টেক ব্র্যান্ড Honor গ্লোবাল মার্কেটে তাদের নতুন ট্যাবলেট Honor Pad X8b লঞ্চ করেছে। বড় ডিসপ্লে, লং ব্যাটারি লাইফ এবং আই-কমফোর্ট ফিচারের জন্য ডিভাইসটি বিশেষভাবে নজর কেড়েছে। অনলাইন ক্লাস, ভিডিও স্ট্রিমিং এবং দৈনন্দিন কাজের জন্য এটি একটি ব্যালান্সড ট্যাবলেট হিসেবে ডিজাইন করা হয়েছে। পাতলা বডি ও হালকা ওজনের কারণে দীর্ঘ সময় ব্যবহার করাও আরামদায়ক।

Honor Pad X8b Specification
এই ট্যাবলেটটিতে বড় 11 ইঞ্চি স্ক্রিন, 10,100mAh ব্যাটারি, Snapdragon চিপসেট, কোয়াড স্পিকার সেটআপ এবং আধুনিক সফটওয়্যার সাপোর্ট দেওয়া হয়েছে। মাল্টিমিডিয়া ব্যবহারকারী ও স্টুডেন্টদের কথা মাথায় রেখে হার্ডওয়্যার ও ফিচারের সমন্বয় করা হয়েছে, এই ট্যাবলেটটির স্পেসিফিকেশন জানতে নিচের টেবিল পড়ুন
| Category | Specification |
|---|---|
| Display | 11-inch TFT LCD, 2K (1920×1200) resolution |
| Refresh Rate | 90Hz |
| Brightness | 500 nits |
| Aspect Ratio | 16:10 |
| Pixel Density | 207 ppi |
| Eye Protection | TÜV Rheinland Low Blue Light, Flicker-Free |
| Processor | Qualcomm Snapdragon 680 (6nm, up to 2.4GHz) |
| GPU | Adreno 610 |
| RAM | 4GB |
| Storage | 128GB |
| Rear Camera | 5MP |
| Front Camera | 5MP |
| Battery | 10,100mAh |
| Video Playback | Up to 22 hours |
| Standby Time | Up to 97 days |
| Charging Port | USB Type-C |
| Speakers | Quad Speaker setup |
| Connectivity | Wi-Fi 5, Bluetooth 5.0 |
| Software | Android 16 + MagicOS 10 |
| Extra Features | Parental Control |
| Thickness | 7.25mm |
| Weight | ~496g |
Honor Pad X8b Display
ট্যাবলেটটিতে 11ইঞ্চির 2K রেজোলিউশনের 1920 × 1200 পিক্সেল TFT LCD ডিসপ্লে রয়েছে। স্ক্রিনটি 90Hz রিফ্রেশ রেট, 500 নিটস ব্রাইটনেস, 207ppi পিক্সেল ডেনসিটি এবং 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে। 16:10 স্ক্রিন রেশিও থাকায় ভিডিও দেখা ও ডকুমেন্ট পড়া বেশি সুবিধাজনক। TÜV Rheinland সার্টিফিকেশন থাকায় লো ব্লু-লাইট ও ফ্লিকার ফ্রি ভিউয়িং সাপোর্ট করে, ফলে চোখের ওপর চাপ কম পড়ে।

Honor Pad X8b Battery
Honor Pad X8b ট্যাবলেটটিতে বড় 10,100mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফুল চার্জে টানা চলবে প্রায় 22 ঘণ্টা অনলাইন ভিডিও প্লেব্যাক সম্ভব বলে দাবি করা হয়েছে। স্ট্যান্ডবাই টাইম প্রায় 97 দিন পর্যন্ত যেতে পারে। চার্জিংয়ের জন্য USB Type-C পোর্ট দেওয়া আছে।

Honor Pad X8b Camera
ফটোগ্রাফি ও ভিডিও কলিংয়ের জন্য ট্যাবলেটটির পেছনে 5MP রিয়ার ক্যামেরা রয়েছে। সামনে 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে, যা ভিডিও কল, অনলাইন মিটিং এবং ভার্চুয়াল ক্লাসের জন্য যথেষ্ট।
আরও পড়ুন: Infinix GT 50 Pro 5G লিক স্পেসিফিকেশন — 6500mAh ব্যাটারি, OIS ক্যামেরা, AI ফিচার
Honor Pad X8b RAM & Storage
এই Pad X8b ট্যাবলেটটিতে 4GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। দৈনন্দিন অ্যাপ, স্টাডি ফাইল, ভিডিও ও মিডিয়া কনটেন্ট সংরক্ষণের জন্য এই স্টোরেজ যথেষ্ট ব্যবহারযোগ্য।
আরও পড়ুন: আগামী 5 মার্চ ভারতে আসতে চলেছে Nothing Phone 4a Series — 120Hz OLED ডিসপ্লে ও 50MP ক্যামেরার ইঙ্গিত
Honor Pad X8b Processor
ট্যাবলেটটি 6nm প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 680 চিপসেট দ্বারা চালিত, যা সর্বোচ্চ 2.4GHz ক্লক স্পিডে কাজ করতে পারে। গ্রাফিক্স পারফরম্যান্সের জন্য Adreno 610 GPU রয়েছে, ফলে ভিডিও স্ট্রিমিং ও হালকা গেমিং স্মুথ হয়।
Lanched in Global Market
এই honor Pad X8b ট্যাবলেটটি ইতিমধ্যেই গ্লোবাল মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয়েছে এবং প্রথমে সৌদি আরবে বিক্রি শুরু হয়েছে।
আরও পড়ুন: Lava Bold N2 Launched in India— 90Hz ডিসপ্লে ও 5000mAh ব্যাটারি মাত্র 7,499 দামে
Honor Pad X8b Price
Honor Pad X8b সৌদি আরবে 649 SAR দামে লঞ্চ হয়েছে, যা ভারতীয় মুদ্রায় আনুমানিক 15,600 হাজার টাকার কাছাকাছি। এই দামে বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি ও আই কমফোর্ট ফিচারের কারণে এটি একটি ভ্যালু ফর মানি ট্যাবলেট অপশন।