ভারতে Realme 16 Pro ও Realme 16 Pro Plus লঞ্চের পর এবার ভিয়েতনামের বাজারে স্ট্যান্ডার্ড realme 16 5G স্মার্টফোন লঞ্চ করল Realme। ডিজাইনের দিক থেকে এই ফোনটি সিরিজের ‘প্রো’ মডেলগুলির থেকে একেবারেই আলাদা এবং অনেকটাই iPhone Air এর মতো প্রিমিয়াম লুক নিয়ে এসেছে। শক্তিশালী ব্যাটারি, হাই-রিফ্রেশ রেট AMOLED ডিসপ্লে এবং একাধিক IP রেটিংয়ের মতো ফিচার নিয়ে মিড-রেঞ্জ সেগমেন্টে নজর কাড়ছে এই ফোনটি।
Realme 16 5G Specification
realme 16 5G স্মার্টফোনটি Android বেসড Realme UI 7 অপারেটিং সিস্টেমে চলে। ফোনটিতে শক্তিশালী MediaTek Dimensity সিরিজের প্রসেসর, উন্নত কুলিং সিস্টেম, ফ্ল্যাগশিপ গ্রেড ডিসপ্লে এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই ফোনটি জল, ধুলো এবং বিভিন্ন তরল পদার্থ থেকে সুরক্ষার জন্য একাধিক IP সার্টিফিকেশন সহ লঞ্চ হয়েছে, যা এটিকে আরও আলাদা করে তুলেছে।
| Feature | Specification |
|---|---|
| Model Name | Realme 16 5G |
| Operating System | Android based Realme UI 7 |
| Display | 6.57-inch FHD+ Flexible AMOLED |
| Resolution | 2372 × 1080 pixels |
| Refresh Rate | 120Hz |
| Peak Brightness | Up to 4200 nits |
| Screen Protection | DT Star D+ Glass |
| Fingerprint Sensor | In-display |
| Processor | MediaTek Dimensity 6400 Turbo |
| CPU | Octa-core, up to 2.5GHz |
| GPU | Mali-G57 MC2 |
| Cooling System | 6050mm² VC Cooling |
| Rear Camera | 50MP (f/1.8) + 2MP Monochrome |
| Front Camera | 50MP |
| Special Camera Feature | Rear Selfie Mirror |
| Battery | 7000mAh |
| Charging | 60W Fast Charging |
| Reverse Charging | Yes |
| Battery Health Claim | Up to 6 Years |
| RAM Options | 8GB / 12GB LPDDR4X |
| Storage | 256GB UFS 2.2 |
| Water & Dust Protection | IP66 + IP68 + IP69 + IP69K |
| Water Resistance Claim | 0.5m depth up to 60 days |
| Heat Resistance | Up to 80°C hot water |
| Connectivity | 5G, Wi-Fi 5, Bluetooth 5.3 |
| Colours | White Swan, Black Cloud |
Realme 16 5G Display
রিয়েলমি 16 5জি ফোনে দেওয়া হয়েছে 6.57 ইঞ্চির Full HD+ ডিসপ্লে, যার রেজোলিউশন 2372 × 1080 পিক্সেল। Flexible AMOLED প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ 4200 nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। নিরাপত্তার জন্য স্ক্রিনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং DT Star D+ গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে।
Realme 16 5G Camera
ফটোগ্রাফির জন্য এই 16 5G ফোনে রয়েছে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ। এতে f/1.8 অ্যাপার্চার সহ 50MP প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারযুক্ত 2MP মোনোক্রোম লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে রয়েছে 50MP ফ্রন্ট ক্যামেরা। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল রেয়ার ক্যামেরা মডিউলের পাশে থাকা Selfie Mirror, যা ব্যবহার করে রেয়ার ক্যামেরা দিয়েই সেলফি তোলা যাবে।

Realme 16 5G Battery
পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমি 16 5G ফোনে দেওয়া হয়েছে বিশাল 7000mAh ব্যাটারি। কোম্পানির দাবি অনুযায়ী এই ব্যাটারি 6 বছর পর্যন্ত ব্যাটারি হেল্থ বজায় রাখতে সক্ষম। দ্রুত চার্জিংয়ের জন্য এতে 60W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এবং ফোনটি রিভার্স চার্জিং ফিচারও সাপোর্ট করে।
আরও পড়ুন: Tecno Camon 50 ও 50 Pro প্রকাশ্যে! মিড-বাজেট রেঞ্জে শক্তিশালী প্রসেসর ও আধুনিক ফিচার
Realme 16 5G RAM & Storage
ভিয়েতনামের বাজারে realme 16 5G ফোনটি 8GB ও 12GB RAM অপশনে লঞ্চ হয়েছে। স্টোরেজ হিসেবে উভয় ভ্যারিয়েন্টেই 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটিতে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যা দ্রুত পারফরম্যান্স নিশ্চিত করে।
আরও পড়ুন: Moto G67 ও Moto G77 Leaked: সামনে এল ইমেজ, 108MP ক্যামেরা ও Dimensity প্রসেসর, দেখেনিন কেমন হবে
Realme 16 5G Processor
রিয়েলমির এই 16 5G ফোনে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6400 Turbo অক্টাকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.5GHz। গ্রাফিক্সের জন্য এতে রয়েছে Mali-G57 MC2 GPU। হেভি গেমিং ও লং-টাইম ব্যবহারের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে ফোনটিতে 6050mm² VC কুলিং সিস্টেম দেওয়া হয়েছে।
Launched In Vietnam
রিয়েলমি 16 5জি স্মার্টফোনটি বর্তমানে ভিয়েতনামের বাজারে লঞ্চ হয়েছে। ভারতীয় বাজারে এই ফোনটি কবে লঞ্চ হবে বা আদৌ লঞ্চ হবে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি।
Price In Vietnam
ভিয়েতনামের বাজারে realme 16 5G স্মার্টফোনটি দুটি RAM ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে VND 11,490,000, যা ভারতীয় মুদ্রায় আনুমানিক 40,750 হাজার টাকা। অন্যদিকে 12GB RAM + 256GB স্টোরেজ সহ টপ ভ্যারিয়েন্টটির দাম VND 12,490,000, যা ভারতীয় টাকায় প্রায় 44,300 টাকার কাছাকাছি। তবে এই দাম ভিয়েতনামের বাজার অনুযায়ী নির্ধারিত, ভারতের বাজারে লঞ্চ হলে ট্যাক্স ও অন্যান্য চার্জের কারণে দামে কিছুটা পরিবর্তন হতে পারে।