Yamaha EC-06 Scooter Launched In India: নতুন ইলেকট্রিক স্কুটারে মিলছে স্মার্ট ফিচার ও দুর্দান্ত রেঞ্জ

ভারতের ইলেকট্রিক টু-হুইলার বাজারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করল Yamaha, নতুন Yamaha EC-06 ইলেকট্রিক স্কুটার লঞ্চের মাধ্যমে। এই স্কুটারের এক্স-শোরুম দাম রাখা হয়েছে 1,67,600 টাকা (দিল্লি)। ইয়ামাহা জানিয়েছে, প্রাথমিকভাবে সীমিত কয়েকটি শহরে এই স্কুটার বিক্রি হবে এবং শুধুমাত্র Yamaha এর Blue Square প্রিমিয়াম ডিলারশিপের মাধ্যমে পাওয়া যাবে। শহুরে দৈনন্দিন যাতায়াতের কথা মাথায় রেখে স্কুটারটি তৈরি করা হয়েছে।

Yamaha EC-06 Specification Overview

Yamaha EC-06 কে একটি সিটি ফোকাসড ইলেকট্রিক স্কুটার হিসেবে পজিশন করা হয়েছে। এটি River Indie এর সঙ্গে ঘনিষ্ঠভাবে ডেভেলপ করা হয়েছে এবং এতে ব্যবহার করা হয়েছে হরাইজন্টাল কোর স্ট্রাকচার, আপরাইট ডিজাইন ও মাসকুলার স্ট্যান্স , যা ভিড় শহরের রাস্তায় স্ট্যাবিলিটি ও সহজ নিয়ন্ত্রণে সাহায্য করবে। স্কুটারটি আপাতত একটিমাত্র Bluish White রঙে উপলব্ধ।

Yamaha EC-06 Battery & Charging

এই ই-স্কুটারে দেওয়া হয়েছে 4kWh ফিক্সড ব্যাটারি প্যাক, যা একবার ফুল চার্জে সার্টিফায়েড 169 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। সাধারণ ঘরের পাওয়ার সকেট থেকেই চার্জ করা যাবে এবং ফুল চার্জ হতে প্রায় 8 ঘণ্টা সময় লাগে। ব্যাটারির উপর Yamaha দিচ্ছে 3 বছর বা 30,000 কিলোমিটার (যেটি আগে হবে) ওয়ারেন্টি। টেকসই ব্যবহারের জন্য মোটর ও ব্যাটারি IP67 রেটেড এবং অন্যান্য ইলেকট্রনিক কম্পোনেন্ট IP65 প্রোটেকশন পেয়েছে

Yamaha EC-06 Motor & Performance

ইয়ামাহা ইসি-06 এই স্কুটারে ব্যবহার করা হয়েছে Interior Permanent Magnet Synchronous Motor (IPMSM)। এই মোটর 6.7kW (প্রায় 9hp) পিক পাওয়ার এবং 26Nm টর্ক জেনারেট করে। স্কুটারটির টপ স্পিড 79 কিমি/ঘণ্টা দাবি করা হয়েছে। শহরের রাস্তায় স্মুথ অ্যাক্সিলারেশন ও ব্যালেন্সড পারফরম্যান্স দেওয়ার লক্ষ্যেই এই সেটআপ তৈরি।

Yamaha EC-06 Riding Modes & Control

রাইডিং অভিজ্ঞতাকে কাস্টমাইজ করার জন্য ইয়ামাহা ইসি-06 এ তিনটি রাইডিং মোড দেওয়া হয়েছে, Eco, Standard এবং Power। ব্যবহারকারী নিজের প্রয়োজন অনুযায়ী রেঞ্জ বা পারফরম্যান্সকে অগ্রাধিকার দিতে পারবেন। এছাড়া লো-স্পিড পার্কিং বা টাইট জায়গায় ঘোরানোর সুবিধার জন্য রিভার্স মোডও যুক্ত করা হয়েছে।

Yamaha EC-06 Suspension & Braking

সাসপেনশনের জন্য সামনে টেলিস্কোপিক ফর্ক ও হাইড্রোলিক ড্যাম্পার এবং পিছনে কয়েল স্প্রিং ইউনিট দেওয়া হয়েছে। ব্রেকিং সিস্টেমে সামনে ও পিছনে 200 মিমি ডিস্ক ব্রেক রয়েছে, যা Combi Brake System দ্বারা সাপোর্টেড। ফলে শহরের ট্রাফিকে ভালো কন্ট্রোল ও সেফ ব্রেকিং পাওয়া যাবে।

Yamaha EC-06 Smart Features & Display

স্কুটারে একটি কালার LCD ডিসপ্লে দেওয়া হয়েছে যেখানে স্পিড, ব্যাটারি স্ট্যাটাস, রাইড মোড এবং কানেক্টিভিটি সম্পর্কিত তথ্য দেখা যাবে। ফুল LED হেডল্যাম্প ও টেইল ল্যাম্প স্ট্যান্ডার্ড হিসেবে রয়েছে। Yamaha Motor Connect R অ্যাপের মাধ্যমে স্মার্ট কানেক্টিভিটি ফিচার, ভেহিকল ডাটা ও বিভিন্ন স্মার্ট ফাংশন ব্যবহার করা যাবে।

ইয়ামাহা ইসি-06 ডিসপ্লে
ইয়ামাহা ইসি-06 ডিসপ্লে

Yamaha EC-06 Storage & Practicality

ডেইলি কমিউটিংকে সহজ করতে ইয়ামাহা ইসি-06এ 24.5 লিটার আন্ডার সিট স্টোরেজ দেওয়া হয়েছে। এতে হেলমেট ও দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস বহন করা যাবে। শহুরে ব্যবহারকারীদের বাস্তব চাহিদা মাথায় রেখেই এই প্র্যাকটিক্যাল স্টোরেজ স্পেস রাখা হয়েছে।

ইয়ামাহা ইসি-06 স্টোরেজ
ইয়ামাহা ইসি-06 স্টোরেজ

Yamaha EC-06 Launch & Availability in India

এই ইসি-06 আনুষ্ঠানিকভাবে ভারতে লঞ্চ হয়েছে। প্রাথমিকভাবে নির্দিষ্ট কয়েকটি শহরে বিক্রি শুরু হবে এবং শুধুমাত্র Yamaha Blue Square প্রিমিয়াম ডিলারশিপের মাধ্যমে স্কুটারটি পাওয়া যাবে। ধাপে ধাপে আরও শহরে এর উপস্থিতি বাড়ানো হবে।

Yamaha EC-06 Price in India

Yamaha EC-06 এর এক্স-শোরুম দিল্লিতে দাম রাখা হয়েছে 1,67,600 হাজার। প্রিমিয়াম ফিচার, বড় রেঞ্জ এবং ইয়ামাহা ব্র্যান্ড ভ্যালুর কারণে এটি প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটার সেগমেন্টে অবস্থান করবে।

Leave a Comment