স্পোর্টস বাইক প্রেমীদের সুখবর! Aprilia RS 457 & Tuono 457 এর দাম কমল, লঞ্চ 2026 মডেল, জানুন আপডেটেড প্রাইস

Aprilia India নতুন করে 2026 মডেল ইয়ার (MY) আপডেট সহ Aprilia RS 457 এবং Tuono 457 কে ভারতীয় বাজারে লঞ্চ করেছে। GST 2.0 ট্যাক্স স্ল্যাব চালুর পর এই দু’টি পারফরম্যান্স বাইকের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছিল, তবে এবার কোম্পানি দাম কমিয়ে ক্রেতাদের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে। নতুন রঙ, নতুন GP Replica এডিশন এবং আপডেটেড প্রাইস, সব মিলিয়ে Aprilia এর 457 সিরিজ আবারও আলোচনায়।

Launch Highlights (Quick Overview)

2026 ভার্সনে Aprilia RS 457 Tuono 457 এর নতুন কালার অপশন এবং ভ্যারিয়েন্ট যোগ হয়েছে। বিশেষ করে RS 457 GP Replica ভার্সনটি EICMA শোতে গ্লোবাল ডেবিউ করার পর এখন বাজারে এসেছে। GST বৃদ্ধির কারণে আগের দামের চাপ থাকলেও এখন Aprilia অফিসিয়ালি নতুন কম দামে এই মডেলগুলো অফার করছে।

New Price & Price Drop Details

GST 2.0 কার্যকর হওয়ার পর Aprilia RS 457 এর দাম বেড়ে প্রায় 4.51 লাখ (ex-showroom) হয়ে গিয়েছিল। এখন 2026 MY ভার্সনের দাম কমিয়ে 4.22 লাখ করা হয়েছে, অর্থাৎ প্রায় 29,000 পর্যন্ত কম। অন্যদিকে Tuono 457 এর দামও কমেছে প্রায় 27,000 হাজার টাকা এবং বর্তমানে এর এক্স-শোরুম মূল্য 3.97 লাখ। নতুন RS 457 GP Replica ভ্যারিয়েন্টের দাম 4.37 লাখ, যা স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় প্রায় 15,000 হাজার বেশি।

Engine & Performance

Aprilia RS 457 এবং Tuono 457 দুটিতেই একই 457cc liquid-cooled parallel twin engine ব্যবহার করা হয়েছে RS 457 সর্বোচ্চ প্রায় 47.6 PS পাওয়ার এবং 43.5 Nm টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনটি 6 speed গিয়ারবক্সের সঙ্গে যুক্ত এবং এতে slipper clutch দেওয়া হয়েছে, ফলে হাই-স্পিড ডাউনশিফটে বাইক বেশি স্টেবল থাকে। এই প্ল্যাটফর্মটি স্পোর্টি রাইডিং ও দ্রুত অ্যাক্সেলারেশনের জন্য টিউন করা।

Features & Technology

Aprilia এই সেগমেন্টে অ্যাডভান্সড ইলেকট্রনিক্স দিয়েছে। বাইক দু’টিতে রয়েছে ride-by-wire throttle, তিনটি riding mode এবং switchable traction controlAprilia RS 457 GP Replica ভ্যারিয়েন্টে bi-directional quickshifter ও adjustable clutch এবং brake levers স্ট্যান্ডার্ড হিসেবে দেওয়া হয়েছে। অন্য কালার ভ্যারিয়েন্টে quickshifter নিতে চাইলে আলাদা খরচ করতে হবে। এছাড়া ফুল LED লাইটিং ও 5-inch full-colour TFT display রাইডিং অভিজ্ঞতাকে আরও প্রিমিয়াম করে।

Design & Styling Difference (RS vs Tuono)

Aprilia RS 457 একটি ফুল ফেয়ারড supersport মডেল, যার ডিজাইন সরাসরি RS-GP race machine থেকে অনুপ্রাণিত, বিশেষ করে GP Replica ভার্সনে রেসিং গ্রাফিক্স ও স্পোর্টি অ্যাকসেন্ট স্পষ্ট। অন্যদিকে Tuono 457 এসেছে minimalist streetfighter স্টাইলে, যেখানে naked bodywork, কমপ্যাক্ট স্ট্রাকচার এবং স্লিক LED সেটআপ দেওয়া হয়েছে। যারা আগ্রেসিভ কিন্তু ডেইলি ফ্রেন্ডলি লুক চান, তাদের জন্য Tuono বেশি উপযোগী।

Hardware & Suspension

RS 457 তৈরি হয়েছে twin beam aluminium frame এর উপর। এতে রয়েছে preload adjustable 41 mm USD front forks এবং rear monoshock। বাইকটি 17 inch alloy wheel ব্যবহার করে এবং ব্রেকিংয়ের জন্য সামনে 320 mm ও পিছনে 220 mm disc দেওয়া হয়েছে, সঙ্গে dual-channel ABS ও ByBre callipers। Tuono 457 ও একই চ্যাসিস ও বেশিরভাগ মেকানিক্যাল কম্পোনেন্ট শেয়ার করে। Tuono এর kerb weight 175 kg, fuel tank capacity 13 লিটার এবং seat height 800 mm যা দৈনন্দিন ব্যবহারের জন্য ব্যালান্সড সেটআপ।

Target Buyers

যারা 400–500cc সেগমেন্টে প্রিমিয়াম ব্র্যান্ড, ট্র্যাক অনুপ্রাণিত পারফরম্যান্স এবং আলাদা স্টাইল খুঁজছেন, তাদের জন্য Aprilia RS 457 ও Tuono 457 শক্তিশালী অপশন। RS 457 বেশি suited স্পোর্টস ও ট্র্যাক ফোকাসড রাইডারদের জন্য, আর Tuono 457 উপযুক্ত তাদের জন্য যারা পারফরম্যান্সের সাথে স্ট্রিট নেকেড কমফোর্ট চান।

Leave a Comment