বাজেট iPhone 17e আসছে 48MP ক্যামেরা ও MagSafe চার্জিং নিয়ে, জেনেনিন স্পেসিফিকেশন, লঞ্চ টাইমলাইন ও দাম

শোনা যাচ্ছে Apple চলতি মাসেই তাদের ‘17 সিরিজ এর সবচেয়ে সাশ্রয়ী মডেল iPhone 17e বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। আইফোন 17 সিরিজের অন্যান্য প্রিমিয়াম মডেলের পর এটি হবে সিরিজের নতুন ও তুলনামূলক কমদামি iPhone। অফিসিয়াল ঘোষণা এখনও না এলেও একাধিক লিক রিপোর্টে ফোনটির সম্ভাব্য দাম ও ফিচার সামনে এসেছে, যা ইতিমধ্যেই আগ্রহ তৈরি করেছে।

iPhone 17e Specification

লিক তথ্য অনুযায়ী iPhone 17e কে পারফরম্যান্স ও দামের ভারসাম্য বজায় রেখে তৈরি করা হয়েছে। এতে ফ্ল্যাগশিপ গ্রেড চিপসেট, উন্নত ক্যামেরা, MagSafe চার্জিং এবং Dynamic Island ডিজাইন থাকতে পারে। অর্থাৎ কম দামে প্রিমিয়াম iPhone অভিজ্ঞতা দেওয়াই এই মডেলের মূল লক্ষ্য।

SpecificationDetails
BrandApple
ModeliPhone 17e
SeriesiPhone 17 Series
Display Size6.1-inch
Refresh Rate60Hz
Display DesignDynamic Island (Expected)
ProcessorApple A19 Chip
Fabrication2nm
Neural Engine16-core Neural Engine
Rear Camera48MP (Expected)
Front Camera18MP Center Stage (Expected)
Charging25W MagSafe Charging (Expected)
Connectivity5G
Colors (Expected)Black, White, Purple

iPhone 17e Display

এই ফোনে 6.1ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে, যা 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। স্ক্রিন সাইজ আগের “e” মডেলের মতোই রাখা হচ্ছে বলে জানা গেছে। বড় পরিবর্তন হিসেবে এখানে প্রচলিত নচের বদলে Dynamic Island ডিজাইন ব্যবহারের সম্ভাবনা রয়েছে, যা ইউজার ইন্টারফেস কে আরও ইন্টারঅ্যাকটিভ করে তুলবে।

iPhone 17e Battery

ব্যাটারির নির্দিষ্ট ক্যাপাসিটি এখনও প্রকাশ না পেলেও লিক অনুযায়ী ডিভাইসটি 25W MagSafe চার্জিং সাপোর্ট করবে। ফলে ওয়্যারলেস চার্জিংয়ের মাধ্যমে তুলনা মূলক দ্রুত চার্জ পাওয়া যাবে। নতুন চিপের কারণে পাওয়ার কর্মক্ষমতাও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: Tecno Pova Curve 2 5G Launched: 8000mAh ব্যাটারি ও Dimensity 7100 প্রসেসর নিয়ে, জেনেনিন সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম

iPhone 17e Camera

ফটোগ্রাফির জন্য এই আইফোন 17e ফোনে 48MP রিয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। যা দৈনন্দিন ছবি ও 4K ভিডিওর জন্য এটি যথেষ্ট শক্তিশালী হবে। সামনে থাকতে পারে 18MP Center Stage সেলফি ক্যামেরা, যা ভিডিও কল ও অটোফ্রেমিং সুবিধা আরও উন্নত করবে।

iPhone 17e RAM & Storage

RAM ও স্টোরেজ সম্পর্কে নির্দিষ্ট অফিসিয়াল তথ্য এখনও জানা যায়নি। তবে রিপোর্ট অনুযায়ী এটি বেস ও উচ্চ স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে। বেস মডেলটি সাধারণ ব্যবহারকারীদের জন্য এবং উচ্চ স্টোরেজ অপশনটি পাওয়ার ইউজারদের লক্ষ্য করে আনা হবে।

আরও পড়ুন: 8 হাজারের নিচে Lava Star 3 — 6.75-inch Display ও 8GB RAM সাপোর্ট জানুন সম্পূর্ণ স্পেসিফিকেশন

iPhone 17e Processor

প্রসেসিং এর জন্য এই 17e ফোনটিতে Apple A19 চিপসেট ব্যবহারের সম্ভাবনা রয়েছে। যেটি একই সিরিজের প্রিমিয়াম মডেলেও থাকতে পারে। 2nm ফ্যাব্রিকেশনে তৈরি এই প্রসেসরে 16 core Neural Engine থাকবে, যা AI টাস্ক ও স্মার্ট প্রসেসিংয়ে বাড়তি গতি দেবে। আগের “e” মডেলের তুলনায় প্রায় 10% ভালো পারফরম্যান্স পাওয়া যেতে পারে

Launch in India

লিক অনুযায়ী আইফোন 17e এর গ্লোবাল লঞ্চ 19 ফেব্রুয়ারি হতে পারে। সাধারণত গ্লোবাল লঞ্চের কাছাকাছি সময়েই ভারতীয় বাজারেও ডিভাইসটি উন্মোচিত হয়, তাই একই সময়ে বা অল্প ব্যবধানে India লঞ্চ আশা করা হচ্ছে।

আরও পড়ুন: বছরের সেরা পারফরম্যান্স ফোন হতে পারে এই Redmi K90 Ultra নিয়ে জোর আলোচনা — ফিচার ও সম্ভাব্য দাম

Price in India

লিক রিপোর্টে iPhone 17e এর বেস ভ্যারিয়েন্টের দাম $599 বলা হয়েছে। এই মূল্য ভারতীয় মুদ্রায় আনুমানিক 54,000 হাজার টাকার কাছাকাছি পড়ে। অফিসিয়াল India প্রাইস ট্যাক্স ও ভ্যারিয়েন্ট অনুযায়ী কিছুটা কম বা বেশি হতে পারে।

Leave a Comment