মোটোরোলা তাদের জনপ্রিয় ‘জি’ সিরিজে আরও দুইটি নতুন স্মার্টফোন যোগ করার প্রস্তুতি নিচ্ছে Moto G67 ও Moto G77। যদিও কোম্পানি এখনও পর্যন্ত অফিসিয়াল লঞ্চ ঘোষণা করেনি, তবে সাম্প্রতিক লিকের মাধ্যমে এই ফোনগুলির রেন্ডার ইমেজ সামনে এসেছে। লিক হওয়া ছবিতে ফোন দুটির ডিজাইন, রঙের ভ্যারিয়েন্ট এবং কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনের ইঙ্গিত মিলেছে।

Moto G67 ও Moto G77 Specification
রিপোর্ট অনুযায়ী, মোটো জি67 ও মোটো জি77 দুটিই মিড রেঞ্জ সেগমেন্টে লঞ্চ হতে পারে। Moto G77 তুলনামূলকভাবে বেশি শক্তিশালী স্পেসিফিকেশন নিয়ে আসবে, যেখানে থাকবে বড় AMOLED ডিসপ্লে, MediaTek Dimensity প্রসেসর এবং 108MP ক্যামেরা। অন্যদিকে Moto G67 একই ডিজাইন ভাষা বজায় রেখে তুলনামূলকভাবে আরও সাশ্রয়ী অপশন হতে পারে।
আরও পড়ুন: অপো Next OPPO K-Series Phone India: Flipkart-এ টিজ শুরু, শিগগিরই আসছে নতুন OPPO K13 সিরিজ স্মার্টফোন
Moto G67 ও Moto G77 Display
লিক অনুযায়ী, মোটো G77 5G ফোনে থাকতে পারে 6.8 ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে, যা পাঞ্চ-হোল ডিজাইন ও 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। স্ক্রিনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Corning Gorilla Glass 7i প্রোটেকশন দেওয়া হতে পারে। Moto G67 এর ডিসপ্লে সাইজ ও রেজোলিউশন এখনও স্পষ্ট নয়, তবে ডিজাইনের দিক থেকে দুই ফোনেই ফ্ল্যাট স্ক্রিন দেখা গেছে।

Moto G67 ও Moto G77 Battery
মোটো জি77 ফোনটিতে থাকতে পারে 5,200mAh ব্যাটারি, যা 30W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে লিকে দাবি করা হয়েছে। মোটো জি67 এর ব্যাটারি স্পেসিফিকেশন এখনও প্রকাশ্যে আসেনি, তবে একই সিরিজের হওয়ায় বড় ব্যাটারির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
Moto G67 ও Moto G77 Camera
ফটোগ্রাফির ক্ষেত্রে Moto G77 বেশ শক্তিশালী হতে চলেছে। লিক অনুযায়ী, ফোনটির পিছনে থাকবে 108MP প্রাইমারি ক্যামেরা + 8MP আল্ট্রা ওয়াইড লেন্স, সঙ্গে LED ফ্ল্যাশ। সেলফি ও ভিডিও কলের জন্য দেওয়া হতে পারে 32MP ফ্রন্ট ক্যামেরা। G67 এর ক্যামেরা স্পেসিফিকেশন এখনও জানানো হয়নি, তবে ডিজাইন অনুযায়ী সেটিতেও মাল্টি ক্যামেরা সেটআপ থাকবে।
Moto G67 ও Moto G77 RAM & Storage
লিকের মাধ্যমে মোটো জি77 ফোনটিতে 8GB RAM ও 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে দেখা গেছে। রিপোর্ট অনুযায়ী, কোম্পানি ফোনটি 128GB স্টোরেজ অপশনেও লঞ্চ করতে পারে। Moto G67 এর RAM ও স্টোরেজ কনফিগারেশন সম্পর্কে এখনো কোনো নিশ্চিত তথ্য নেই।
Moto G67 ও Moto G77 Processor
মোটো জি77 5জি চালিত হতে পারে MediaTek Dimensity 6400 অক্টা-কোর প্রসেসর, যা 6nm ফেব্রিকেশনে তৈরি এবং সর্বোচ্চ 2.5GHz ক্লক স্পিডে কাজ করবে। মোটো জি67 এর প্রসেসর নিয়ে এখনও কিছু জানা যায়নি।
Launch Date in India
মোটোরোলা এখনও Moto G67 ও Moto G77 এর লঞ্চ টাইমলাইন প্রকাশ করেনি। তবে যেহেতু ফোন দুটির রেন্ডার ইমেজ সামনে চলে এসেছে, তাই আশা করা হচ্ছে খুব শিগগিরই অফিসিয়াল টিজিং শুরু হবে এবং তার পরেই ভারতীয় বাজারে এদের আত্মপ্রকাশ ঘটবে।
Price in India
এই মুহূর্তে ফোন দুটির সম্ভাব্য দাম নিয়ে কোনো লিক সামনে আসেনি। তবে Moto G সিরিজ সাধারণত মিড-রেঞ্জ ও বাজেট সেগমেন্টেই লঞ্চ হয়। তাই Moto G67 এর দাম তুলনামূলক কম এবং Moto G77 এর দাম কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।