Nothing Phone 4a Pro BIS Certified: 5200mAh Battery, 50W Charging ও Snapdragon 7 Gen 4 চিপসেটের ইঙ্গিত জানুন লেটেস্ট আপডেট

গত বছরের মার্চে Nothing ভারতে Nothing Phone (3a) ও Phone (3a) Pro লঞ্চ করেছিল। এবার কোম্পানি সেই সিরিজের পরবর্তী প্রজন্ম Nothing Phone 4a এবং Nothing Phone 4a Pro আনার প্রস্তুতি নিচ্ছে। যদিও অফিসিয়াল লঞ্চ টাইমলাইন এখনও জানানো হয়নি, তবে ভারতের BIS সার্টিফিকেশন সাইটে নাথিং ফোন 4এ প্রো মডেলটি লিস্টেড হওয়ায় স্পষ্ট, খুব শিগগিরই ফোনটি ভারতে আসতে চলেছে।

Nothing Phone 4a Pro Specification

ইউরোপিয়ান সার্টিফিকেশন সাইটে A069 মডেল নম্বর সহ লিস্ট হওয়া এই ফোনটি ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছে। ব্যাটারি ক্যাপাসিটি, চার্জিং স্পিড ও IP রেটিং, সব মিলিয়ে বলা যায়, Nothing এবার তাদের 4a Pro মডেলে আগের তুলনায় কিছু গুরুত্বপূর্ণ আপগ্রেড দিতে চলেছে।

Nothing Phone 4a Pro Display

নাথিং ফোন 4এ প্রো এর ডিসপ্লে নিয়ে এখনো নির্দিষ্ট কোনো লিক সামনে আসেনি। তবে আগের Nothing Phone (3a) Pro ফোনটিতে ছিল 6.77 ইঞ্চি Full HD+ ফ্লেক্সিবল AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট ও 3000 নিটস পিক ব্রাইটনেস। সেই দিক থেকে আশা করা হচ্ছে, নতুন 4a Pro মডেলেও বড় AMOLED ডিসপ্লে ও হাই রিফ্রেশ রেট বজায় থাকবে।

Nothing Phone 4a Pro Battery

সার্টিফিকেশন লিস্টিং অনুযায়ী, Phone 4a Pro তে থাকবে 5,080mAh ব্যাটারি, যা বাজারে সম্ভবত 5,200mAh হিসেবে উপস্থাপন করা হতে পারে। তুলনায় আগের 3a Pro তে ছিল 5,000mAh ব্যাটারি। শুধু তাই নয়, নতুন ফোনে 50W ফাস্ট চার্জিং সাপোর্টও নিশ্চিত হয়েছে, যা দৈনন্দিন ব্যবহারে বড় সুবিধা দেবে।

Nothing Phone 4a Pro Camera

Nothing Phone 4a Pro এর ক্যামেরা স্পেসিফিকেশন এখনো অফিসিয়ালি বা লিকের মাধ্যমে সামনে আসেনি। তবে আগের Nothing Phone (3a) Pro-তে ছিল শক্তিশালী ট্রিপল ক্যামেরা সেটআপ, 50MP Samsung OIS মেইন সেন্সর, 50MP Sony পেরিস্কোপ লেন্স ও 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেই দিক থেকে নতুন 4a Pro তেও ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা আপগ্রেড দেখা যেতে পারে বলে আশা করা হচ্ছে।

Nothing Phone 4a Pro RAM & Storage

লিক অনুযায়ী, নাথিং ফোন 4এ প্রো লঞ্চ হতে পারে 12GB RAM ও 256GB UFS 3.1 স্টোরেজ ভ্যারিয়েন্টে। পাশাপাশি ফোনটিতে eSIM সাপোর্টও থাকতে পারে। রঙের ক্ষেত্রে Black, White, Pink এবং Blue কালার অপশনের ইঙ্গিত মিলেছে।

Nothing Phone 4a Pro Processor

রিপোর্ট বলছে, Nothing Phone 4a Pro স্মার্টফোনে থাকতে পারে Qualcomm Snapdragon 7 সিরিজের নতুন চিপসেট। যেহেতু আগের 3a Pro ফোনটি Snapdragon 7s Gen 3 প্রসেসরে এসেছিল, তাই নতুন মডেলে Snapdragon 7 Gen 4 দেওয়া হতে পারে বলে জোর আলোচনা চলছে। এতে পারফরম্যান্স ও AI ক্ষমতা, দুটোতেই উন্নতি আশা করা যায়।

Launch Date in India

Nothing এখনো আনুষ্ঠানিকভাবে Nothing Phone 4a Pro এর লঞ্চ ডেট ঘোষণা করেনি। তবে BIS সার্টিফিকেশন ও ইউরোপিয়ান EPREL লিস্টিং সামনে আসায় ধরে নেওয়া যায়, খুব শিগগিরই কোম্পানি ভারতে এই ফোনের টিজিং শুরু করবে।

আরও পড়ুন: OPPO Find X9s 5G Leaked: নতুন ডিজাইন, 200MP পেরিস্কোপ ক্যামেরা ও Dimensity 9500+ চিপসেট, জানুন এর সম্পূর্ণ ডিটেইলস

Price in India

Nothing Phone 4a Pro এর দাম এখনও প্রকাশ করা হয়নি। তুলনায় Nothing Phone (3a) Pro বর্তমানে ভারতে 29,999 হাজার প্রারম্ভিক দামে বিক্রি হচ্ছে। নতুন মডেলটি বড় ব্যাটারি ও নতুন চিপসেট নিয়ে এলে, দামও সম্ভবত 30,000 হাজার টাকা রেঞ্জের আশপাশেই রাখা হতে পারে।

conclusion

Nothing Phone 4a Pro নিয়ে লিক ও সার্টিফিকেশন তথ্য থেকে স্পষ্ট, কোম্পানি এবার ব্যাটারি, চার্জিং ও পারফরম্যান্সে আরও জোর দিতে চলেছে। অফিসিয়াল ঘোষণার সঙ্গে সঙ্গে এই ফোনটি মিড-রেঞ্জ প্রিমিয়াম সেগমেন্টে বড় আলোচনার বিষয় হয়ে উঠতে পারে।

Leave a Comment