iQOO 15R Launch in India: Full Specifications, Features, Expected Price and Date

iQOO ভারতীয় বাজারে তাদের 15 সিরিজের অধীনে আরও একটি শক্তিশালী স্মার্টফোন আনার প্রস্তুতি শুরু করেছে। কোম্পানি অফিসিয়ালি কনফার্ম করেছে যে খুব শীঘ্রই ভারতে লঞ্চ হবে iQOO 15R। টিজারে “Power that fits just right” ট্যাগলাইন ব্যবহার করা হয়েছে, যা স্পষ্ট করে দিচ্ছে এই ফোনের মূল ফোকাস থাকবে পারফরম্যান্স ও ব্যাটারি শক্তির ওপর। রিয়ার ডিজাইনে চেকার্ড প্যাটার্ন, মেটাল ফ্রেম এবং ডুয়াল ক্যামেরা সেটআপ দেখা গেছে, যা ফোনটিকে প্রিমিয়াম লুক দিচ্ছে।

iQOO 15R Specification

লিক ও রিপোর্ট অনুযায়ী, iQOO 15R মূলত iQOO Z11 Turbo এর গ্লোবাল/ইন্ডিয়া ভার্সন হতে পারে। যদি তাই হয়, তাহলে এই ফোনে পাওয়া যাবে 1.5K AMOLED ডিসপ্লে, Snapdragon 8 Gen 5 প্রসেসর, 200MP ক্যামেরা এবং বিশাল 7,600mAh ব্যাটারি। এছাড়াও IP68/IP69 রেটিং ও আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো প্রিমিয়াম ফিচার থাকার সম্ভাবনা রয়েছে। সম্পুর্ণ স্পেসিফিকেশন দেখতে নিচের টেবিল পড়ুন।

SpecificationDetails
Display6.59-inch AMOLED, 1.5K Resolution, 144Hz Refresh Rate
ProcessorQualcomm Snapdragon 8 Gen 5
Rear Camera200MP (Main) + 8MP (Ultra-wide)
Front Camera32MP
Battery7,600mAh
Charging100W Fast Charging
RAM12GB / 16GB (Expected)
Storage256GB / 512GB (Expected)
Fingerprint SensorIn-display Ultrasonic
Water & Dust ResistanceIP68 + IP69

iQOO 15R Display

ইকো 15আর স্মার্টফোনে থাকতে পারে 6.59 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন হবে 1.5K এবং রিফ্রেশ রেট 144Hz। এই হাই রিফ্রেশ রেট গেমিং ও স্ক্রলিং অভিজ্ঞতাকে করবে অত্যন্ত স্মুথ। AMOLED প্যানেলের কারণে কালার, কনট্রাস্ট ও ব্রাইটনেস, সবই হবে ফ্ল্যাগশিপ লেভেলের।

iQOO 15R Camera

ক্যামেরা সেকশনে iQOO বড় আপগ্রেড আনতে পারে। রিপোর্ট অনুযায়ী ফোনটিতে থাকবে 200MP প্রাইমারি ক্যামেরা, সাথে 8MP আল্ট্রা ওয়াইড সেন্সর। সেলফির জন্য সামনে দেওয়া হতে পারে 32MP ফ্রন্ট ক্যামেরা। হাই-রেজোলিউশন সেন্সরের কারণে ডিটেইলড ফটোগ্রাফি ও ডিজিটাল জুমে ভালো পারফরম্যান্স আশা করা যাচ্ছে।

iQOO 15R Camera
iQOO 15R Camera

iQOO 15R Battery

ইকো 15আর এর অন্যতম বড় হাইলাইট হবে এর 7,600mAh বিশাল ব্যাটারি। এত বড় ব্যাটারির সঙ্গে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকলে খুব অল্প সময়েই ফোন চার্জ হয়ে যাবে। যারা দীর্ঘ সময় গেমিং করেন বা সারাদিন ফোন ব্যবহার করেন, তাদের জন্য এটি বড় সুবিধা হবে।

iQOO 15R RAM & Storage

যদিও অফিসিয়ালি RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্ট জানানো হয়নি, তবে আশা করা হচ্ছে iQOO এই 15R স্মার্টফোনটিতে 12GB/16GB পর্যন্ত RAM এবং ফাস্ট UFS স্টোরেজ দেওয়া হবে। এর ফলে মাল্টিটাস্কিং, হেভি গেমিং ও বড় অ্যাপ ব্যবহারে কোনো সমস্যা হওয়ার কথা নয়।

আরও পড়ুন: iQOO 15 Ultra 3C-এ লিস্টেড দেখা গেছে: 7000mAh ব্যাটারি, 100W চার্জিং ও Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরের ইঙ্গিত

iQOO 15R Processor

এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে Qualcomm Snapdragon 8 Gen 5 চিপসেট। এই প্রসেসর প্রায় ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স দেবে। হাই এন্ড গেম, AI ফিচার এবং দীর্ঘমেয়াদি স্মুথ ইউজের জন্য এটি ইকো 15আর কে একটি পাওয়ার প্যাকড স্মার্টফোনে পরিণত করবে।

iQOO 15R Launch Date in India

iQOO কনফার্ম করেছে যে iQOO 15R খুব শীঘ্রই ভারতে লঞ্চ হবে। রিপোর্ট অনুযায়ী, ফোনটি ফেব্রুয়ারি মাসেই ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে পারে। এটি Amazon এবং iQOO ভারতের অফিসিয়াল অনলাইন স্টোরে বিক্রি হবে বলে জানা গেছে।

আরও পড়ুন: Amazon Great Republic Day Sale 2026: iPhone Air-এ 27,400 টাকা ছাড়, জানুন দাম, অফার ও সম্পূর্ণ ডিল ডিটেইলস

iQOO 15R Price in India

অফিসিয়ালি দাম প্রকাশ না হলেও অনুমান করা হচ্ছে iQOO 15R কে upper mid-range প্রাইস সেগমেন্টে লঞ্চ করা হবে। যদি কোম্পানি দাম আক্রমণাত্মক রাখে, তাহলে Snapdragon 8 Gen 5, 200MP ক্যামেরা ও 7,600mAh ব্যাটারি সহ এই ফোনটি OnePlus ও Motorola এর সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

Leave a Comment