Google Pixel 10a bookings start from December 18: Tensor G4, smooth 120Hz display and 5100mAh battery

দীর্ঘদিনের লিক ও অপেক্ষার পর অবশেষে Google অফিসিয়ালি নিশ্চিত করেছে যে নতুন Google Pixel 10a স্মার্টফোনের প্রি-অর্ডার বিশ্বব্যাপী 18 ফেব্রুয়ারি থেকে শুরু হবে, যার মধ্যে ভারতও রয়েছে। সাধারণত Google এর A-series ফোন বছরের অনেক পরে আসে, কিন্তু এবার তুলনামূলক আগেই ডিভাইসটি বাজারে আসছে। একটি অফিসিয়াল টিজার ভিডিওর মাধ্যমে কোম্পানি লঞ্চ টাইমলাইন ফাইনাল করেছে। Pixel 10a মূলত সফটওয়্যার, AI ফিচার এবং ক্যামেরা এক্সপেরিয়েন্সকে সামনে রেখেই আসছে।

Google Pixel 10a Specification

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী Google Pixel 10a স্মার্টফোনে বড় ধরনের হার্ডওয়্যার পরিবর্তনের বদলে স্টেবল ও পরীক্ষিত সেটআপ রাখা হয়েছে। আগের মডেলের মতোই শক্তিশালী সফটওয়্যার অপ্টিমাইজেশন, AI টুলস, Gemini ফিচার এবং Google এর ক্যামেরা প্রসেসিং এখানে প্রধান আকর্ষণ হতে চলেছে। ডিসপ্লে ব্রাইটনেস ও কিছু ইউজেবিলিটি আপগ্রেড থাকলেও বাকি স্পেসিফিকেশন বেশ পরিচিত।

SpecificationDetails
ModelGoogle Pixel 10a
Pre-Order Start18 February
Display Size6.285-inch
Display TypePlastic AMOLED
ResolutionFull HD+
Refresh Rate60Hz / 120Hz
Peak HDR BrightnessUp to 2000 nits
ProcessorGoogle Tensor G4
Rear Camera48MP Main + 13MP Ultra-wide
Front Camera13MP
RAM8GB
Storage128

Google Pixel 10a Display

পিক্সেল 10এ স্মার্টফোনটিতে 6.285 ইঞ্চির Full HD+ plastic AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 60Hz ও 120Hz দুই ধরনের রিফ্রেশ রেট সাপোর্ট থাকবে বলে জানা গেছে, ফলে ইউজার চাইলে ব্যাটারি সেভ বা স্মুথ এক্সপেরিয়েন্স বেছে নিতে পারবেন। HDR ব্রাইটনেস বাড়িয়ে প্রায় 2,000 nits পর্যন্ত করা হতে পারে, যা আগের জেনারেশনের তুলনায় বেশি এবং আউটডোর ভিউয়িং আরও ভালো করবে।

Google Pixel 10a Camera

ক্যামেরা সেটআপে থাকছে ডুয়াল রিয়ার সিস্টেম 48MP মেইন সেন্সর এবং 13MP আল্ট্রাওয়াইড লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। কাগজে কলমে স্পেসিফিকেশন খুব বড় না হলেও Google এর ইমেজ প্রসেসিং, HDR টিউনিং এবং AI ক্যামেরা ফিচারের জন্য Pixel সিরিজ সবসময়ই আলাদা গুরুত্ব পায়, এখানেও তার ব্যতিক্রম হবে না।

Google Pixel 10a Battery

এই স্মার্টফোটিতে 5,100mAh ব্যাটারি থাকার কথা শোনা যাচ্ছে, যা দৈনন্দিন ব্যবহার, ভিডিও স্ট্রিমিং এবং AI ফিচার ব্যবহারের ক্ষেত্রেও ভালো ব্যাকআপ দিতে সক্ষম হবে। Google সাধারণত সফটওয়্যার অপ্টিমাইজেশনের মাধ্যমে ব্যাটারি লাইফ ব্যালেন্স করে, তাই বাস্তব ব্যবহারে ব্যাটারি পারফরম্যান্স আরও ভালো হতে পারে।

Google Pixel 10a RAM & Storage

পিক্সেল 10এ ফোনে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট আসার সম্ভাবনা রয়েছে। স্টোরেজ হিসেবে UFS 3.1 ব্যবহৃত হবে বলে জানা গেছে। এখানে microSD কার্ড সাপোর্ট থাকবে না, ফলে ইউজারদের ইন্টারনাল স্টোরেজের ওপরই নির্ভর করতে হবে।

Read more: TECNO POVA Curve 2 5G আসছে 13 ফেব্রুয়ারি: 8000mAh ব্যাটারি, Curved AMOLED ডিসপ্লে ও Dimensity চিপসেটের ইঙ্গিত

Google Pixel 10a Processor

নতুন পিক্সেল 10এ স্মার্টফোনে Google এর নিজস্ব Tensor G4 প্রসেসর ব্যবহৃত হবে বলে লিক জানাচ্ছে। এটি আগের Pixel 9a তেও ব্যবহৃত হয়েছিল। যদিও ফ্ল্যাগশিপ Pixel 10 সিরিজে নতুন Tensor G5 আসতে পারে, তবুও G4 চিপ AI প্রসেসিং, ক্যামেরা টাস্ক এবং স্মার্ট ফিচারের জন্য যথেষ্ট শক্তিশালী হিসেবে বিবেচিত।

Google Pixel 10a Launch in India

Google নিশ্চিত করেছে যে 18 ফেব্রুয়ারি থেকেই Pixel 10a এর প্রি-অর্ডার ভারতসহ গ্লোবাল মার্কেটে শুরু হবে। এছাড়া যারা 13 ফেব্রুয়ারির মধ্যে Google Store এ সাইন আপ করবেন, তারা প্রি-অর্ডার ডে-তে বিশেষ অফারের তথ্য ইমেইলে পাবেন, যা ভবিষ্যৎ কেনাকাটায় ব্যবহার করা যাবে।

Read more: TCL K70 ও K70 Power Launched: 6.8″ 120Hz ডিসপ্লে, 6500mAh ব্যাটারি ও Android 15—মিডরেঞ্জে নতুন চমক

Google Pixel 10a Price in India

ভারতে Google Pixel 9a লঞ্চ হয়েছিল 49,999 হাজার টাকা দামে, যদিও বর্তমানে কম দামে পাওয়া যায়। Google Pixel 10a এর ক্ষেত্রেও Google একই প্রাইস রেঞ্জ ধরে রাখার চেষ্টা করতে পারে। তবে কম্পোনেন্ট খরচ বাড়ার কারণে সামান্য মূল্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অনুমান করা হচ্ছে, দাম প্রায় 45,000 থেকে 50,000 হাজার টাকার রেঞ্জের মধ্যেই থাকতে পারে।

Leave a Comment