iPhone 18 Pro Max Leak: 5100mAh ব্যাটারি, আন্ডার-ডিসপ্লে Face ID ও নতুন ক্যামেরা টেক

Apple এখনও আনুষ্ঠানিকভাবে iPhone 18 Pro সিরিজ উন্মোচন করতে অনেকটা সময় নিলেও, এর মধ্যেই অনলাইনে একের পর এক শক্তিশালী লিক সামনে আসতে শুরু করেছে। প্রাথমিক রিপোর্ট বলছে, iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max হতে পারে সাম্প্রতিক বছরের মধ্যে Pro সিরিজের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা। ডিজাইনে বড় রদবদল, ক্যামেরায় হার্ডওয়্যার লেভেলের আপগ্রেড এবং একেবারে নতুন চিপ আর্কিটেকচারের কারণে 2026 সালের এই iPhone গুলো ব্যবহারকারীদের জন্য একেবারে নতুন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে।

iPhone 18 Pro Max Specification

লিক অনুযায়ী, Apple iPhone 18 Pro সিরিজে একসাথে একাধিক বড় আপগ্রেড আনতে চলেছে। আন্ডার ডিসপ্লে Face ID, মেকানিক্যাল আইরিস ক্যামেরা, 2nm ভিত্তিক A20 Pro চিপ, বড় ব্যাটারি এবং নতুন প্রজন্মের modem, সব মিলিয়ে এই সিরিজ শুধু একটি বার্ষিক আপডেট নয়, বরং Pro লাইনের জন্য একটি বড় ট্রানজিশন পয়েন্ট হতে পারে

SpecificationDetails
Display Size6.3-inch (iPhone 18 Pro), 6.9-inch (iPhone 18 Pro Max)
Display TypeOLED, under-display Face ID technology (expected)
Front DesignPinhole camera / smaller or removed Dynamic Island
Rear CameraTriple camera setup
Camera TechnologyMechanical iris (variable aperture – expected)
Image SensorThree-layer stacked sensor (Samsung – rumored)
Main Camera ApertureLarger aperture (expected)
Telephoto ApertureLarger aperture (expected)
ProcessorApple A20 Pro
Fabrication ProcessTSMC 2nm
Chip ArchitectureCPU, GPU, Neural Engine + RAM on same wafer
Performance Gain~15% faster performance (expected)
Power EfficiencyUp to 30% better efficiency (expected)
Battery (Pro Max)Around 5,100mAh (rumored)
Body ThicknessSlightly thicker than previous generation
Weight (Pro Max)Above 240g (expected)
ConnectivityApple C2 modem, mmWave 5G support
RAM TechnologyNew integrated RAM packaging
Thermal SystemImproved cooling system (expected)

iPhone 18 Pro Max Display

iPhone 18 Pro স্মার্টফোনটিতে থাকতে পারে 6.3 ইঞ্চি এবং iPhone 18 Pro Max6.9 ইঞ্চির বড় ডিসপ্লে, যা সাইজের দিক থেকে আগের প্রজন্মের মতোই থাকবে। তবে আসল পরিবর্তন আসতে পারে ফ্রন্ট ডিজাইনে। রিপোর্ট অনুযায়ী, Apple প্রথমবারের মতো Face ID সেন্সরগুলো ডিসপ্লের নিচে নিয়ে যেতে পারে। এর ফলে পরিচিত Dynamic Island পুরোপুরি উঠে যেতে পারে, আর সেলফি ক্যামেরা থাকতে পারে বামদিকে ছোট একটি পিনহোল কাটআউটে। এতে করে স্ক্রিন আরও ক্লিন ও কম interrupted দেখাবে।

iPhone 18 Pro Max Display
iPhone 18 Pro Max Display

iPhone 18 Pro Max Camera

ক্যামেরা দিক থেকে Apple বড় চমক দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। লিক অনুযায়ী বলছে, অন্তত একটি রিয়ার ক্যামেরায় থাকতে পারে mechanical iris, যা variable aperture সাপোর্ট করবে। এর ফলে আলো নিয়ন্ত্রণ ও depth of field এর ব্যবহারকারীরা আরও বেশি হার্ডওয়্যার লেভেলের কন্ট্রোল পেতে পারেন। এছাড়া Samsung এর নতুন three layer stacked image sensor ব্যবহারের সম্ভাবনাও রয়েছে, যা দ্রুত ইমেজ প্রসেসিং, কম noise এবং উন্নত dynamic range দিতে পারে। বড় aperture সহ মেইন ও টেলিফটো লেন্স কম আলোতে ফটোগ্রাফিকে আরও শক্তিশালী করবে।

iPhone 18 Pro Max Camera
iPhone 18 Pro Max Camera

iPhone 18 Pro Max Battery

ব্যাটারি লাইফ ক্ষেত্রে iPhone 18 Pro Max এর অন্যতম বড় ফোকাস হতে পারে। রিপোর্ট অনুযায়ী, ফোনটি আগের তুলনায় সামান্য মোটা হতে পারে, যার ফলে ভেতরে বড় ব্যাটারি বসানোর জায়গা মিলবে। লিক অনুযায়ী, এতে থাকতে পারে প্রায় 5,100mAh ব্যাটারি, যা এটিকে এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি যুক্ত iPhone বানাতে পারে। ওজন 240 গ্রামের বেশি হতে পারে, তবে Apple সম্ভবত দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ দিয়েই সেই বাড়তি ওজনকে জাস্টিফাই করবে।

Read Also: আজ Poco M8 5G ভারতে লঞ্চ হচ্ছে 6.77-ইঞ্চি Curved Display সহ দেখেলিন এক ঝলকে

iPhone 18 Pro Max RAM & Storage

যদিও নির্দিষ্ট RAM ও স্টোরেজ কনফিগারেশন এখনও ফাঁস হয়নি, তবে নতুন chip level RAM integration প্রযুক্তির কারণে দ্রুততর মেমোরি পারফরম্যান্স এবং উন্নত মাল্টিটাস্কিং দেখা যেতে পারে। Apple Intelligence কেন্দ্রিক ফিচারগুলো চালানোর জন্য iPhone 18 Pro সিরিজে আগের তুলনায় বেশি RAM দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Read Also: 10,080mAh Battery সহ Honor Power 2 ভারতে লঞ্চ হচ্ছে 8000nits Display ও Dimensity 8500 Elite দেখে চমকে যাবেন

iPhone 18 Pro Max Connectivity

iPhone 18 Pro Max এ থাকতে পারে Apple এর নতুন C2 modem, যা mmWave 5G সাপোর্ট ফিরিয়ে আনতে পারে। এর ফলে হাই-স্পিড 5G কানেক্টিভিটি আরও স্টেবল হবে এবং Qualcomm নির্ভরতা কমানোর Apple এর পরিকল্পনা আরও এক ধাপ এগোবে।

iPhone 18 Pro Max Prosessor

iPhone 18 Pro সিরিজে ডেবিউ করতে পারে সম্পূর্ণ নতুন A20 Pro চিপ, যা তৈরি হবে TSMC এর 2nm প্রসেসে। শুধু ছোট নোডই নয়, Apple নাকি নতুন Wafer-Level Multi-Chip Module প্রযুক্তিও ব্যবহার করবে, যেখানে RAM সরাসরি CPU, GPU এবং Neural Engine এর পাশেই বসানো থাকবে। এর ফলে পারফরম্যান্স বাড়বে, পাওয়ার এফিসিয়েন্সি উন্নত হবে এবং অন-ডিভাইস AI ফিচার আরও শক্তিশালী হতে পারে। প্রাথমিক অনুমান অনুযায়ী, A20 চিপ প্রায় 15% বেশি পারফরম্যান্স ও 30% পর্যন্ত ভালো এফিসিয়েন্সি দিতে পারে।

Read Also: 64 মিনিটে 0–100% চার্জ OPPO A6 Pro 5G ভারতে লঞ্চ হয়েছে সাথে 7000mAh Monster Battery

iPhone 18 Pro Max Launch Date In India

Apple সাধারণত সেপ্টেম্বর মাসেই নতুন iPhone লঞ্চ করে, এবং iPhone 18 Pro iPhone 18 Pro MaxSeptember 2026 নাগাদ গ্লোবালি ও ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও অফিসিয়াল কনফার্মেশন এখনও নেই, লিকগুলো Apple এর পরিচিত টাইমলাইনের দিকেই ইঙ্গিত করছে।

iPhone 18 Pro Max Price In India

এই মুহূর্তে iPhone 18 Pro সিরিজের ভারতীয় দাম নিয়ে নির্দিষ্ট কিছু জানা যায়নি। তবে যেহেতু iPhone 17 সিরিজেই Apple ভারতে বড়সড় প্রাইস হাইক করেছে, তাই অনেক বিশ্লেষকের মতে iPhone 18 সিরিজে কোম্পানি দাম স্থির রাখার চেষ্টা করতে পারে। তবুও, RAM কম্পোনেন্টের ঘাটতি ও প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডগুলোর প্রাইসিং স্ট্র্যাটেজির ওপর নির্ভর করেই Apple চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

Leave a Comment