Poco X8 Pro Max BIS-এ লিস্টেড: 9,000mAh ব্যাটারি, Dimensity 9500s প্রসেসর ও সম্ভাব্য ভারত লঞ্চ টাইমলাইন

Poco খুব শীঘ্রই তাদের জনপ্রিয় X সিরিজে নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে। নতুন রিপোর্ট অনুযায়ী, বছরের প্রথম কোয়ার্টারেই বাজারে আসতে পারে Poco X8 সিরিজ। এই সিরিজের অধীনে Poco X8 Max এবং Poco X8 Pro Max ফোন দুটি পেশ করা হতে পারে। এরই মধ্যে ভারতে BIS সার্টিফিকেশন সাইটে পোকো এক্স8 প্রো ম্যাক্স স্পট হওয়ায়, স্পষ্ট ইঙ্গিত মিলছে যে ফোনটির ভারতীয় লঞ্চ আর খুব দূরে নয়।

Poco X8 Pro MaxP Specification

লিক এবং সার্টিফিকেশন ডেটা অনুযায়ী, Poco X8 Pro Max হতে পারে Redmi Turbo 5 Pro Max এর রিব্র্যান্ডেড ভার্সন। এই ফোনে থাকতে পারে একদম নতুন MediaTek Dimensity 9500s প্রসেসর, বিশাল 9,000mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং এবং বড় OLED ডিসপ্লে। মিড-রেঞ্জ সেগমেন্টে এই ধরনের স্পেসিফিকেশন Poco কে বড়সড় চমক দিতে পারে।

আরও পড়ুন: ডাবল স্ক্রিন, Android 15 আর 50MP ক্যামেরা! Lava Blaze Duo 3 লঞ্চ হচ্ছে আগামি 19 জানুয়ারি – দাম জানলে চমকে যাবেন

Poco X8 Pro Max Display

রিপোর্ট অনুযায়ী পোকো এক্স8 প্রো ম্যাক্স ফোনটিতে থাকতে পারে 6.83 ইঞ্চি 1.5K LTPS OLED ডিসপ্লে। বড় স্ক্রিন, শার্প রেজোলিউশন এবং OLED প্যানেলের কারণে মাল্টিমিডিয়া দেখা, গেমিং ও ডেইলি ইউজে দারুণ ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

Poco X8 Pro Max Camera

Poco এখনও পর্যন্ত এই X8 Pro Max স্মার্টফোনটির ক্যামেরা স্পেসিফিকেশন অফিসিয়ালি বা লিকের মাধ্যমে সম্পূর্ণ প্রকাশ পায়নি। তবে Redmi Turbo সিরিজের ট্রেন্ড অনুযায়ী, ফোনটিতে শক্তিশালী প্রাইমারি সেন্সর সহ মাল্টি ক্যামেরা সেটআপ থাকতে পারে। লঞ্চের আগে বা অফিসিয়াল ঘোষণার পরই ক্যামেরা নিয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

Poco X8 Pro Max Battery

এই ফোনটির সবচেয়ে বড় হাইলাইট হতে পারে এর বিশাল 9,000mAh ব্যাটারি। রিপোর্ট অনুযায়ী, পোকো এক্স8 প্রো ম্যাক্স ফোনে থাকবে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট, যার ফলে এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি খুব অল্প সময়ে চার্জ হয়ে যাবে। লং ব্যাটারি ব্যাকআপ খোঁজা ইউজারদের জন্য এটি বড় আকর্ষণ হতে পারে।

Poco X8 Pro Max RAM & Storage

Geekbench লিস্টিং অনুযায়ী, Redmi Turbo 5 Pro Max, যেটির রিব্র্যান্ড হতে পারে Poco X8 Pro Max দেখা গেছে 16GB RAM সহ। তাই আশা করা হচ্ছে পোকো এক্স8 প্রো ম্যাক্স একাধিক RAM ও স্টোরেজ ভেরিয়েন্টে আসবে, যার টপ মডেলে 16GB পর্যন্ত RAM থাকতে পারে।

Poco X8 Pro Max Processor

Poco X8 Pro Max বিশ্বের প্রথম ফোনগুলোর মধ্যে হতে পারে, যেটিতে থাকবে MediaTek এর নতুন Dimensity 9500s প্রসেসর। Geekbench অনুযায়ী, ফোনটি চলতে পারে Android 16 ও HyperOS 3 স্কিনের উপর। এই নতুন চিপসেট পারফরম্যান্স, গেমিং ও AI টাস্কে বড় আপগ্রেড আনবে বলে আশা করা হচ্ছে।

Poco X8 Pro Max Launch Date in India (Expect)

BIS সার্টিফিকেশনে ফোনটি লিস্টেড হওয়ায় অনুমান করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই ভারতে পোকো এক্স8 প্রো ম্যাক্স লঞ্চ হতে পারে। রিপোর্ট অনুযায়ী, 2026 সালের প্রথম কোয়ার্টারে Poco X8 সিরিজ বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: iPhone 17 Pro–তে বিশাল Republic Day Offer! Amazon ও Flipkart–এ 40 হাজারের বেশি ডিসকাউন্ট, এখনই জেনে নিন সম্পূর্ণ অফার ডিটেইলস।

Poco X8 Pro Max Price in India (Expect)

যেহেতু ফোনটি মিড-রেঞ্জ সেগমেন্টে লঞ্চ হওয়ার সম্ভাবনা, তাই অনুমান করা হচ্ছে এই এক্স8 প্রো ম্যাক্স এই স্মার্টফোনের দাম ভারতে 25,000 হাজার টাকা থেকে 35,000 হাজার টাকার মধ্যে হতে পারে। তবে অফিসিয়াল লঞ্চের আগে দাম নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

Leave a Comment