Redmi Note 15 Pro 5G আসছে ঝড় তুলতে! 6.83″ Curved OLED, 50MP Sony ক্যামেরা ও বিশাল 7000mAh ব্যাটারি

Xiaomi এর সাব-ব্র্যান্ড Redmi 2026 সালের শুরুতেই Redmi Note 15 5G লঞ্চ করে বাজেট 5G সেগমেন্টে আলোড়ন ফেলেছে। এবার সেই সিরিজের আরও শক্তিশালী মডেল Redmi Note 15 Pro 5G ভারতীয় বাজারে আনার প্রস্তুতি চলছে। সম্প্রতি এই ফোনটি Geekbench এর স্পট হওয়ার পর থেকেই এর প্রসেসর, RAM এবং পারফরম্যান্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে, যা Redmi ফ্যানদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

Redmi Note 15 Pro 5G Specification

Geekbench লিস্টিং অনুযায়ী, Redmi Note 15 Pro 5G ভারতে MediaTek Dimensity 7400 সিরিজের চিপসেটের সঙ্গে আসতে পারে। ফোনটি Android 15 ভিত্তিক Xiaomi HyperOS এ চলবে বলে জানা গেছে। চীনে লঞ্চ হওয়া মডেলের স্পেসিফিকেশন ধরেই অনুমান করা হচ্ছে, ভারতীয় ভ্যারিয়েন্টেও ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে, বড় ব্যাটারি এবং শক্তিশালী ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে।

Redmi Note 15 Pro 5G Display

রেডমি নোট 15 প্রো 5জি এই স্মার্টফোনে থাকতে পারে 6.83 ইঞ্চির বড় curved OLED ডিসপ্লে, যেখানে মিলবে 120Hz রিফ্রেশ রেট। স্ক্রিনে 3840Hz PWM ডিমিং সাপোর্ট এবং সর্বোচ্চ 3200 nits পিক ব্রাইটনেস থাকার ফলে আউটডোর ভিজিবিলিটিও হবে দুর্দান্ত। সুরক্ষার জন্য এতে Xiaomi Dragon Crystal Glass ব্যবহার করা হয়েছে। পাশাপাশি IP66, IP68, IP69 ও IP69K সার্টিফিকেশন থাকার কারণে ফোনটি জল, ধুলো ও বিভিন্ন ধরনের তরল থেকে উন্নত সুরক্ষা দেবে।

Redmi Note 15 Pro 5G Display
Redmi Note 15 Pro 5G Display

Redmi Note 15 Pro 5G Battery

পাওয়ার ব্যাকআপের জন্য Note 15 Pro 5G এ দেওয়া হয়েছে বিশাল 7000mAh ব্যাটারি, যা একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করবে। এর সঙ্গে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় কম সময়েই ব্যাটারি চার্জ হয়ে যাবে। শুধু তাই নয়, 22.5W রিভার্স চার্জিং ফিচারের মাধ্যমে অন্য ডিভাইসও চার্জ করা যাবে।

Read more: Samsung Fold কে টক্কর দিতে আসছে Moto Razr Fold, Moto Pen Ultra সাপোর্ট, দেখলেই চমকে যাবেন

Redmi Note 15 Pro 5G Camera

ফটোগ্রাফির জন্য এই রেডমি নোট 15 প্রো 5জি স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর প্রধান ক্যামেরা 50MP Sony LYT600 সেন্সর, যার সঙ্গে রয়েছে 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স ও 2MP ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে থাকছে 20MP ফ্রন্ট ক্যামেরা, যা সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও উপযোগী হবে।

Redmi Note 15 Pro 5G Camera
Redmi Note 15 Pro 5G Camera

Redmi Note 15 Pro 5G RAM & Storage

Geekbench অনুযায়ী, Redmi Note 15 Pro 5G এর একটি ভ্যারিয়েন্টে 8GB RAM দেখা গেছে। তবে চীনে এই ফোনটি 12GB পর্যন্ত RAM এবং সর্বোচ্চ 512GB স্টোরেজ অপশনে লঞ্চ হয়েছে। তাই আশা করা যাচ্ছে, ভারতেও একাধিক RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্টে ফোনটি পাওয়া যাবে।

Read more: Infinix NOTE Edge 5G লঞ্চ 19 জানুয়ারি, বিশ্বের প্রথম Dimensity 7100 ফোন, 1.5K AMOLED, 6500mAh ব্যাটারি

Redmi Note 15 Pro 5G Processor

এই আপকামিং Redmi স্মার্টফটিতে থাকতে পারে MediaTek Dimensity 7400 সিরিজের অক্টা-কোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.6GHz পর্যন্ত। গ্রাফিক্সের জন্য এতে Mali-G615 MC2 GPU ব্যবহার করা হয়েছে। Geekbench স্কোর অনুযায়ী, ফোনটি সিঙ্গেল-কোরে 1051 এবং মাল্টি-কোরে 2938 পয়েন্ট অর্জন করেছে, যা মিড-রেঞ্জ সেগমেন্টে ভালো পারফরম্যান্সের ইঙ্গিত দেয়।

Redmi Note 15 Pro 5G Launch Date in India

এখনও পর্যন্ত Redmi আনুষ্ঠানিকভাবে রেডমি নোট 15 প্রো 5জি এর ভারতে লঞ্চ ডেট ঘোষণা করেনি। তবে যেহেতু ফোনটি ইতিমধ্যেই চীনে লঞ্চ হয়েছে এবং Geekbench এ ইন্ডিয়া মডেল স্পট হয়েছে, তাই অনুমান করা হচ্ছে 2026 সালের ফেব্রুয়ারি মাসেই Note 15 Pro সিরিজ স্মার্টফোনটি ভারতে লঞ্চ হতে পারে।

Read more: Google Pixel 10a Launch in 17 February: Price in India, Features, Battery, Processor

Redmi Note 15 Pro 5G Price in India (Expected)

দামের বিষয়ে অফিসিয়াল তথ্য না এলেও, Redmi Note 15 5G ভারতে 22,999 হাজার টাকা থেকে শুরু হওয়ায় Redmi Note 15 Pro 5G, এর সম্ভাব্য স্টার্টিং প্রাইস 25,000 থেকে 30,000 হাজার টাকার মধ্যে হতে পারে। টপ ভ্যারিয়েন্টের দাম আরও কিছুটা বেশি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

Leave a Comment