অ্যাপেলের অ্যাফোর্ডেবল আইফোন সেগমেন্টে iPhone 16e লঞ্চের পর থেকেই তার উত্তরসূরি iPhone 17e নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও এখনও পর্যন্ত অ্যাপেল আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি, সাম্প্রতিক লিক থেকে ফোনটির সম্ভাব্য লঞ্চ টাইমলাইন ও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে। iPhone 17e আগের মতোই সিরিজের সবচেয়ে সস্তা আইফোন হতে পারে, যা বেস iPhone 17 এর থেকে অনেকটাই কম দামে পজিশন করা হবে।
iPhone 16e Specification
লিক অনুযায়ী, iPhone 17e এই ফোনটি এমন ইউজারদের জন্য তৈরি করা হচ্ছে যারা কম দামে অ্যাপেলের ইকোসিস্টেম, শক্তিশালী পারফরম্যান্স ও প্রিমিয়াম ডিজাইন চান। নতুন ডিজাইন এলিমেন্ট হিসেবে Dynamic Island, শক্তিশালী A19 চিপসেট এবং উন্নত ফেস আইডি সাপোর্ট এই ফোনটিকে আগের প্রজন্মের তুলনায় আরও আধুনিক করে তুলতে পারে।
iPhone 16e Display
আইফোন 17e ফোনটিতে থাকতে পারে 6.1 ইঞ্চির LTPS OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হবে 60Hz। লিক অনুযায়ী, সবচেয়ে বড় পরিবর্তন হতে পারে Dynamic Island যুক্ত হওয়া, যা iPhone 16e এর নচ ডিজাইন থেকে বড় আপগ্রেড। এর ফলে নোটিফিকেশন, লাইভ অ্যাক্টিভিটি ও মাল্টিটাস্কিং আরও স্মার্টভাবে ব্যবহার করা যাবে।

iPhone 16e Battery
লিক অনুযায়ী, iPhone 17e ফোনটিতে আগের iPhone 16e এর তুলনায় বড় ব্যাটারি দেওয়া হতে পারে। শুধু তাই নয়, এতে আরও দ্রুত চার্জিং সাপোর্ট যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। ফলে দৈনন্দিন ব্যবহারে ভালো ব্যাকআপের পাশাপাশি কম সময়ে চার্জ সম্পূর্ণ হওয়ার সুবিধা মিলবে।
iPhone 16e Camera
ক্যামেরা বরাবরই আইফোনের অন্যতম বড় শক্তি। iPhone 17e ফোনে তেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। লিক অনুযায়ী, ফোনটিতে থাকবে 48MP সিঙ্গেল OIS সাপোর্ট সহ রেয়ার ক্যামেরা, যা হাই-কোয়ালিটি ফটো ও ভিডিও ক্যাপচার করতে সক্ষম হবে। সামনে থাকতে পারে 18MP Center Stage সেলফি ক্যামেরা, যা ভিডিও কল ও সেলফির ক্ষেত্রে আরও উন্নত এক্সপেরিয়েন্স দেবে।

iPhone 16e RAM & Storage
Apple এখনো আইফোন 17e এর RAM ও স্টোরেজ কনফিগারেশন অফিসিয়ালি জানায়নি। তবে আগের iPhone 16e এর মতোই, এতে একাধিক স্টোরেজ ভ্যারিয়েন্ট 128 GB, 256 GB ও 512 GB থাকার সম্ভাবনা রয়েছে। RAM এর ক্ষেত্রেও নতুন চিপসেট অনুযায়ী অপ্টিমাইজড মেমরি সেটআপ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
iPhone 16e Processor
iPhone 17e এর সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে এর Apple A19 চিপসেট। এই একই প্রসেসর iPhone 17 এও ব্যবহার করা হয়েছে। 2nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই চিপে রয়েছে 16 core Neural Engine, যা আগের জেনারেশনের তুলনায় প্রায় 10% বেশি পারফরম্যান্স দিতে সক্ষম। এর ফলে আইফোন 17e ফোনটি পাওয়ার এফিশিয়েন্ট পারফরম্যান্সের পাশাপাশি এতে Face ID সাপোর্টও নিশ্চিত করা হয়েছে লিকের মাধ্যমে এবং উন্নত AI ফিচারও উপভোগ করা যাবে।
আরও পড়ুন: Redmi Note 15 Pro 5G আসছে ঝড় তুলতে! 6.83″ Curved OLED, 50MP Sony ক্যামেরা ও বিশাল 7000mAh ব্যাটারি
iPhone 16e Launch Date in India
যদিও অ্যাপেল এখনো অফিসিয়ালি কিছু ঘোষণা করেনি, তবে বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসেই ভারতে বাজারে iPhone 17e ফোনটি লঞ্চ হতে পারে। আশা করা হচ্ছে, ফেব্রুয়ারির শুরু থেকেই কোম্পানি ফোনটি টিজ করা শুরু করবে।
আরও পড়ুন: iQoo Z11 Turbo Launched: 200MP Camera, Snapdragon 8 Gen 5, 7600mAh Battery ও 144Hz AMOLED Display
iPhone 16e Price in India
লিক অনুযায়ী, ভারতে iPhone 17e এর সম্ভাব্য দাম হতে পারে 60,000 হাজার থেকে 65,000 হাজার টাকার মধ্যে। আগের iPhone 16e এর বেস মডেলের দাম ছিল 59,900 হাজার টাকা, তাই নতুন মডেলে সামান্য প্রাইস হাই দেখা যেতে পারে। অফিসিয়াল ঘোষণার পরেই সঠিক দাম নিশ্চিত হবে।