খুব শীঘ্রই Redmi Turbo 5 Max: 9000mAh ব্যাটারি ও Dimensity 9500s প্রসেসর নিয়ে আসছে নতুন পাওয়ারফুল ফোন

Redmi খুব শীঘ্রই তাদের নতুন স্মার্টফোন Redmi Turbo 5 Max বাজারে আনতে চলেছে। কোম্পানি ইতিমধ্যেই তাদের আপকামিং ফোনগুলো টিজ করা শুরু করেছে, যার ফলে একের পর এক গুরুত্বপূর্ণ ফিচার সামনে আসছে। লিক রিপোর্ট অনুযায়ী, এই ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে বিশাল 9000mAh ব্যাটারি এবং একেবারে নতুন প্রজন্মের শক্তিশালী প্রসেসর, যা এটিকে হেভি ইউজার ও গেমিং লাভারদের জন্য বিশেষ ফোনে পরিণত করতে পারে।

Redmi Turbo 5 Max 100W
Redmi Turbo 5 Max 100W

Redmi Turbo 5 Max Specification

রেডমি টার্বো 5 ম্যাক্স মূলত একটি ব্যাটারি মনস্টার ও পারফরম্যান্স ফোকাসড স্মার্টফোন হতে চলেছে। এতে থাকতে পারে 9000mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং, MediaTek Dimensity 9500s চিপসেট, 16GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ। ক্যামেরা সেকশনে OIS সহ 50MP সেন্সর, ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং নতুন ডিজাইনের ক্যামেরা মডিউল এই ফোনকে আরও প্রিমিয়াম করে তুলতে পারে।

আরও পড়ুন: Vivo X200T India Launch Confirmed: 50MP ZEISS Cameras, Dimensity 9400+ & Price Details

Redmi Turbo 5 Max Display

Redmi এখনো অফিসিয়ালি ডিসপ্লে সংক্রান্ত সম্পূর্ণ তথ্য প্রকাশ করেনি। তবে লিক ও ব্র্যান্ডিং দেখে ধারণা করা হচ্ছে, Turbo 5 Max এর একটি বড় সাইজের ফ্ল্যাট ডিসপ্লে ব্যবহার করা হবে, যা মাল্টিমিডিয়া ও গেমিংয়ের জন্য উপযুক্ত হবে। শীঘ্রই সার্টিফিকেশন ও টিজারের মাধ্যমে ডিসপ্লে নিয়ে আরও বিস্তারিত তথ্য সামনে আসবে বলে আশা করা হচ্ছে।

Redmi Turbo 5 Max Camera

ফটোগ্রাফির জন্য রেডমি টার্বো 5 ম্যাক্স স্মার্টফোনে থাকতে পারে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। লিক অনুযায়ী, এতে দেওয়া হতে পারে 50MP প্রাইমারি ক্যামেরা OIS সাপোর্টসহ, যার সঙ্গে থাকবে 8MP আল্ট্রা ওয়াইড লেন্স। কোম্পানির প্রকাশিত ইমেজে ফোনটির ক্যামেরা মডিউল অনেকটাই iPhone 17 এর মতো ডিজাইনের দেখা গেছে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে থাকতে পারে 13MP ফ্রন্ট ক্যামেরা।

Redmi Turbo 5 Max Battery

এই ফোনের সবচেয়ে বড় হাইলাইট হল এর 9000mAh বিশাল ব্যাটারি। Redmi জানিয়েছে, এটি হতে চলেছে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাটারির স্মার্টফোন। এত বড় ব্যাটারির সঙ্গে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে বলে 3C সার্টিফিকেশন থেকে ইঙ্গিত মিলেছে, যার ফলে কম সময়েই ফোন চার্জ করা সম্ভব হবে।

Redmi Turbo 5 Max Battery
Redmi Turbo 5 Max Battery

Redmi Turbo 5 Max RAM & Storage

Geekbench লিস্টিং অনুযায়ী, Redmi Turbo 5 Max ফোনটি 16GB RAM সহ দেখা গেছে, যা সম্ভবত এর টপ ভেরিয়েন্ট হবে। বেস ভেরিয়েন্টে 12GB RAM দেওয়া হতে পারে। স্টোরেজের ক্ষেত্রে ফোনটি 256GB, 512GB এবং 1TB অপশনে লঞ্চ হতে পারে, যা হেভি ইউজারদের জন্য যথেষ্ট বড় স্টোরেজ সুবিধা দেবে।

আরও পড়ুন: Redmi Note 15 Pro & 15 Pro+ ভারতে লঞ্চ কনফার্ম হলো আগামী 27 জানুয়ারি, 200MP ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, জানুন সব ফিচার

Redmi Turbo 5 Max Processor

Redmi নিশ্চিত করেছে যে এই ফোনে ব্যবহার করা হবে MediaTek এর একেবারে নতুন Dimensity 9500s প্রসেসর। এটি 3nm ফেব্রিকেশনে তৈরি অক্টা-কোর চিপসেট, যেখানে 3.73GHz ক্লক স্পিডের Cortex-X925 Ultra কোর রয়েছে। রিপোর্ট অনুযায়ী, এই প্রসেসর প্রায় 3.29 মিলিয়ন AnTuTu স্কোর করেছে, যা এটিকে সুপার ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স ফোনে পরিণত করে।

Redmi Turbo 5 Max Launch Date

লিক অনুযায়ী, Redmi Turbo 5 Max জানুয়ারির শেষ দিকে অথবা ফেব্রুয়ারির শুরুতে চীনে লঞ্চ হতে পারে। কোম্পানি এখনও অফিসিয়ালি তারিখ ঘোষণা করেনি, তবে টিজিং শুরু হওয়ায় খুব শীঘ্রই লঞ্চ কনফার্ম হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: iQOO 15R Launch in India: Full Specifications, Features, Expected Price and Date

Redmi Turbo 5 Max Price

এখনও পর্যন্ত Redmi আনুষ্ঠানিকভাবে ফোনটির দাম প্রকাশ করেনি। তবে ফ্ল্যাগশিপ গ্রেড প্রসেসর, 9000mAh ব্যাটারি ও 100W চার্জিংয়ের মতো ফিচার দেখে ধারণা করা হচ্ছে, Redmi Turbo 5 Max এই স্মার্টফোনটিকে একটি প্রিমিয়াম মিড-রেঞ্জ বা অ্যাফোর্ডেবল ফ্ল্যাগশিপ সেগমেন্টে লঞ্চ করা হতে পারে। উল্লেখ্য, এই ফোনটি ভারতে Redmi ব্র্যান্ডে নাও আসতে পারে, বরং POCO X8 Pro বা POCO X8 Pro Max নামে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment