চার্জারের চিন্তা শেষ, 9000mAh ব্যাটারি সহ OnePlus Ace 6 Ultra নামে আসতে পারে, গেমারদের জন্য সুখবর

OnePlus সম্প্রতি তাদের নতুন “Turbo” সিরিজ লঞ্চ করে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে বড় ব্যাটারি ট্রেন্ডকে আরও এগিয়ে নিয়ে গেছে। এবার কোম্পানি আরও এক ধাপ এগিয়ে এমন একটি ফোন আনার প্রস্তুতি নিচ্ছে, যেখানে থাকতে পারে অবিশ্বাস্য 9000mAh ব্যাটারি। অফিসিয়াল নাম এখনও ঘোষণা না হলেও, লিক অনুযায়ী এই ডিভাইসটি OnePlus Ace 6 Ultra নামে বাজারে আসতে পারে। শক্তিশালী MediaTek প্রসেসর এবং সুপার-বিগ ব্যাটারির কম্বিনেশন এই ফোনকে OnePlus এর ইতিহাসে অন্যতম ইউনিক ডিভাইস বানাতে চলেছে।

OnePlus Ace 6 Ultra Specification

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, আপকামিং OnePlus ফোনে দেওয়া হবে MediaTek Dimensity 9500 চিপসেট, যা 3nm প্রযুক্তিতে তৈরি এবং ফ্ল্যাগশিপ পারফরম্যান্স দেওয়ার জন্য ডিজাইন করা। ফোনটির সবচেয়ে বড় হাইলাইট হবে 9000mAh ব্যাটারি, যা OnePlus স্মার্টফোনের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বড়। পাশাপাশি, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে এবং আধুনিক সিকিউরিটি ফিচার মিলিয়ে এটিকে একটি হাই-এন্ড পাওয়ার প্যাকড ডিভাইস হিসেবে আনা হচ্ছে।

OnePlus Ace 6 Ultra Display

লিক অনুযায়ী, OnePlus Ace 6 Ultra এ থাকতে পারে 6.78 ইঞ্চির 1.5K রেজোলিউশনযুক্ত LTPS ডিসপ্লে। এই স্ক্রিনে 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে, যা গেমিং এবং স্ক্রলিং এক্সপেরিয়েন্সকে করবে আরও স্মুথ। নিরাপত্তার জন্য এতে 3D আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।

OnePlus Ace 6 Ultra Display
OnePlus Ace 6 Ultra Display

OnePlus Ace 6 Ultra Battery

এই আপকামিং OnePlus ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে এর 9000mAh ব্যাটারি। এত বড় ব্যাটারি সাধারণত রাগড ফোনে দেখা যায়, কিন্তু OnePlus এটি আনছে একটি প্রিমিয়াম পারফরম্যান্স স্মার্টফোনে। ফলে একবার চার্জে দুই দিন পর্যন্ত স্বাচ্ছন্দ্যে ব্যবহার করার সম্ভাবনা তৈরি হচ্ছে। ফাস্ট চার্জিং নিয়ে এখনও স্পষ্ট তথ্য না এলেও, OnePlus তাদের SuperVOOC প্রযুক্তি ব্যবহার করবে বলেই আশা করা হচ্ছে।

Read more: Motorola নতুন চমক, আগামী 20 জানুয়ারি লঞ্চ হচ্ছে Moto X70 Air Pro, 1TB স্টোরেজ, 8K ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইন

OnePlus Ace 6 Ultra Camera

ক্যামেরা সেকশন নিয়ে এখনও বিস্তারিত লিক আসেনি। তবে যেহেতু এটি Ace সিরিজের আল্ট্রা মডেল হতে চলেছে, তাই এতে OIS সাপোর্টেড হাই রেজোলিউশন প্রাইমারি ক্যামেরা, একটি আল্ট্রা ওয়াইড লেন্স এবং উন্নত AI ক্যামেরা ফিচার থাকার সম্ভাবনা রয়েছে। সেলফির জন্য ফ্রন্টে শক্তিশালী সেন্সর দেওয়া হতে পারে।

OnePlus Ace 6 Ultra Camera
OnePlus Ace 6 Ultra Camera

OnePlus Ace 6 Ultra RAM & Storage

যদিও OnePlus Ace 6 Ultra এর RAM ও স্টোরেজ কনফিগারেশন অফিসিয়ালি সামনে আসেনি, তবে OnePlus Ace 6 এর মতোই এতে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ ব্যবহার করা হতে পারে। একাধিক হাই RAM ভ্যারিয়েন্ট এবং বড় স্টোরেজ অপশন দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Read more: Redmi Note 15 Pro 5G আসছে ঝড় তুলতে! 6.83″ Curved OLED, 50MP Sony ক্যামেরা ও বিশাল 7000mAh ব্যাটারি

OnePlus Ace 6 Ultra Processor

ফোনটির সবচেয়ে বড় টেকনিক্যাল আপগ্রেড হবে MediaTek Dimensity 9500 প্রসেসর। এই 3nm অক্টা-কোর চিপসেট 2.7GHz থেকে শুরু করে 4.21GHz পর্যন্ত ক্লক স্পিডে কাজ করতে পারে। এখন পর্যন্ত কোনো OnePlus ফোনে এই প্রসেসর দেখা যায়নি। এই চিপ ইতিমধ্যেই Oppo Find X9 ও Vivo X300 সিরিজে ব্যবহার হয়েছে, যা এর ফ্ল্যাগশিপ লেভেল পারফরম্যান্সের প্রমাণ দেয়।

OnePlus Ace 6 Ultra, Launch Date in India (Expected)

এই নতুন OnePlus ফোনের ভারত লঞ্চ নিয়ে কোম্পানি এখনও কিছু জানায়নি। তবে যেহেতু OnePlus সাধারণত তাদের Ace সিরিজের ডিভাইসগুলো পরে গ্লোবাল বা রিব্র্যান্ডেড ভার্সনে ভারতে আনে, তাই অনুমান করা হচ্ছে 2026 সালের মাঝামাঝি সময়ে ফোনটি ভারতে এন্ট্রি নিতে পারে।

Read more: Samsung Fold কে টক্কর দিতে আসছে Moto Razr Fold, Moto Pen Ultra সাপোর্ট, দেখলেই চমকে যাবেন

OnePlus Ace 6 Ultra, Price in India (Expected)

দামের বিষয়ে কোনো অফিসিয়াল তথ্য নেই। তবে Dimensity 9500 প্রসেসর, 9000mAh ব্যাটারি এবং 165Hz ডিসপ্লে বিবেচনা করলে ভারতে এই ফোনটির সম্ভাব্য শুরুর দাম 40,000 হাজার টাকা থেকে 50,000 হাজার টাকার মধ্যে হতে পারে। ফাইনাল প্রাইস লঞ্চের সময়ই নিশ্চিত হবে।

Leave a Comment