Moto X70 Air Pro China Launched: Snapdragon 8 Gen 5, 165Hz OLED ডিসপ্লে,50MP ক্যামেরা, জানুন এর স্পেসিফিকেশন ও দাম

Motorola চীনের বাজারে অফিসিয়ালি লঞ্চ করে দিল Moto X70 Air Pro নতুন প্রিমিয়াম স্মার্টফোন। আলট্রা-স্লিম ডিজাইন, শক্তিশালী ফ্ল্যাগশিপ পারফরমেন্স এবং প্রফেশনাল গ্রেড ক্যামেরা সেটআপের কারণে এই ফোনটি ইতিমধ্যেই টেক দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। যেসব ইউজার হালকা, স্টাইলিশ অথচ পাওয়ারফুল স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য মটো এক্স70 এয়ার প্রো একটি আকর্ষণীয় নতুন অপশন হয়ে উঠতে পারে।

Moto X70 Air Pro Specification

Moto X70 Air Pro ফোনটিকে Motorola এমনভাবে ডিজাইন করেছে যাতে ডিজাইন, পারফরমেন্স ও ক্যামেরা, এই তিনটি দিকেই ফ্ল্যাগশিপ লেভেলের অভিজ্ঞতা পাওয়া যায়। Snapdragon 8 Gen 5 প্রসেসর, 165Hz রিফ্রেশ রেটের LTPO OLED ডিসপ্লে, শক্তিশালী 50MP ট্রিপল ক্যামেরা এবং ফাস্ট চার্জিং সাপোর্টেড 5200mAh ব্যাটারি এই ফোনটিকে প্রিমিয়াম সেগমেন্টে আলাদা পরিচয় দিচ্ছে।

আরও পড়ুন: Redmi Note 15 Pro & 15 Pro+ ভারতে লঞ্চ কনফার্ম হলো আগামী 27 জানুয়ারি, 200MP ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, জানুন সব ফিচার

Moto X70 Air Pro Display

Moto X70 Air Pro স্মার্টফোনটিতে 6.8 ইঞ্চির BOE Q10 LTPO OLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 1.5K রেজোলিউশন ও 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্ক্রিন সর্বোচ্চ 6200nits পিক ব্রাইটনেস দিতে সক্ষম, ফলে কড়া রোদেও স্ক্রিন দেখাবে উজ্জ্বল। ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে Gorilla Glass Victus 2। মাত্র 6.99mm থিকনেস ও 186 গ্রাম ওজনের কারণে ফোনটি দেখতে যেমন প্রিমিয়াম, হাতে ধরতেও তেমন আরামদায়ক।

Moto X70 Air Pro Battery

দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য মটো এক্স70 এয়ার প্রো ফোনে দেওয়া হয়েছে 5200mAh ব্যাটারি। এই বড় ব্যাটারির সঙ্গে রয়েছে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, যার ফলে খুব অল্প সময়েই ফোন চার্জ করা সম্ভব হবে। হেভি ইউজার ও গেমারদের জন্য এটি বড় সুবিধা হতে পারে।

আরও পড়ুন: Vivo X200T India Launch Confirmed: 50MP ZEISS Cameras, Dimensity 9400+ & Price Details

Moto X70 Air Pro Camera

ফটোগ্রাফির জন্য এই X70 Air Pro ফোনেটিতে রয়েছে শক্তিশালী ট্রিপল 50MP রেয়ার ক্যামেরা সেটআপ। এতে ব্যবহৃত হয়েছে 50MP Sony LYT-828 প্রাইমারি OIS সেন্সর, 50MP আলট্রা ওয়াইড লেন্স এবং 50MP LYT-600 3x পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। এই সেটআপ ট্রাভেল, পোর্ট্রেট ও জুম ফটোগ্রাফিতে দারুণ পারফরমেন্স দিতে সক্ষম। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে একটি 50MP ফ্রন্ট ক্যামেরা, যা কনটেন্ট ক্রিয়েটরদেরও আকর্ষণ করতে পারে।

Moto X70 Air Pro RAM & Storage

পারফরমেন্স আরও স্মুথ করতে ফোনটিতে ব্যবহার করা হয়েছে LPDDR5X Ultra RAMUFS 4.1 স্টোরেজ। মটো এক্স70 এয়ার প্রো একাধিক কনফিগারেশনে এসেছে, যেখানে সর্বোচ্চ 16GB RAM1TB স্টোরেজ পর্যন্ত অপশন পাওয়া যাচ্ছে। এর ফলে মাল্টিটাস্কিং, হেভি গেমিং ও বড় ফাইল স্টোর করাও হবে সহজ।

Moto X70 Air Pro Processor

Moto X70 Air Pro ফোনে রয়েছে নতুন Snapdragon 8 Gen 5 প্রসেসর, যা ফ্ল্যাগশিপ গ্রেড পারফরমেন্স দিতে সক্ষম। তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে যুক্ত করা হয়েছে 6002mm² VC কুলিং সিস্টেম। ফোনটি আউট-অফ-দ্য-বক্স Android 16 সহ এসেছে এবং কোম্পানি 7 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যা একে লং-টার্ম ব্যবহারের জন্য উপযুক্ত করে তোলে।

Moto X70 Air Pro Launched in China

Motorola অফিসিয়ালি চীনের বাজারে Moto X70 Air Pro লঞ্চ করেছে। প্রিমিয়াম ডিজাইন ও শক্তিশালী স্পেসিফিকেশনের কারণে ফোনটি চীনা বাজারে OnePlus, iQOO এবং realme এর ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে।

আরও পড়ুন: iQOO 15R Launch in India: Full Specifications, Features, Expected Price and Date

Price in China

Motorola চীনের বাজারে তাদের Moto X70 Air Pro স্মার্টফোনটি একাধিক স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 4,499 ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় 59,218 হাজার টাকা। একইভাবে 16GB RAM + 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম 4,999 ইউয়ান, যা ভারতীয় টাকায় প্রায় 65,800 হাজার টাকা এবং টপ ভ্যারিয়েন্ট 16GB RAM + 1TB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 5,499 ইউয়ান, যা ভারতে প্রায় 72,381 হাজার টাকা। এই প্রাইস রেঞ্জে প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী প্রসেসর ও ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপের কারণে মটো এক্স70 এয়ার প্রো ফোনটি চীনের বাজারে একটি বেশ আকর্ষণীয় প্রিমিয়াম স্মার্টফোন হয়ে উঠতে পারে।

Leave a Comment