Vivo X200T India Launch Confirmed: 50MP ZEISS Cameras, Dimensity 9400+ & Price Details

Vivo তাদের ফ্ল্যাগশিপ X200 সিরিজে নতুন সংযোজন হিসেবে খুব শীঘ্রই ভারতে লঞ্চ করতে চলেছে Vivo X200T স্মার্টফোন। কোম্পানি অফিসিয়ালি নিশ্চিত করেছে যে আগামী 27 জানুয়ারি 2026 তারিখে ভারতে এই ফোনটি আত্মপ্রকাশ করবে। ZEISS ক্যামেরা টিউনিং, শক্তিশালী প্রসেসর এবং বাস্তব জীবনের ব্যবহার উপযোগী পারফরমেন্সকে সামনে রেখে এই ফোনটি ডিজাইন করা হয়েছে। বিশেষ বিষয় হলো, এই প্রথম Vivo তাদের ফ্ল্যাগশিপ লাইনে ‘T’ মডেল নিয়ে আসছে।

Vivo X200T Specification

Vivo X200T মূলত এমন ইউজারদের জন্য তৈরি, যারা প্রিমিয়াম ক্যামেরা, স্মুথ ডিসপ্লে এবং ব্যালান্সড ফ্ল্যাগশিপ পারফরমেন্স চান, কিন্তু একদম আল্ট্রা প্রিমিয়াম দামের ফোন নয়। লিক ও অফিসিয়াল তথ্য অনুযায়ী, ফোনটিতে ZEISS টিউনড ট্রিপল 50MP ক্যামেরা, বড় AMOLED ডিসপ্লে, শক্তিশালী Dimensity 9400+ চিপসেট এবং বড় ব্যাটারি দেওয়া হবে।

FeatureSpecification
Display6.67-inch 1.5K AMOLED, 120Hz refresh rate
ProcessorMediaTek Dimensity 9400+
Operating SystemOriginOS 6 (out of the box)
Rear CameraTriple 50MP ZEISS camera system (Main + Ultra-wide + Periscope telephoto)
Front CameraNot officially revealed
Battery6,200mAh
Wired ChargingUp to 90W fast charging (rumoured)
Wireless ChargingUp to 40W wireless charging (rumoured)
RAM12GB
Storage Options256GB / 512GB
Camera FeaturesZEISS tuning, travel & portrait focused photography

Vivo X200T Display

ভিভো এক্স200টি ফোনটিতে থাকতে পারে 6.67 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই বড় ও হাই রেজোলিউশন স্ক্রিনের ফলে ভিডিও দেখা, গেম খেলা এবং ডেইলি ইউজে খুব স্মুথ ও শার্প ভিজ্যুয়াল এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। X200 এর তুলনায় এটি সামান্য বড় ডিসপ্লে অফার করবে বলে জানা গেছে।

Vivo X200T Display
Vivo X200T Display

Vivo X200T Battery

পাওয়ার ব্যাকআপের জন্য ভিভো এক্স200টি ফোনটিতে 6,200mAh ব্যাটারি দেওয়া হতে পারে। যদিও এটি X200 FE এর 6,500mAh ব্যাটারির চেয়ে সামান্য ছোট, তবুও ফ্ল্যাগশিপ সেগমেন্টে এটি যথেষ্ট বড় ব্যাটারি। লিক অনুযায়ী, ফোনটি 90W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে, যা খুব দ্রুত চার্জিং এক্সপিরিয়েন্স দেবে।

Vivo X200T Camera

ফটোগ্রাফি হবে Vivo X200T এর সবচেয়ে বড় হাইলাইট। ফোনটিতে থাকতে পারে অল 50MP ZEISS ক্যামেরা সিস্টেম, যেখানে থাকবে একটি প্রাইমারি ক্যামেরা, একটি আল্ট্রা ওয়াইড লেন্স এবং একটি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে, যেখানে KD1 1/3.44″ সেন্সর ব্যবহারের সম্ভাবনা রয়েছে, যা ক্লিয়ার সেলফি ও ভালো ভিডিও কোয়ালিটি দিতে সক্ষম।। Vivo জানিয়েছে, এই ক্যামেরা সেটআপ বিশেষভাবে ট্রাভেল ও স্ট্রিট ফটোগ্রাফির জন্য অপ্টিমাইজড। ZEISS কালার টিউনিংয়ের ফলে ন্যাচারাল কালার, উন্নত পোর্ট্রেট ও ভালো লো-লাইট পারফরমেন্স আশা করা যাচ্ছে।

Vivo X200T Camera
Vivo X200T Camera

Vivo X200T RAM & Storage

লিক হওয়া তথ্য অনুযায়ী, ভিভো এক্স200টি ভারতে দুটি ভেরিয়েন্টে আসতে পারে, 12GB RAM + 256GB স্টোরেজ এবং 12GB RAM + 512GB স্টোরেজ। বড় RAM এর কারণে মাল্টিটাস্কিং ও হেভি অ্যাপ ব্যবহারে স্মুথ পারফরমেন্স মিলবে, আর বড় স্টোরেজে 4K ভিডিও, হাই-রেজোলিউশন ছবি ও বড় গেম সংরক্ষণ করতে কোনও সমস্যা হবে না।

আরও পড়ুন: iQOO 15R Launch in India: Full Specifications, Features, Expected Price and Date

Vivo X200T Processor

পারফরমেন্সের জন্য Vivo এই X200T স্মার্টফোনটিতে ব্যবহার করা হচ্ছে MediaTek Dimensity 9400+ চিপসেট। এই প্রসেসরটি ফ্ল্যাগশিপ লেভেলের AI পারফরমেন্স, উন্নত গ্রাফিক্স ও স্টেবল ডে-টু-ডে ইউজের জন্য তৈরি। Vivo জানিয়েছে, এই ফোনটি শুধু বেঞ্চমার্ক নয়, বরং রিয়েল লাইফ পারফরমেন্স, ক্যামেরা প্রসেসিং এবং ব্যাটারি এফিসিয়েন্সির ওপর বেশি ফোকাস করবে।

Vivo X200T Launch Date in India

Vivo অফিসিয়ালি নিশ্চিত করেছে যে Vivo X200T ফোনটি ভারতে আগামী 27 জানুয়ারি 2026 তারিখে লঞ্চ হবে। লঞ্চ ইভেন্টে ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন, সেল ডেট এবং ব্যাংক অফার সম্পর্কেও বিস্তারিত জানানো হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: Redmi Note 15 Pro & 15 Pro+ ভারতে লঞ্চ কনফার্ম হলো আগামী 27 জানুয়ারি, 200MP ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, জানুন সব ফিচার

Vivo X200T Price in India

লিক অনুযায়ী, Vivo X200T ফোনটির সম্ভাব্য দাম ভারতে 12GB + 256GB ভেরিয়েন্টের জন্য প্রায় 59,999 হাজার টাকা এবং 12GB + 512GB ভেরিয়েন্টের জন্য প্রায় 69,999 হাজার হতে পারে। এই প্রাইস রেঞ্জে ফোনটি Xiaomi, OnePlus এবং iQOO এর একাধিক ফ্ল্যাগশিপ কিলার ফোনের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে।

Leave a Comment