বিগত কয়েক দিন ধরে টিজ করার পর অবশেষে Xiaomi অফিসিয়ালি ঘোষণা করেছে তাদের আপকামিং Redmi Turbo 5 সিরিজের লঞ্চ ডেট। কোম্পানি জানিয়েছে, আগামী 29 জানুয়ারি চীনে এই সিরিজের অধীনে Redmi Turbo 5 এবং Redmi Turbo 5 Max, এই দুটি স্মার্টফোন লঞ্চ করা হবে। ব্র্যান্ডের দাবি, এই সিরিজের ফোনগুলো কম দামে হাইএন্ড ফ্ল্যাগশিপ স্মার্টফোনকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখবে।
Redmi Turbo 5 Max Display
কোম্পানি এখনও ডিসপ্লের পুরো ডিটেইলস প্রকাশ না করলেও, রিপোর্ট অনুযায়ী রেডমি টার্বো 5 মেক্স ফোনে একটি বড় সাইজের হাই রিফ্রেশ রেট ডিসপ্লে দেখা যেতে পারে। আশা করা হচ্ছে, এতে AMOLED প্যানেল ও গেমিং ফোকাসড স্মুথ ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স দেওয়া হবে, যা এই সিরিজের পারফরম্যান্স ইমেজকে আরও শক্তিশালী করবে।

Redmi Turbo 5 Max Battery
Redmi Turbo 5 Max ফোনের সবচেয়ে বড় হাইলাইট হতে চলেছে এর ব্যাটারি। অফিসিয়ালি নিশ্চিত করা হয়েছে, ফোনটিতে থাকবে বিশাল 9,000mAh ব্যাটারি, যা এটিকে Redmi ব্র্যান্ডের সবচেয়ে বড় ব্যাটারির ফোনগুলোর মধ্যে জায়গা করে দেবে। যদিও Xiaomi চার্জিং স্পিড নিয়ে মুখ খুলেনি, তবে 3C সার্টিফিকেশন অনুযায়ী ফোনটি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।

Redmi Turbo 5 Max Camera
ফটোগ্রাফির জন্য রেডমি টার্বো 5 মেক্স ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। লিক অনুযায়ী এতে থাকতে পারে 50MP প্রাইমারি সেন্সর OIS সহ এবং একটি 8MP আল্ট্রা ওয়াইড লেন্স। কোম্পানির শেয়ার করা ইমেজে ক্যামেরা মডিউল অনেকটা iPhone 17 এর মতো ডিজাইন করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে থাকতে পারে একটি 13MP ফ্রন্ট ক্যামেরা।

Redmi Turbo 5 Max RAM & Storage
Lu Weibing নিশ্চিত করেছেন, Redmi Turbo 5 Max ফোনে LPDDR5x RAM টেকনোলজি ব্যবহার করা হবে। এর সঙ্গে হাই-স্পিড স্টোরেজ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে, যাতে হেভি গেমিং ও মাল্টিটাস্কিংয়ে কোনও কম্প্রোমাইজ না থাকে। একাধিক RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্টে ফোনটি লঞ্চ হতে পারে।
আরও পড়ুন: Vivo T5 Lite 5G Leak: 8000mAh Battery, 44W Fast Charging, Launch in India & Price
Redmi Turbo 5 Max Processor
পারফরম্যান্সের দিক থেকে রেডমি টার্বো 5 মেক্স হতে চলেছে একটি পাওয়ারহাউস। কোম্পানি কনফার্ম করেছে, এই ফোনে থাকবে MediaTek Dimensity 9500s প্রসেসর, যা 3nm ফ্যাব্রিকেশনে তৈরি অক্টা-কোর চিপসেট। এই প্রসেসরে 2.0GHz Cortex-A720 কোর থেকে শুরু করে 3.73GHz Cortex-X925 কোর পর্যন্ত সাপোর্ট থাকবে, যা একে ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স দিতে সক্ষম করবে।
Launch in China
Redmi China এর জেনারেল ম্যানেজার Lu Weibing অফিসিয়ালি জানিয়েছেন, আগামী 29 জানুয়ারি চীনে Redmi Turbo 5 সিরিজ লঞ্চ হবে। চীনা সময় সন্ধ্যা 7টায় লঞ্চ ইভেন্ট শুরু হবে, অর্থাৎ ভারতীয় সময় বিকেল 4টা 30 মিনিটে। এই দিনই Redmi Turbo 5 এবং Redmi Turbo 5 Max ফোন দুটি পেশ করা হবে।
আরও পড়ুন: iQOO 15R India Launch on Feb 24: Snapdragon 8 Gen 5, 144Hz AMOLED, 7600mAh Battery & Price
Price in China
দামের বিষয়ে বড় তথ্য দিয়েছে Redmi নিজেই। কোম্পানির মতে, Redmi Turbo 5 সিরিজের ফোনগুলো 2,500 Yuan পর্যন্ত দামে লঞ্চ হবে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় আনুমানিক প্রায় 33,000 হাজার থেকে 35,000 হাজার টাকা রেঞ্জে। লক্ষ্য হচ্ছে, এই প্রাইস সেগমেন্টে থেকেই 4,000 Yuan, যা ভারতীয় টাকায় প্রায় 52,000 হাজার টাকা রেঞ্জের ফ্ল্যাগশিপ ফোনগুলোকে টক্কর দেবে।