2025 সালের মার্চে Samsung তাদের জনপ্রিয় মিড রেঞ্জ স্মার্টফোন Galaxy A56 5G বাজারে এনেছিল। এবার প্রায় এক বছর পর, সেই সিরিজের নতুন উত্তরাধিকারী হিসেবে Samsung Galaxy A57 5G লঞ্চের প্রস্তুতি শুরু করেছে কোম্পানি। যদিও এখনও পর্যন্ত Samsung আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ করেনি, তবে চীনের TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে ফোনটি সম্পূর্ণ স্পেসিফিকেশনসহ দেখা যাওয়ায় এর ডিজাইন ও সম্ভাব্য ফিচার সম্পর্কে বেশ পরিষ্কার ধারণা মিলেছে।

Samsung Galaxy A57 5G Specification Intro
TENAA লিস্টিং অনুযায়ী, Samsung Galaxy A57 5G হবে একটি আধুনিক মিড-রেঞ্জ স্মার্টফোন, যেখানে থাকবে নতুন প্রজন্মের Exynos প্রসেসর, AMOLED 120Hz ডিসপ্লে, ট্রিপল ক্যামেরা সেটআপ এবং Android 16 ভিত্তিক One UI 8। পাশাপাশি Samsung এর দীর্ঘমেয়াদি আপডেট পলিসির কারণে এই ফোনে 6টি Android আপগ্রেড ও 6 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হতে পারে, যা একে ভবিষ্যৎ প্রস্তুত স্মার্টফোনে পরিণত করবে।
| Specification | Details |
|---|---|
| Model Name | Samsung Galaxy A57 5G |
| Operating System | Android 16, One UI 8 |
| Display | 6.6-inch Full HD+ AMOLED, 1080 × 2340 px, 120Hz refresh rate |
| Processor | Octa-core (expected Exynos 1680), up to 2.9GHz |
| Rear Camera | 50MP Sony IMX906 + 12MP ultra-wide + 5MP macro |
| Front Camera | 12MP selfie camera |
| Battery | 5000mAh (4905mAh rated) |
| Charging | 45W fast charging |
| RAM Options | 8GB / 12GB |
| Storage Options | 256GB |
| Fingerprint Sensor | In-display |
| Dimensions | 161.5 × 76.8 × 6.9 mm |
| Weight | 182g |
| Build | Slim design |
Samsung Galaxy A57 5G Display
এই গ্যালাক্সি এ57 5জি ফোনটিতে থাকতে পারে 6.6 ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1080 × 2340 পিক্সেল। এই পাঞ্চ হোল ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট ও হাই ব্রাইটনেস সাপোর্ট করবে বলে জানা গেছে। এছাড়াও এতে থাকবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। স্মুথ স্ক্রলিং, উজ্জ্বল রঙ ও শার্প ভিজ্যুয়ালের কারণে মাল্টিমিডিয়া ও গেমিং অভিজ্ঞতা হবে যথেষ্ট উন্নত।

Samsung Galaxy A57 5G Battery
ব্যাটারির ক্ষেত্রে Galaxy A57 5G ফোনটিতে TENAA লিস্টিং অনুযায়ী 4905mAh রেটেড ব্যাটারি দেওয়া হবে, যা বাজারে 5,000mAh হিসেবে প্রচার করা হতে পারে। বড় ব্যাটারির বর্তমান ট্রেন্ডে এটি কিছুটা কম মনে হলেও, ডেইলি ইউজের জন্য ভালো ব্যাকআপ দেওয়ার সম্ভাবনা রয়েছে। চার্জিংয়ের জন্য এতে থাকতে পারে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট, যা এই সেগমেন্টে একটি বড় প্লাস পয়েন্ট।
Samsung Galaxy A57 5G RAM & Storage
স্যামসাং গ্যালাক্সি এ57 5জি ফোনটি TENAA তে দুটি ভেরিয়েন্টে দেখা গেছে, 8GB RAM + 256GB স্টোরেজ এবং 12GB RAM + 256GB স্টোরেজ। বড় স্টোরেজ ও পর্যাপ্ত RAM থাকার ফলে মাল্টিটাস্কিং, গেমিং ও লং-টার্ম ব্যবহারে ফোনটি ভালো পারফরম্যান্স দিতে সক্ষম হবে।
Samsung Galaxy A57 5G Camera
ফটোগ্রাফির জন্য এই Galaxy A57 5G ফোনে থাকতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এতে দেওয়া হতে পারে 50MP Sony IMX906 প্রাইমারি সেন্সর, 12MP আল্ট্রা ওয়াইড লেন্স এবং 5MP ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে থাকতে পারে 12MP ফ্রন্ট ক্যামেরা। এই সেটআপ মিড রেঞ্জ সেগমেন্টে ভালো ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স দিতে পারে।

Samsung Galaxy A57 5G Processor
এই Galaxy A57 5G স্মার্টফোনটিতে থাকবে একটি অক্টা-কোর ট্রাই-ক্লাস্টার CPU সেটআপ। TENAA অনুযায়ী, এর বেস ফ্রিকোয়েন্সি হবে 1.95GHz এবং এটি 2.6GHz থেকে 2.9GHz পর্যন্ত ক্লক স্পিডে কাজ করতে পারবে। যদিও প্রসেসরের অফিসিয়াল নাম প্রকাশ করা হয়নি, তবে আশা করা হচ্ছে এতে নতুন Exynos 1680 চিপসেট ব্যবহার করা হবে, যা পারফরম্যান্স ও পাওয়ার এফিশিয়েন্সির ভালো ব্যালান্স দেবে।
আরও পড়ুন: OnePlus Nord 6 Geekbench Leak: Snapdragon 8s Gen 4, 12GB RAM ও বিশাল ব্যাটারির ইঙ্গিত
Samsung Galaxy A57 5G Launch
রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এ57 5জি 2026 সালের মার্চ মাসের দিকে লঞ্চ হতে পারে। তার আগেই কোম্পানি তাদের Galaxy S26 সিরিজ বাজারে আনবে বলে শোনা যাচ্ছে। ফ্ল্যাগশিপ সিরিজ লঞ্চের কিছুদিন পরেই Galaxy A57 বাজারে আসতে পারে।
Samsung Galaxy A57 5G Price
দাম নিয়ে এখনও অফিসিয়াল কিছু জানা যায়নি। তবে রিপোর্ট অনুযায়ী, Samsung Galaxy A57 5G ফোনটির দাম প্রায় 40,000 থেকে 50,000 হাজার টাকা রেঞ্জের মধ্যে রাখা হতে পারে। তুলনামূলকভাবে Galaxy A56 লঞ্চ হয়েছিল 38,999 হাজার থেকে 44,999 হাজার টাকা দামে। সেই হিসেবে নতুন মডেলে কিছুটা প্রাইস হাই হওয়ার সম্ভাবনাও রয়েছে।