পারে এবং AnTuTu স্কোর প্রায় 40 লক্ষ ছুঁতে পারে।

iQOO 15 Ultra Launch Date in India

iQOO 15 Ultra স্মার্টফোনটি আগামী 4 ফেব্রুয়ারি চীনে লঞ্চ হবেভারতীয় সময় অনুযায়ী বিকেল 4টা 30 মিনিটে ফোনটির দাম ঘোষণা করা হবে। তবে এখনও পর্যন্ত iQOO অফিসিয়ালি জানায়নি ফোনটি ভারতের বাজারে লঞ্চ হবে কিনা। ভারতে লঞ্চ নিয়ে নিশ্চিত তথ্যের জন্য অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন: অ্যাপল তাদের নতুন Apple AirTag লঞ্চ করল: 50% বেশি রেঞ্জ, জোরালো স্পিকার ও Apple Watch সাপোর্ট, দাম মন্ত্র?

iQOO 15 Ultra Price in India (সম্ভাব্য)

যেহেতু এই স্মার্টফোনটি একটি Ultra গ্রেড ফ্ল্যাগশিপ স্মার্টফোন, তাই অনুমান করা হচ্ছেআইকু 15 আল্ট্রা ভারতে প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ হবে। সম্ভাব্যভাবে এর দাম প্রায় 70,000 হাজার থেকে 90,000 হাজার টাকা রেঞ্জে থাকতে পারে। তবে অফিসিয়াল লঞ্চের আগে দাম নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

Leave a Comment