Tecno ব্র্যান্ড গত বছর মে মাসে তাদের Tecno Pova Curve ভারতের বাজারে লঞ্চ করেছিল, যা স্টাইলিশ ডিজাইন ও শক্তিশালী স্পেসিফিকেশনের কারণে দ্রুত জনপ্রিয়তা পায়। এবার সেই ফোনের উত্তরাধিকারী হিসেবে Tecno Pova Curve 2 আনার বিষয়টি অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে। নতুন মডেলটিতে আগের তুলনায় বড় ব্যাটারি, আপগ্রেডেড প্রসেসর এবং নতুন ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে বলে বিভিন্ন সার্টিফিকেশন ও লিস্টিং থেকে জানা গেছে।
Tecno Pova Curve 2 Specification
যদিও কোম্পানি এখনও Tecno Pova Curve 2 এর পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেনি, তবে Google Play Console ও TUV সার্টিফিকেশন লিস্টিং থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। এই লিস্টিং অনুযায়ী ফোনটি নতুন চিপসেট, বড় RAM অপশন এবং লেটেস্ট Android ভার্সনের সাথে বাজারে আসতে পারে। বিশেষ করে ব্যাটারি সেকশনে বড় আপগ্রেডের ইঙ্গিত মিলছে।
Read more: নতুন স্মার্টফোন কিনবে ভাবছেন? তবে ফেব্রুয়ারির Upcoming Smartphone Launch লিস্ট আগে দেখে নিন
| Specification | Details |
|---|---|
| Model Name | Tecno Pova Curve 2 |
| Network | 5G |
| Display Type | Curved AMOLED |
| Screen Size | Around 6.78-inch (Expected) |
| Resolution | FHD+ |
| Refresh Rate | 144Hz (Expected) |
| Processor | MediaTek Dimensity 7100 (Up to 2.5GHz) |
| Operating System | Android 16 |
| Rear Camera | 50MP Triple Camera (Expected, Triangle Module) |
| Front Camera | Not officially revealed |
| RAM | 12GB (Listed on Google Play Console) |
| Storage | Not confirmed yet |
| Battery | 7,750mAh Rated (May be marketed as ~8,000mAh) |
| Fast Charging | Not confirmed |
| Build/Design | Curved Display + Triangle Camera Design |
Tecno Pova Curve 2 Display
আগের Tecno Pova Curve মডেলে 6.78 ইঞ্চির FHD+ Curved AMOLED ডিসপ্লে ও 144Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছিল। নতুন টেকনো পোভা কার্ভ 2 তেও ঠিক একই ধরনের কার্ভড AMOLED স্ক্রিন দেওয়া হবে বলে টিজারে নিশ্চিত করা হয়েছে। এখানে 144Hz রিফ্রেশ রেট ও ফুল HD+ রেজোলিউশন বজায় থাকতে পারে, যা গেমিং ও স্ক্রলিংকে আরও স্মুথ করবে।

Tecno Pova Curve 2 Camera
টিজার ইমেজে Tecno Pova Curve 2 এর জন্য ট্রায়াঙ্গেল শেপের রিয়ার ক্যামেরা মডিউল দেখা গেছে। রিপোর্ট অনুযায়ী, এতে 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। তুলনায় আগের Pova Curve মডেলে ছিল 64MP Sony IMX682 সেন্সর সহ ডুয়াল ক্যামেরা এবং 13MP ফ্রন্ট ক্যামেরা। নতুন ভার্সনে ক্যামেরা কনফিগারেশনে পরিবর্তন আনা হতে পারে।

Tecno Pova Curve 2 Battery
টেকনো পোভা কার্ভ 2 এর সবচেয়ে বড় হাইলাইট হতে পারে এর ব্যাটারি। TUV সার্টিফিকেশন অনুযায়ী ফোনটিতে 7,750mAh রেটেড ব্যাটারি দেখা গেছে, যা বাজারে প্রায় 8,000mAh হিসেবে লঞ্চ হতে পারে। যদি এটি সত্যি হয়, তাহলে এটি হবে টেকনোর এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারিযুক্ত স্মার্টফোন। তুলনায় আগের Pova Curve 5G মডেলে ছিল 5,500mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং।
Tecno Pova Curve 2 RAM & Storage
Google Play Console লিস্টিংয়ে টেকনো পোভা কার্ভ 2 কে 12GB RAM সহ দেখা গেছে। যদিও স্টোরেজ ভ্যারিয়েন্ট এখনও কনফার্ম নয়, তবে আশা করা হচ্ছে একাধিক স্টোরেজ অপশন বাজারে আসবে। আগের মডেলের টপ ভ্যারিয়েন্টে 8GB RAM ও 128GB স্টোরেজ ছিল, ফলে নতুন মডেলে আরও বেশি কনফিগারেশন পাওয়া যেতে পারে।
Tecno Pova Curve 2 Prosessor
লিস্টিং অনুযায়ী Tecno Pova Curve 2 স্মার্টফোনটিতে MediaTek Dimensity 7100 প্রসেসর ব্যবহার করা হতে পারে, যার ক্লক স্পিড 2.5GHz পর্যন্ত। অন্যদিকে আগের Tecno Pova Curve 5G ফোনটি MediaTek Dimensity 7300 Ultimate চিপসেটে চলত। নতুন চিপসেট পারফরম্যান্স ও পাওয়ার এফিশিয়েন্সিতে উন্নতি আনবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ফোনটি Android 16 OS সহ লঞ্চ হতে পারে।
Launch In India
Tecno Pova Curve 2 এর ভারতে লঞ্চ ইতিমধ্যেই কনফার্ম হয়েছে। কোম্পানি তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফোনটির নাম ও ডিজাইন টিজ করেছে। জানানো হয়েছে যে ফোনটি ফেব্রুয়ারি মাসের মধ্যেই ভারতে লঞ্চ হবে। নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
Read more: গ্লোবাল মঞ্চে আসছে Xiaomi 17 Series — লিকেই সামনে এল স্টোরেজ, ব্যাটারি ও দামের বড় তথ্য
Price In India
Tecno Pova Curve আগের বছর ভারতে 15,999 টাকা দামে লঞ্চ হয়েছিল। সেই হিসেব অনুযায়ী এই Tecno Pova Curve 2 এর দামও মিড-রেঞ্জ সেগমেন্টেই রাখা হতে পারে। বড় ব্যাটারি ও আপগ্রেডেড স্পেসিফিকেশন থাকায় এর দাম সামান্য বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কোম্পানি প্রতিযোগিতামূলক প্রাইসিং রাখবে বলেই অনুমান করা হচ্ছে।