Huawei খুব শীঘ্রই চীনের বাজারে তাদের নতুন ফোল্ডেবল স্মার্টফোন Huawei Pura X2 লঞ্চ করতে পারে বলে একাধিক লিক রিপোর্টে জানা গেছে। নতুন তথ্য অনুযায়ী, এই ডিভাইসটি আগের Pura X মডেলের তুলনায় বড়সড় আপগ্রেড নিয়ে আসবে। বিশেষ করে ডিসপ্লে, প্রসেসর এবং ক্যামেরা সেগমেন্টে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ফোল্ডেবল সেগমেন্টে প্রতিযোগিতা বাড়াতে Huawei এই মডেলটিকে প্রিমিয়াম ফিচার সহ বাজারে আনতে পারে।

Huawei Pura X2 Specification
ফাঁস হওয়া তথ্য থেকে বোঝা যাচ্ছে Huawei Pura X2 একটি হাই-এন্ড ফোল্ডেবল ফ্ল্যাগশিপ ফোন হিসেবে আসবে। এতে বড় স্ক্রিন, শক্তিশালী ইন হাউস চিপসেট, উন্নত ক্যামেরা হার্ডওয়্যার এবং বিশাল RAM স্টোরেজ কনফিগারেশন থাকতে পারে। পাশাপাশি নতুন HarmonyOS ভার্সন ও একাধিক কালার অপশন দিয়ে ডিজাইন দিক থেকেও ফোনটি আলাদা করে তোলার চেষ্টা করা হচ্ছে।

Huawei Pura X2 Display
ওয়েইবো টিপস্টার Experience more এর তথ্য অনুযায়ী, Pura X2 এ 7.69 ইঞ্চির ইনার ফোল্ডেবল ডিসপ্লে থাকতে পারে, যা WQHD+ রেজোলিউশন সাপোর্ট করবে। এছাড়া এতে 5.5 ইঞ্চির কভার ডিসপ্লে দেওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসপ্লেটি 16:10 অ্যাসপেক্ট রেশিও সাপোর্ট করতে পারে, যা মাল্টিটাস্কিং ও মিডিয়া ভিউয়িংয়ের জন্য বেশি উপযোগী হবে। তুলনায় আগের Pura X এ 6.3 ইঞ্চির ইননার এবং 3.5 ইঞ্চির কভার স্ক্রিন ছিল, ফলে নতুন মডেলে স্ক্রিন সাইজে বড় জাম্প দেখা যাবে।

Huawei Pura X2 Battery
ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে নির্দিষ্ট তথ্য এখনও প্রকাশ হয়নি। তবে বড় ফোল্ডেবল ডিসপ্লে ও ফ্ল্যাগশিপ হার্ডওয়্যার বিবেচনায় এতে বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা প্রবল। Huawei সাধারণত তাদের প্রিমিয়াম ডিভাইসে অপ্টিমাইজড পাওয়ার ম্যানেজমেন্ট দেয়, তাই ব্যাটারি ব্যাকআপও ভালো হতে পারে।
Huawei Pura X2 Camera
লিক অনুযায়ী এই pura X2 তে মোট চারটি ক্যামেরা থাকতে পারে। রেয়ার সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে, যেখানে 200MP প্রাইমারি সেন্সর যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি একটি টেলিফটো ক্যামেরাও থাকতে পারে, যা জুম ফটোগ্রাফিতে বাড়তি সুবিধা দেবে। Huawei এর ইমেজ প্রসেসিং দক্ষতার কারণে এই ফোনে প্রিমিয়াম ক্যামেরা এক্সপেরিয়েন্স আশা করা হচ্ছে।

Huawei Pura X2 RAM & Storage
রিপোর্ট অনুযায়ী, এই ফোল্ডেবল ফোনে হাই এন্ড মেমরি ও স্টোরেজ অপশন দেওয়া হতে পারে। সর্বোচ্চ 20GB RAM এবং 1TB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট বাজারে আসতে পারে। পাওয়ার ইউজার এবং প্রফেশনাল মাল্টিটাস্কিংয়ের জন্য এই কনফিগারেশন বিশেষভাবে উপযোগী হবে।
Huawei Pura X2 Processor
Huawei Pura X2 এ কোম্পানির ইন হাউস Kirin 9030 প্রসেসর ব্যবহার করা হতে পারে বলে লিকে দাবি করা হয়েছে। এটি একটি নতুন জেনারেশনের ফ্ল্যাগশিপ চিপসেট হতে পারে, যা AI প্রসেসিং, ক্যামেরা অপ্টিমাইজেশন এবং পাওয়ার এফিশিয়েন্সিতে উন্নত পারফরম্যান্স দেবে।
Read more: মাত্র 6,799 দামে iPhone স্টাইল লুক নিয়ে itel A200 & A200+ এলো, 120Hz ডিসপ্লে ও 6000mAh ব্যাটারি
Huawei Pura X2 Software & Colors
ডিভাইসটি HarmonyOS 6.1 সহ লঞ্চ হতে পারে। সফটওয়্যার অপ্টিমাইজেশনের মাধ্যমে ফোল্ডেবল UI এক্সপেরিয়েন্স আরও উন্নত হবে বলে আশা। এছাড়া ফোনটি Blue, Black, Green, Orange, Purple এবং White এই একাধিক কালার অপশনে আসতে পারে, যা ডিজাইন প্রেমীদের জন্য আকর্ষণীয় হবে।
Launch Date in India
Huawei Pura X 2025 সালের মার্চ মাসে লঞ্চ হয়েছিল। নতুন রিপোর্ট অনুযায়ী, Huawei Pura X2 এপ্রিল মাসের দিকে চীনে উন্মোচন হতে পারে। ভারতের লঞ্চ নিয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য নেই। এমনও শোনা যাচ্ছে যে Pura X2 এর আগে Huawei তাদের ফ্ল্যাগশিপ Pura 90 সিরিজ লঞ্চ করতে পারে।
Read more: Oppo A6t Pro 5G লঞ্চের আগে বড় লিক — ব্যাটারি, ক্যামেরা ও ফিচার সামনে
Price in India
Huawei এখনও Pura X2 এর দাম অফিসিয়ালি ঘোষণা করেনি। ফলে ভারতের সম্ভাব্য মূল্যও অজানা। তবে স্পেসিফিকেশন ও ফোল্ডেবল ফর্ম ফ্যাক্টর বিবেচনায় এটি প্রিমিয়াম প্রাইস সেগমেন্টেই আসবে বলে অনুমান করা হচ্ছে।