Realme P4 Power 5G Launch Soon in India: 10,000mAh+ Battery, 144Hz OLED Display & Dimensity Processor Details

Realme ভারতের বাজারে তাদের ‘P’ সিরিজের নতুন জেনারেশন আনতে প্রস্তুত, আর এই সিরিজের সবচেয়ে আলোচিত ফোন হতে চলেছে Realme P4 Power 5G। কোম্পানি অফিসিয়ালি এই ফোনটি টিজ করেছে এবং Flipkart এর মাইক্রোসাইট লাইভ হওয়ার মাধ্যমে লঞ্চ খুব কাছাকাছি বলে ইঙ্গিত দিয়েছে। সবচেয়ে বড় চমক হলো,এই স্মার্টফোনে 10,000mAh এরও বেশি ক্যাপাসিটির বিশাল ব্যাটারি থাকতে পারে, যা স্মার্টফোন জগতে Realme এর জন্য একেবারে নতুন অধ্যায় শুরু করবে।

Realme P4 Power 5G Specification

Realme P4 Power 5G মূলত তৈরি করা হচ্ছে তাদের জন্য, যারা দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, স্থির পারফরম্যান্স ও আধুনিক ফিচার একসঙ্গে চান। বিশাল ব্যাটারি, বাইপাস চার্জিং, 27W রিভার্স চার্জিং, হাই রিফ্রেশ রেট OLED ডিসপ্লে এবং MediaTek Dimensity প্রসেসরের সমন্বয়ে এটি হতে চলেছে একটি পাওয়ার ফোকাসড 5G স্মার্টফোন।

Realme P4 Power 5G Display

লিক অনুযায়ী,রিয়ালমি পি4 পাওয়ার 5জি এই স্মার্টফোনটিতে থাকতে পারে OLED ডিসপ্লে, যা 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। হাই রিফ্রেশ রেটের কারণে গেমিং ও স্ক্রলিং হবে অত্যন্ত স্মুথ, আর OLED প্যানেলের জন্য কালার ও কনট্রাস্ট আরও প্রাণবন্ত হবে। এই ডিসপ্লে ফোনটিকে মাল্টিমিডিয়া ও গেমিংয়ের জন্য বেশ আকর্ষণীয় করে তুলবে।

Realme P4 Power 5G Display
Realme P4 Power 5G Display

Realme P4 Power 5G Battery

এই ফোনের সবচেয়ে বড় USP এর ব্যাটারি। অফিসিয়াল তথ্য অনুযায়ী, রিয়ালমি পি4 পাওয়ার 5জি ফুল চার্জে 1.5 দিন পর্যন্ত হেভি ইউজ এবং স্ট্যান্ডবাইয়ে প্রায় 30 দিন ব্যাকআপ দিতে পারবে। এতে থাকবে 10,000mAh এরও বড় ব্যাটারি, সঙ্গে ফাস্ট চার্জিং, 27W রিভার্স চার্জিং ও বাইপাস চার্জিং ফিচার। বাইপাস চার্জিংয়ের ফলে গেমিং বা হেভি কাজের সময় ব্যাটারির ওপর চাপ কমবে ও হিটিং কন্ট্রোল ভালো থাকবে। Realme দাবি করছে, এই ব্যাটারি 8 বছর পর্যন্ত হেল্থ ধরে রাখতে সক্ষম হবে।

Realme P4 Power 5G Camera

ফটোগ্রাফির জন্য এই রিয়ালমি পি4 পাওয়ার 5জি ফোনটিতে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। লিক অনুযায়ী, এতে 50MP প্রাইমারি সেন্সর, সঙ্গে 8MP2MP সাপোর্টিং লেন্স যোগ করা হতে পারে। এই সেটআপ ডে-লাইট ফটোগ্রাফি, পোর্ট্রেট ও সাধারণ ভিডিও রেকর্ডিংয়ের জন্য যথেষ্ট ভালো পারফরম্যান্স দেবে বলে আশা করা হচ্ছে।

Realme P4 Power 5G Camera
Realme P4 Power 5G Camera

Realme P4 Power 5G RAM & Storage

যদিও realme এখনো অফিসিয়ালি RAM ও স্টোরেজ কনফিগারেশন জানায়নি, তবে P সিরিজের আগের ফোনগুলোর ট্রেন্ড অনুযায়ী, রিয়ালমি পি4 পাওয়ার 5জি একাধিক RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে। এতে হেভি অ্যাপ ইউজ, মাল্টিটাস্কিং ও লং-টার্ম ব্যবহারের জন্য পর্যাপ্ত মেমরি অপশন দেওয়া হবে বলে আশা।

আরও পড়ুন: Redmi Note 15 Pro 5G আসছে ঝড় তুলতে! 6.83″ Curved OLED, 50MP Sony ক্যামেরা ও বিশাল 7000mAh ব্যাটারি

Realme P4 Power 5G Processor

লিক রিপোর্ট অনুযায়ী, Realme P4 Power 5G এ ব্যবহার করা হবে MediaTek Dimensity সিরিজের প্রসেসর। এই চিপসেট দৈনন্দিন কাজ, গেমিং ও 5G কানেক্টিভিটির জন্য ভালো ব্যালান্সড পারফরম্যান্স দিতে সক্ষম হবে। বিশাল ব্যাটারির সঙ্গে এই প্রসেসরের কম্বিনেশন ফোনটিকে সত্যিকারের Power ফোন বানাবে।

আরও পড়ুন: এখন 8,999 টাকায় 120Hz ডিসপ্লে, Android 15 আর 5000mAh ব্যাটারি, Tecno Spark Go 3 বাজেট ফোনে বড় চমক

Realme P4 Power 5G Launch Date in India

কোম্পানি অফিসিয়ালি নিশ্চিত করেছে যে আগামী কয়েক দিনের মধ্যেই ভারতে Realme P4 Power 5G লঞ্চ করা হবে। Flipkart এর মাইক্রোসাইট লাইভ হওয়ায় ধরে নেওয়া যায়, খুব শিগগিরই লঞ্চ ডেট ঘোষণা করা হবে।

আরও পড়ুন: iQoo Z11 Turbo Launched: 200MP Camera, Snapdragon 8 Gen 5, 7600mAh Battery ও 144Hz AMOLED Display

Realme P4 Power 5G Price in India

Realme এখনো P4 Power 5G এর দাম ঘোষণা করেনি। তবে আগের Realme P4x 5G এর দাম 15,999 হাজার থেকে শুরু হয়ে ছিল, বিচার করলে, এই রিয়ালমি পি4 পাওয়ার 5জি স্মার্টফোনটি ভারতে 17,000 হাজার থেকে 25,000 হাজার টাকার মধ্যে লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। অফিসিয়াল ঘোষণার পরেই সঠিক দাম জানা যাবে।

Leave a Comment