ভারতে সদ্য লঞ্চ হওয়া প্রিমিয়াম স্মার্টফোন iPhone 17 Pro এখন রিপাবলিক ডে উপলক্ষে বড় ছাড়ে পাওয়া যাচ্ছে। Amazon Great Republic Day Sale এবং Flipkart Republic Day Sale দুটি প্ল্যাটফর্মেই একাধিক ব্যাংক অফার, এক্সচেঞ্জ ডিল ও ইনস্ট্যান্ট ডিসকাউন্টের মাধ্যমে এই হাই-এন্ড আইফোনের দাম অনেকটাই কমে গেছে। যারা নতুন ফ্ল্যাগশিপ আইফোন কেনার কথা ভাবছিলেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে বড় সুযোগ।
iPhone 17 Pro Republic Day Offers
Republic Day Sale উপলক্ষে প্রিমিয়াম স্মার্টফোন iPhone 17 Pro এখন Amazon ও Flipkart এ মিলছে বড়সড় ছাড়ে। ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, SBI কার্ড অফার এবং আকর্ষণীয় এক্সচেঞ্জ ডিল মিলিয়ে এই ফ্ল্যাগশিপ আইফোনের দাম নেমে যেতে পারে অনেকটাই কমে। যারা দীর্ঘদিন ধরে আইফোন 17প্রো কেনার কথা ভাবছিলেন, তাদের জন্য এই মুহূর্তে এটি হতে পারে বছরের অন্যতম সেরা ডিল।
Amazon Great Republic Day Sale
আমাজনে Great Republic Day Sale এ আইফোন 17প্রো কিনলে বড় অঙ্কের ছাড় পাওয়া যাচ্ছে। Prime মেম্বাররা এই ফোনে সরাসরি 6,500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাচ্ছেন, ফলে ফোনটির দাম নেমে আসছে প্রায় 1,28,400 হাজার টাকা পর্যন্ত। এর পাশাপাশি SBI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে আরও 1,750 টাকা অতিরিক্ত ছাড় মিলছে। শুধু তাই নয়, Amazon এ এক্সচেঞ্জ অফারের মাধ্যমে পুরনো ফোন দিলে সর্বোচ্চ 41,250 হাজার পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। উদাহরণস্বরূপ, iPhone 15 Pro এক্সচেঞ্জ করলে সব অফার মিলিয়েআইফোন 17প্রো এর কার্যকর দাম প্রায় 85,400 টাকা পর্যন্ত নেমে যেতে পারে, যা এই ফ্ল্যাগশিপ ফোনের জন্য বেশ আকর্ষণীয় ডিল।
Flipkart Republic Day Sale
ফ্লিপকার্টে Republic Day Sale এও iPhone 17 Pro এর উপর দারুণ অফার দেওয়া হচ্ছে। এখানে SBI ক্রেডিট কার্ড ব্যবহার করলে 5% ক্যাশব্যাক মিলছে, যা প্রতি কোয়ার্টারে সর্বোচ্চ 4,000 হাজার টাকা পর্যন্ত হতে পারে। পাশাপাশি Flipkart এর এক্সচেঞ্জ ডিলে পুরনো স্মার্টফোন দিলে সর্বোচ্চ 41,800 হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এই সব অফার যোগ করলে আইফোন 17প্রো এর ফাইনাল দাম প্রায় 89,100 হাজার টাকা পর্যন্ত নেমে আসতে পারে। যারা Amazon ছাড়া বিকল্প প্ল্যাটফর্মে কিনতে চান, তাদের জন্য Flipkart এর এই ডিলটিও যথেষ্ট লাভজনক।
আরও পড়ুন: iQoo Z11 Turbo Launched: 200MP Camera, Snapdragon 8 Gen 5, 7600mAh Battery ও 144Hz AMOLED Display
iPhone 17 Pro Specification
iPhone 17 Pro অ্যাপলের সর্বশেষ প্রিমিয়াম সিরিজের অংশ, যেখানে কোম্পানি এনেছে আরও শক্তিশালী A19 Pro চিপসেট, উন্নত কুলিং সিস্টেম এবং একেবারে নতুন ট্রিপল 48MP ক্যামেরা সেটআপ। বড়, উজ্জ্বল ডিসপ্লে থেকে শুরু করে দীর্ঘ ব্যাটারি লাইফ ও AI ভিত্তিক ফিচার, সব মিলিয়ে এটি অ্যাপলের এখন পর্যন্ত অন্যতম শক্তিশালী আইফোন।
iPhone 17 Pro Display
আইফোন 17প্রো ফোনটিতে রয়েছে 6.3 ইঞ্চির LTPO Super Retina XDR OLED ডিসপ্লে, যা 120Hz ProMotion রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্ক্রিন সর্বোচ্চ 3000 nits পিক ব্রাইটনেস দিতে সক্ষম, ফলে সরাসরি সূর্যের আলোতেও কনটেন্ট দেখা সহজ হয়। Ceramic Shield 2 প্রোটেকশন, Always-On Display, HDR10+, Dolby Vision, True Tone এবং Wide Color (P3) সাপোর্ট এটিকে একটি সত্যিকারের ফ্ল্যাগশিপ ডিসপ্লেতে পরিণত করেছে।

iPhone 17 Pro Battery
iPhone 17 Pro এর উন্নত থার্মাল ডিজাইনের সঙ্গে বড় ব্যাটারি দেওয়া হয়েছে, যা প্রায় 27 ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক দিতে পারে। ফোনটি 25W+ ফাস্ট চার্জিং সাপোর্ট করে, মাত্র 30 মিনিটে প্রায় 50% চার্জ হয়ে যায়। উন্নত পাওয়ার এফিসিয়েন্সির কারণে হেভি গেমিং ও ভিডিও রেকর্ডিংয়ের সময়ও ব্যাটারি ব্যাকআপ স্থিতিশীল থাকে।
আরও পড়ুন: সস্তা iPhone-এ ফ্ল্যাগশিপ পাওয়ার! iPhone 17e আসছে A19 চিপ, 48MP ক্যামেরা ও বড় ব্যাটারি নিয়ে
iPhone 17 Pro Camera
এই ফোনের অন্যতম বড় আকর্ষণ এর ট্রিপল 48MP ক্যামেরা সেটআপ মেইন, আল্ট্রা ওয়াইড ও টেলিফটো লেন্স। নতুন টেট্রাপ্রিজম ডিজাইনের টেলিফটো ক্যামেরার মাধ্যমে সর্বোচ্চ 8x অপটিক্যাল জুম এবং 40x ডিজিটাল জুম সম্ভব। সামনে রয়েছে নতুন 18MP Center Stage সেলফি ক্যামেরা, যা 4K HDR ভিডিও স্ট্যাবিলাইজেশন সাপোর্ট করে। Dolby Vision HDR, ProRes RAW, Apple Log 2 ও মাল্টি ক্যামেরা রেকর্ডিং ফিচার এটিকে প্রফেশনাল গ্রেড ভিডিও ফোনে পরিণত করেছে।

iPhone 17 Pro RAM & Storage
আইফোন 17প্রো ফোনে রয়েছে 12GB RAM, যা মাল্টিটাস্কিং, গেমিং এবং AI ভিত্তিক কাজকে আরও স্মুথ করে। ভারতে এটি বিভিন্ন স্টোরেজ অপশনে পাওয়া যায়, যার মধ্যে 256GB, 512GB এবং হাই এন্ড ভ্যারিয়েন্ট অন্তর্ভুক্ত।
iPhone 17 Pro Processor
এই ফোনে ব্যবহার করা হয়েছে একেবারে নতুন Apple A19 Pro চিপ, যেখানে রয়েছে 6 core CPU, 6 core GPU এবং 16 core Neural Engine। বড় GPU ক্যাশ ও উন্নত ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেমের কারণে দীর্ঘ সময় হাই পারফরম্যান্স বজায় থাকে। AI টাস্ক, কনসোল লেভেল গেমিং ও 4K ভিডিও এডিটিং, সব ক্ষেত্রেই এটি টপ লেভেলের পারফরম্যান্স দিতে সক্ষম।