স্যামসাং তাদের জনপ্রিয় Galaxy F সিরিজে নতুন স্মার্টফোন Samsung Galaxy F70e 5G লঞ্চ করতে চলেছে। কোম্পানি ইতিমধ্যেই ফোনটির নাম, লঞ্চ ডেট এবং মূল ফিচার অফিসিয়ালি ঘোষণা করেছে। নতুন এই ডিভাইসটি লেদার ফিনিশ ডিজাইন, বড় ব্যাটারি এবং 5G কানেক্টিভিটি নিয়ে বাজেট সেগমেন্টে শক্ত প্রতিযোগিতা তৈরি করতে পারে। Flipkart-এ ফোনটির মাইক্রোসাইটও লাইভ হয়ে গেছে, ফলে লঞ্চের আগেই ইউজারদের আগ্রহ বেড়েছে।

Samsung Galaxy F70e 5G Specification
Samsung Galaxy F70e 5G ফোনটি প্রিমিয়াম লেদার ফিনিশ ডিজাইনে তৈরি করা হয়েছে এবং Limelight Green ও Spotlight Blue এই দুই রঙে পাওয়া যাবে। ডিভাইসটি IP54 rating সহ আসবে, যা পানি ছিটে যাওয়া থেকে সুরক্ষা দেবে। সফটওয়্যারের দিক থেকে ফোনটি Android ভিত্তিক OneUI 8-এ চলবে এবং কোম্পানি 6 বছর পর্যন্ত OS ও সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যা এই বাজেট রেঞ্জে বড় সুবিধা।
Samsung Galaxy F70e 5G Display
এই স্মার্টফোনে রয়েছে 6.7 ইঞ্চি HD+ LCD ডিসপ্লে যার রেজোলিউশন 1600 × 720 পিক্সেল। স্ক্রিনটি Infinity ‘U’ waterdrop notch ডিজাইনে তৈরি। যদিও এই নচ স্টাইল এখন কিছুটা পুরনো মনে হতে পারে, তবে ব্যবহারিক দিক থেকে যথেষ্ট কার্যকর। ডিসপ্লেতে 120Hz refresh rate এবং 800 nits brightness সাপোর্ট থাকছে, ফলে স্ক্রলিং ও ভিডিও দেখার অভিজ্ঞতা স্মুথ হবে।

Samsung Galaxy F70e 5G Camera
ফটোগ্রাফির জন্য স্যামসাং গ্যালাক্সি F70e 5G এ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে আছে 50MP main sensor (f/1.8 aperture) এবং 2MP depth sensor (f/2.4 aperture) সঙ্গে LED flash। পোর্ট্রেট শট ও ডেইলি ফটোগ্রাফির জন্য এই সেটআপ কার্যকর হবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনে রয়েছে8MP front camera।

Samsung Galaxy F70e 5G Battery
এই ফোনের বড় আকর্ষণ হলো এর 6000mAh battery। সাধারণত স্যামসাং ফোনে এত বড় ব্যাটারি কমই দেখা যায়, তাই এটি ইউজারদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় হতে পারে। আশা করা হচ্ছে ডিভাইসটি 25W fast charging সাপোর্ট করবে, যা বড় ব্যাটারিকে তুলনামূলক দ্রুত চার্জ করতে সাহায্য করবে।

Samsung Galaxy F70e 5G RAM & Storage
Samsung Galaxy F70e 5G এর RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্ট সম্পর্কে কোম্পানি এখনও নির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি। লঞ্চ ইভেন্টে বিভিন্ন কনফিগারেশন ঘোষণা করা হতে পারে বলে আশা করা যাচ্ছে।
Read more: নতুন স্মার্টফোন কিনবে ভাবছেন? তবে ফেব্রুয়ারির Upcoming Smartphone Launch লিস্ট আগে দেখে নিন
Samsung Galaxy F70e 5G Processor
পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6300 octa-core processor। এটি 6nm ফ্যাব্রিকেশনে তৈরি এবং 2.0GHz থেকে 2.4GHz পর্যন্ত ক্লক স্পিড সাপোর্ট করে। যদিও এই চিপসেটটি একদম নতুন নয়, তবুও ডেইলি ইউজ, 5G কানেক্টিভিটি এবং সাধারণ গেমিংয়ের জন্য যথেষ্ট সক্ষম।
Launch in India
Samsung Galaxy F70e 5G ভারতে 9 ফেব্রুয়ারি অফিসিয়ালি লঞ্চ হবে। লঞ্চের পর খুব দ্রুতই অনলাইন সেলে উপলব্ধ করা হতে পারে।
Samsung Galaxy F70e 5G Price in India
কোম্পানি এখনও অফিসিয়াল দাম ঘোষণা করেনি, তবে রিপোর্ট অনুযায়ী এই ফোনটির ভারতে সম্ভাব্য দাম 15,000 থেকে 18,000 হাজার টাকা রেঞ্জের মধ্যে রাখা হতে পারে। এই দামে বড় ব্যাটারি, 120Hz ডিসপ্লে ও 5G সাপোর্ট এটিকে ভ্যালু-ফর-মানি ডিভাইস করে তুলতে পারে।