Xiaomi Pad 8 Pro Global Launch আসন্ন — Snapdragon 8 Elite, 3.2K 144Hz Display, 9200mAh Battery ও দাম জানুন

Xiaomi তাদের ফ্ল্যাগশিপ ট্যাবলেট Xiaomi Pad 8 Pro প্রথমে চীনের বাজারে লঞ্চ করেছিল। এবার এই ট্যাবলেটের গ্লোবাল ভার্সন শীঘ্রই বাজারে আসতে পারে বলে জোরালো ইঙ্গিত মিলেছে। সম্প্রতি একটি বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে ডিভাইসটির গ্লোবাল ভ্যারিয়েন্ট স্পট হয়েছে, যেখানে প্রসেসর, RAM এবং সফটওয়্যার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। ফলে খুব তাড়াতাড়ি আন্তর্জাতিক বাজারে এই প্রিমিয়াম ট্যাবলেটের আত্মপ্রকাশ ঘটতে পারে।

Xiaomi Pad 8 Pro Specification

Xiaomi Pad 8 Pro কে কোম্পানির প্রিমিয়াম সেগমেন্ট টার্গেট করে তৈরি করা হয়েছে। বড় 3.2K রেজোলিউশন ডিসপ্লে, হাই রিফ্রেশ রেট, শক্তিশালী Snapdragon চিপসেট, বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং, সব মিলিয়ে এটি পাওয়ার ইউজার ও প্রোডাক্টিভিটি ফোকাসড ব্যবহারকারীদের জন্য ডিজাইন করা। চীনা ভার্সনের মতো গ্লোবাল ভ্যারিয়েন্টেও একই কোর স্পেসিফিকেশন রাখা হতে পারে।

Read more: বড় ধাক্কা Nothing ভক্তদের! 2026 সালে লঞ্চ হচ্ছে না Nothing Phone (4) — জানুন আসল কারণ

Xiaomi Pad 8 Pro Display

চীনে লঞ্চ হওয়া শাওমি প্যাড 8 প্রো তে রয়েছে 11.2 ইঞ্চির 3.2K (3200×2136 পিক্সেল) LCD ডিসপ্লে। স্ক্রিনে 345 ppi পিক্সেল ডেনসিটি, সর্বোচ্চ 144Hz রিফ্রেশ রেট এবং 800 nits পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। দীর্ঘ সময় ব্যবহারের কথা মাথায় রেখে এতে TUV Rheinland low blue light certification দেওয়া হয়েছে, যা চোখের উপর চাপ কমাতে সাহায্য করে। গ্লোবাল ভ্যারিয়েন্টেও একই ডিসপ্লে থাকার সম্ভাবনা প্রবল।

Xiaomi Pad 8 Pro Display
Xiaomi Pad 8 Pro Display

Xiaomi Pad 8 Pro Camera

বর্তমান বেঞ্চমার্ক লিস্টিং ও লিক রিপোর্টে Xiaomi Pad 8 Pro এর ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ট্যাবলেটটি যেহেতু প্রোডাক্টিভিটি ও মিডিয়া কনজাম্পশন ফোকাসড, তাই ক্যামেরা সেকশন বেসিক হলেও ভিডিও কল ও ডকুমেন্ট স্ক্যানিংয়ের জন্য যথেষ্ট সক্ষম সেটআপ থাকবে বলেই আশা করা হচ্ছে।

Xiaomi Pad 8 Pro Battery

পাওয়ার ব্যাকআপের দিক থেকেও এই শাওমি Pad 8 Pro যথেষ্ট শক্তিশালী। এতে 9,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা দীর্ঘ সময় কাজ, স্ট্রিমিং ও গেমিং সাপোর্ট করবে। পাশাপাশি 67W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় অল্প সময়েই ব্যাটারি চার্জ করা সম্ভব হবে, যা হেভি ইউজারদের জন্য বড় সুবিধা।

Read more:

Xiaomi Pad 8 Pro RAM & Storage

চীনা ভ্যারিয়েন্টে শাওমি প্যাড 8 প্রো টিতে সর্বোচ্চ 16GB RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অপশন দেওয়া হয়েছে। তবে বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে যে গ্লোবাল মডেলটি দেখা গেছে, সেটিতে 8GB RAM উল্লেখ রয়েছে। ফলে গ্লোবাল বাজারে একাধিক RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্ট আসতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Read more: Redmi A7 Pro NBTC Certification: 6000mAh Battery, Unisoc Processor & India Launch Details

Xiaomi Pad 8 Pro Processor

বেঞ্চমার্ক লিস্টিং অনুযায়ী ট্যাবলেটটি একটি অক্টা-কোর Qualcomm Armv8 চিপসেট দ্বারা চালিত, যেখানে ছয়টি efficiency core 3.53GHz ক্লক স্পিডে এবং দুটি performance core 4.32GHz পর্যন্ত স্পিডে কাজ করে। টিপস্টারের দাবি, এই কনফিগারেশন Snapdragon 8 Elite চিপসেটের সঙ্গে মেলে, যা চীনা ভ্যারিয়েন্টেও ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি Geekbench এ প্রায় 2,940 single-core এবং 8,759 multi-core স্কোর করেছে, আর OpenCL স্কোর হয়েছে 17,657 যা উচ্চমানের পারফরম্যান্সের ইঙ্গিত দেয়। গ্লোবাল ভ্যারিয়েন্টে Android 16 ভিত্তিক HyperOS 3 থাকার সম্ভাবনা রয়েছে।

Xiaomi Pad 8 Pro Launch Date

রিপোর্ট অনুযায়ী Xiaomi Pad 8 Pro গ্লোবাল বাজারে Xiaomi 17 সিরিজের সঙ্গে একসাথে লঞ্চ হতে পারে। যদিও কোম্পানি এখনও অফিসিয়াল তারিখ ঘোষণা করেনি, বেঞ্চমার্ক লিস্টিং দেখে বোঝা যাচ্ছে , গ্লোবাল ডেবিউ খুব কাছেই। ভারতে লঞ্চও গ্লোবাল ঘোষণার আশেপাশে সময়ে হওয়ার সম্ভাবনা রয়েছে।

Read more: Vivo V70 Series আসছে ভারতে V70 ও V70 Elite! Snapdragon 8s Gen 3, Zeiss Camera ও 6500mAh Battery দেখে চমকে যাবেন

Xiaomi Pad 8 Pro Price

চীনে Xiaomi Pad 8 Pro সেপ্টেম্বর 2025 এ লঞ্চ হয়েছিল, যেখানে বেস 8GB + 128GB মডেলের দাম রাখা হয় CNY 2,999, যা ভারতীয় মূল্যে আনুমানিক 39,000 হাজার টাকার কাছাকাছি। গ্লোবাল ও ভারতীয় বাজারে ট্যাক্স ও ইমপোর্ট চার্জ অনুযায়ী দাম কিছুটা বেশি হতে পারে। ট্যাবলেটটি Soft Light এবং রেগুলার এই দুই ভ্যারিয়েন্টে অফার করা হচ্ছে।

Leave a Comment