ভারতীয় বাজারে ইলেকট্রিক SUV সেগমেন্ট আরও জমজমাট করতে Toyota Kirloskar Motor নিয়ে আসছে নতুন Toyota Urban Cruiser Ebella। এটি একটি সম্পূর্ণ নতুন ব্যাটারি চালিত SUV, যার বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। Toyota এর EV লাইন আপে এটি একটি বড় সংযোজন হতে চলেছে এবং ফ্যামিলি ফোকাসড, লং-রেঞ্জ ও ফিচার রিচ ইলেকট্রিক এস ইউ ভি হিসেবে বাজারে পজিশন করা হচ্ছে।

Toyota Urban Cruiser Ebell Specification
Toyota Urban Cruiser Ebella তৈরি হয়েছে একটি ডেডিকেটেড EV প্ল্যাটফর্মের উপর এবং এতে একাধিক ব্যাটারি অপশন, লং ড্রাইভিং রেঞ্জ এবং অ্যাডভান্স সেফটি প্যাকেজ দেওয়া হয়েছে। ARAI সার্টিফায়েড হিসেবে টপ ভেরিয়েন্ট এক চার্জে 543 কিমি পর্যন্ত চলতে পারবে বলে দাবি করা হয়েছে। EV ক্রেতাদের কথা মাথায় রেখে চার্জিং, ওয়ারেন্টি ও সার্ভিস সাপোর্টেও Toyota বিশেষ গুরুত্ব দিয়েছে।
| Specification | Details |
|---|---|
| Model Name | Toyota Urban Cruiser Ebella |
| Vehicle Type | Electric SUV |
| Platform | Heartect-e EV Architecture |
| Battery Options | 49 kWh / 61 kWh (LFP Chemistry) |
| Drivetrain | Front-Wheel Drive (FWD) |
| Motor Power (49 kWh) | 142 bhp |
| Motor Power (61 kWh) | 171.5 bhp |
| Torque (Top Variant) | Up to 189 Nm |
| Certified Range | Up to 543 km (ARAI) |
| Charging Support | AC Charging + CCS2 DC Fast Charging |
| Infotainment Screen | 10.1-inch Touchscreen |
| Driver Display | 10.25-inch Digital Cluster |
| Connectivity | Wireless Smartphone Connectivity |
| Audio System | JBL Premium Audio (Higher Variant) |
| Sunroof | Panoramic Glass Roof |
| Seats | Ventilated Front Seats (Variant Based) |
| Interior Features | Ambient Lighting, Wireless Charging |
| Rear Seat Function | Slide & Recline |
| Wheels | 18-inch Alloy Wheels |
| Safety | 7 Airbags, ESC, Reinforced Body |
| ADAS | Level 2 ADAS (Top E3 Grade) |
| ADAS Features | ACC, Collision Braking, Lane Support, Blind Spot Alert |
| Camera | Surround View Camera |
| Warranty | 8-Year Battery Warranty |
Design & Exterior
ডিজাইনের দিক থেকে Toyota Urban Cruiser Ebella আধুনিক ও শার্প SUV স্টাইলিং বহন করে। সামনে স্লিক LED লাইটিং সিগনেচার এবং বোল্ড গ্রিল ট্রিটমেন্ট গাড়িটিকে প্রিমিয়াম লুক দিয়েছে। সাইড প্রোফাইলে প্রোনাউন্সড হুইল আর্চ, 18 ইঞ্চি অ্যালয় হুইল এবং ডুয়াল টোন কালার অপশন SUV চরিত্রকে আরও জোরালো করে। এর আপরাইট স্ট্যান্স ও বডি শেপ অনেকটাই e Vitara এর সঙ্গে মিল থাকলেও আলাদা আইডেন্টিটি বজায় রেখেছে।

Interior & Features
কেবিনে দেওয়া হয়েছে ডুয়াল স্ক্রিন সেটআপ, একটি 10.25 ইঞ্চি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে এবং 10.1 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট ইউনিট। এতে ওয়্যারলেস স্মার্টফোন কানেক্টিভিটি সাপোর্ট থাকবে। ভেরিয়েন্ট অনুযায়ী ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, প্যানোরামিক গ্লাস রুফ, অ্যাম্বিয়েন্ট লাইটিং, JBL প্রিমিয়াম অডিও, ওয়্যারলেস চার্জার এবং স্লাইড-ও-রেক্লাইন ফাংশনসহ ফ্লেক্সিবল রিয়ার সিট দেওয়া হবে।

Battery & Range
এই ইলেকট্রিক SUV গাড়িটিতে LFP কেমিস্ট্রি ভিত্তিক দুই ধরনের ব্যাটারি অপশন দেওয়া হয়েছে, 49 kWh এবং 61 kWh। বড় 61 kWh ব্যাটারি প্যাক যুক্ত ভেরিয়েন্ট ARAI সার্টিফায়েড 543 কিমি পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ দিতে সক্ষম। ডেইলি ইউজ এবং লং ড্রাইভ, দুই ক্ষেত্রেই এই রেঞ্জ বড় সুবিধা দেবে।
Motor & Performance
49 kWh ব্যাটারি ভার্সনে ফ্রন্ হুইল ড্রাইভ মোটর থেকে 142 bhp পাওয়া যাবে। অন্যদিকে 61 kWh ব্যাটারি অপশনে আরও শক্তিশালী মোটর দেওয়া হয়েছে যা 171.5 bhp এবং প্রায় 189 Nm টর্ক উৎপন্ন করে। এই সেটআপ শহর ও হাইওয়ে, উভয় অবস্থাতেই স্মুথ ও রেসপন্সিভ ড্রাইভিং এক্সপেরিয়েন্স দেবে।
Charging Support
Toyota Urban Cruiser Ebella AC চার্জিংয়ের পাশাপাশি CCS2 কম্প্যাটিবল DC ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফলে বাড়িতে রেগুলার চার্জিংয়ের পাশাপাশি ফাস্ট চার্জার ব্যবহার করেও দ্রুত ব্যাটারি টপ-আপ করা যাবে, যা EV ইউজারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
Safety & ADAS
সেফটির ক্ষেত্রে স্ট্যান্ডার্ডভাবে সাতটি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি সিস্টেম এবং রিইনফোর্সড বডি শেল দেওয়া হয়েছে। টপ স্পেক E3 গ্রেডে Level 2 ADAS ফিচার যুক্ত, যেমন adaptive cruise control, collision mitigation braking, lane support, blind spot alert, rear cross traffic monitoring এবং surround view camera।
Platform & Manufacturing
এই Toyota Urban Cruiser Ebella SUV তৈরি হয়েছে Heartect-e আর্কিটেকচারের উপর, যা Suzuki এর সঙ্গে যৌথভাবে ডেভেলপ করা একটি ডেডিকেটেড EV প্ল্যাটফর্ম। ভারতীয় বাজারের জন্য গাড়িটি গুজরাটের Suzuki Motor Corp প্ল্যান্টে তৈরি হবে, যেখানে e Vitara ও উৎপাদন করা হয়।
Ownership & Warranty
Toyota ব্যাটারি প্যাকের উপর 8 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। পাশাপাশি Battery-as-a-Service প্ল্যান এবং গ্যারান্টিড buyback প্রোগ্রামও থাকবে। সারা দেশে 500 এর বেশি ডিলারশিপে EV সার্ভিস সাপোর্ট প্রস্তুত করা হয়েছে এবং 2,500 এর বেশি টেকনিশিয়ানকে EV স্পেসিফিক ট্রেনিং দেওয়া হয়েছে।
Launch & Booking Status
Toyota Urban Cruiser Ebella ইতিমধ্যেই বুকিংয়ের জন্য ওপেন হয়েছে। খুব শিগগিরই এর অফিসিয়াল লঞ্চ ও ডেলিভারি টাইমলাইন ঘোষণা করা হবে।
Expected Price In India
এই নতুন ইলেকট্রিক toyota Urban Cruiser Ebella SUV টির এক্স-শোরুম দাম প্রায় 17 লাখ টাকা থেকে শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। টপ ভেরিয়েন্টের দাম আরও বেশি হবে, ফিচার ও বড় ব্যাটারি প্যাকের কারণে।