OPPO K14x 5G আসছে 10 ফেব্রুয়ারি! 6500mAh ব্যাটারি + সুপার ফাস্ট চার্জ — এই দামে সবার নজর কাড়বে

OPPO তাদের K সিরিজে নতুন স্মার্টফোন OPPO K14x 5G ভারতীয় বাজারে লঞ্চ করার ঘোষণা দিয়েছে। কোম্পানি অফিসিয়ালি কনফার্ম করেছে যে ডিভাইসটি আগামী 10 ফেব্রুয়ারি ভারতে আত্মপ্রকাশ করবে। গত কয়েকদিন ধরে টিজারের মাধ্যমে ফোনটির বিভিন্ন ফিচার সামনে আনা হয়েছে। বড় 6500mAh ব্যাটারি, দ্রুত চার্জিং ও বাজেট 5G সাপোর্ট, এই তিন বিষয়কে সামনে রেখেই ফোনটি আনা হচ্ছে।

OPPO K14x 5G
OPPO K14x 5G

OPPO K14x 5G Specification

OPPO K14x 5G মূলত তাদের জন্য আনা হচ্ছে যারা দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও স্মুথ ডেইলি পারফরম্যান্স চান। কোম্পানি 48 মাসের fluency protection দেওয়ার কথা বলেছে, অর্থাৎ দীর্ঘ সময় ধরে সফটওয়্যার স্মুথনেস বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে। ফোনটি ব্লু ও ভায়োলেট, এই দুই রঙে আসবে এবং Flipkart, OPPO অনলাইন স্টোর ও অফলাইন রিটেল শপে বিক্রি হবে।

SpecificationDetails
Display6.75-inch HD+ display, up to 1125 nits peak brightness (expected)
ProcessorMediaTek Dimensity 6300
Rear Camera50MP Main Camera
Front CameraNot officially announced
Battery6500mAh
Charging45W SuperVOOC Fast Charging
Network5G
ColorsBlue, Violet
Software Support48 Months Fluency Protection

OPPO K14x 5G Display

রিপোর্ট অনুযায়ী অপো কে14এক্স স্মার্টফোনে থাকতে পারে 6.75 ইঞ্চি HD+ ডিসপ্লে। স্ক্রিনটি বড় হওয়ায় ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং ও গেমিংয়ের অভিজ্ঞতা আরামদায়ক হবে। এতে সর্বোচ্চ 1125 nits peak brightness সাপোর্ট পাওয়া যেতে পারে, ফলে আউটডোরেও ডিসপ্লে যথেষ্ট পরিষ্কার দেখা যাবে।

OPPO K14x 5G Camera

ক্যামেরা সেকশনে ফোনটিতে 50MP main camera থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এটি দৈনন্দিন ফটোগ্রাফি, সোশ্যাল মিডিয়া পোস্ট ও দ্রুত শট নেওয়ার জন্য ভালো আউটপুট দিতে পারবে। অন্যান্য সেকেন্ডারি ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।

OPPO K14x 5G Battery

এই K14x 5G এর সবচেয়ে বড় হাইলাইট হলো এর 6500mAh battery, যা আগের K13x মডেলের থেকেও বড়। দীর্ঘ সময় ব্যবহার, গেমিং ও ভিডিও স্ট্রিমিংয়ের জন্য এটি বড় সুবিধা দেবে। পাশাপাশি রয়েছে 45W SuperVOOC fast charging, ফলে বড় ব্যাটারি হলেও দ্রুত চার্জ করা যাবে।

OPPO K14x 5G RAM & Storage

ফোনটির RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্ট সম্পর্কে এখনও অফিসিয়াল তথ্য সামনে আসেনি। তবে বাজেট 5G সেগমেন্ট অনুযায়ী একাধিক কনফিগারেশন লঞ্চ হতে পারে বলে আশা করা হচ্ছে।

OPPO K14x 5G Processor

পারফরম্যান্সের জন্য এই অপো কে14এক্স এ থাকতে পারে MediaTek Dimensity 6300 processor। এই চিপসেটটি বাজেট 5G ফোনের জন্য স্টেবল ও পাওয়ার এফিশিয়েন্ট হিসেবে পরিচিত। ডেইলি ইউজ, মাল্টিটাস্কিং ও সাধারণ গেমিং সহজেই হ্যান্ডেল করতে পারবে।

Launch in India

OPPO নিশ্চিত করেছে যে অপো কে14এক্স ভারতে 10 ফেব্রুয়ারি অফিসিয়ালি লঞ্চ হবে। লঞ্চের পরপরই অনলাইন ও অফলাইন, দুই চ্যানেলেই বিক্রি শুরু হতে পারে।

Read more: স্যামসাংয়ের নতুন Galaxy F70e 5G আসছে 9 ফেব্রুয়ারি ধামাকা ফিচার নিয়ে! 6000mAh ব্যাটারি + 120Hz স্ক্রিন — এই দামে কাঁপবে মার্কেট

OPPO K14x 5G Price in India

রিপোর্ট অনুযায়ী OPPO K14x 5G এর ভারতে সম্ভাব্য দাম প্রায় 15,000 হাজার এর আশেপাশে রাখা হতে পারে। এই দামে বড় ব্যাটারি, ফাস্ট চার্জিং ও 5G সাপোর্ট থাকায় এটি ভ্যালু-ফর-মানি অপশন হতে পারে।

Leave a Comment