Vivo T5 Lite 5G Leak: 8000mAh Battery, 44W Fast Charging, Launch in India & Price

গত বছর জুন মাসে Vivo ভারতে 10 হাজার টাকার কম দামে বড় ব্যাটারির ফোন হিসেবে Vivo T4 Lite 5G লঞ্চ করেছিল, যেখানে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। এবার সেই ফোনের উত্তরসূরি হিসেবে কোম্পানি Vivo T5 Lite 5G নিয়ে কাজ শুরু করেছে বলে রিপোর্ট সামনে এসেছে। IMEI ডাটাবেসে ফোনটি স্পট হওয়ার পরই নিশ্চিত হয়েছে যে Vivo খুব শিগগিরই নতুন T5 Lite 5G স্মার্টফোন বাজারে আনতে চলেছে।

Vivo T5 Lite 5G Specifications

লিক অনুযায়ী Vivo T5 Lite 5G মূলত বাজেট সেগমেন্টে বড় ব্যাটারি, আপগ্রেডেড ফাস্ট চার্জিং এবং 5G কানেক্টিভিটির ওপর ফোকাস করবে। ফোনটিতে শক্তিশালী ব্যাটারি, উন্নত চার্জিং স্পিড, স্মুথ ডিসপ্লে এবং নির্ভরযোগ্য ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। বিশেষ করে 44W ফাস্ট চার্জিং এবং 7000mAh বা তারও বেশি ব্যাটারি এই ফোনের সবচেয়ে বড় হাইলাইট হতে পারে।

আরও পড়ুন: iQOO 15 Ultra 5G: 4 ফেব্রুয়ারি লঞ্চ, 2K 144Hz ডিসপ্লে, 40 লক্ষ AnTuTu স্কোর – দেখুন সম্পূর্ণ ডিটেইলস

SpecificationDetails (Expected / Based on leaks)
Model NameVivo T5 Lite 5G
Model NumberV2557
Network5G Supported
Display6.74-inch HD+ LCD, 90Hz refresh rate, ~1000 nits peak brightness
Screen TypeWaterdrop notch, TÜV Rheinland eye protection (expected)
ProcessorMediaTek Dimensity series 5G chipset (upgrade over Dimensity 6300 expected)
Operating SystemAndroid with Funtouch OS
Rear CameraDual camera setup: 50MP primary + 2MP depth/bokeh
Front Camera5MP selfie camera
Battery7000mAh to 8000mAh (expected)
Charging44W fast charging
RAMLPDDR4X RAM with Virtual RAM support
StorageUFS 2.2 storage
Special FeaturesVirtual RAM expansion, big battery focus

Vivo T5 Lite 5G Display

ডিসপ্লে সেকশনে ভিভো টি5 লাইট 5জি ফোনটিতে আগের মডেলের মতোই বড় স্ক্রিন দেওয়া হতে পারে। Vivo T4 Lite ফোনে ছিল 6.74 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট এবং 1000nits পিক ব্রাইটনেস। তাই নতুন ফোনেও 90Hz রিফ্রেশ রেটসহ HD+ ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে, যা ডেইলি ইউজ ও ভিডিও দেখার জন্য ভালো এক্সপেরিয়েন্স দেবে।

Vivo T4 Lite 5G Display
Vivo T4 Lite 5G Display

Vivo T5 Lite 5G Battery

এই T5 Lite 5G ফোনের সবচেয়ে বড় আপগ্রেড হতে চলেছে এর ব্যাটারি ও চার্জিং। IMEI লিস্টিং অনুযায়ী ফোনটি 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, যেখানে আগের মডেলে ছিল মাত্র 15W চার্জিং। পাশাপাশি রিপোর্ট অনুযায়ী, কোম্পানি এবার 7000mAh এরও বেশি ব্যাটারি দিতে পারে। এমনকি বর্তমান ট্রেন্ড দেখে অনুমান করা হচ্ছে, এটি 8000mAh ব্যাটারি সহ Vivo এর অন্যতম বড় ব্যাটারির ফোন হয়ে উঠতে পারে।

Vivo T5 Lite 5G Camera

ফটোগ্রাফির জন্য এই ভিভো টি5 লাইট 5জি স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। আগের Vivo T4 Lite এ ছিল OIS ছাড়া 50MP প্রাইমারি সেন্সর ও 2MP বোকেহ লেন্স। নতুন ফোনেও উন্নত 50MP প্রাইমারি ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 5MP বা তার বেশি মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।

Vivo T5 Lite 5G RAM & Storage

RAM ও স্টোরেজের ক্ষেত্রে Vivo T5 Lite 5G ফোনে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ দেখা যেতে পারে। আগের মডেলের মতোই এতে ভার্চুয়াল RAM ফিচার থাকতে পারে, যার মাধ্যমে 8GB RAM কে বাড়িয়ে 16GB পর্যন্ত ব্যবহার করা যাবে। এতে মাল্টিটাস্কিং এবং অ্যাপ পারফরম্যান্স আরও ভালো হবে।

Vivo T5 Lite 5G Processor

প্রসেসরের দিক থেকে ভিভো টি5 লাইট 5জি ফোনে MediaTek এর বাজেট 5G চিপসেট দেওয়া হতে পারে। Vivo T4 Lite এ ছিল Dimensity 6300 প্রসেসর, তাই নতুন মডেলে হয় এর আপগ্রেডেড ভার্সন বা অনুরূপ কোনো শক্তিশালী MediaTek 5G চিপ দেওয়ার সম্ভাবনা রয়েছে, যা ডেইলি ইউজ, সোশ্যাল মিডিয়া এবং লাইট গেমিংয়ের জন্য যথেষ্ট হবে।

Vivo T5 Lite 5G Launch Date in India

IMEI ডাটাবেসে ফোনটির মডেল নম্বর V2557 এবং মার্কেটিং নেম Vivo T5 Lite 5G কনফার্ম হয়েছে। যদিও এখনও অফিসিয়ালি লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি, তবে যেহেতু সার্টিফিকেশনে ফোনটি স্পট হয়েছে, তাই আশা করা যাচ্ছে খুব শিগগিরই ভারতে ভিভো টি5 লাইট 5জি লঞ্চ করা হবে।

Vivo T5 Lite 5G Price in India

Vivo T4 Lite যেহেতু 10 হাজার টাকার কম দামে লঞ্চ হয়েছিল, তাই অনুমান করা হচ্ছে Vivo T5 Lite 5G ফোনটিও বাজেট সেগমেন্টেই আসবে। বড় ব্যাটারি ও 44W ফাস্ট চার্জিং থাকার কারণে এর দাম ভারতে সম্ভাব্যভাবে 9,000 হাজার থেকে 12,000 হাজার টাকা রেঞ্জে থাকতে পারে

Leave a Comment