Google Pixel 10a Launch in 17 February: Price in India, Features, Battery, Processor

গুগল তাদের জনপ্রিয় A সিরিজের নতুন ফোন Google Pixel 10a আগের মডেলের তুলনায় অনেক আগেই লঞ্চ করতে পারে বলে জোর গুঞ্জন শুরু হয়েছে। রিপোর্ট অনুযায়ী, Pixel 9a যেখানে মার্চ মাসে এসেছিল, সেখানে Pixel 10a নাকি ফেব্রুয়ারির মাঝামাঝিতেই আত্মপ্রকাশ করতে পারে। ইতিমধ্যেই অনলাইনে ফোনটির রেন্ডার ও প্রাথমিক তথ্য ঘুরে বেড়াচ্ছে, যা ইঙ্গিত দিচ্ছে, ডিজাইনে খুব বড় পরিবর্তন না এলেও, পারফরম্যান্স ও সফটওয়্যারের দিক থেকে কিছু গুরুত্বপূর্ণ আপগ্রেড থাকতে পারে।

Google Pixel 10a Specification

লিক হওয়া তথ্য অনুযায়ী, Google Pixel 10a মূলত Pixel 9a এর ফর্মুলাকেই ধরে রাখবে, তবে নতুন প্রসেসর ও আপডেটেড সফটওয়্যার একে আরও স্মুথ ও ফিউচার রেডি করে তুলবে। ফোনটি Android 16 আউট-অফ-দ্য-বক্স চলতে পারে এবং গুগল থেকে 7 বছর পর্যন্ত সফটওয়্যার সাপোর্ট পাওয়ার সম্ভাবনাও রয়েছে, যা এই সেগমেন্টে এটিকে আলাদা করে তুলবে।

Google Pixel 10a Display

Pixel 10a স্মার্টফোনে থাকতে পারে একটি 6.3 ইঞ্চির OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। লিক অনুযায়ী, ফোনটিতে ফ্ল্যাট এজ, কার্ভড কর্নার এবং সামনে পাঞ্চ হোল ডিজাইন থাকবে। বেজেল তুলনামূলকভাবে একটু মোটা হলেও চারদিকে সমান হবে, যা ডিসপ্লেকে একটি ক্লিন ও ব্যালান্সড লুক দেবে। এই স্ক্রিন সেটআপ মাল্টিমিডিয়া দেখা ও স্ক্রলিং অভিজ্ঞতাকে আরও স্মুথ করে তুলবে।

Google Pixel 10a  Display
Google Pixel 10a Display

Google Pixel 10a Battery

পাওয়ার ব্যাকআপের জন্য গুগল পিক্সেল 10এ ফোনে থাকতে পারে 5,100mAh ব্যাটারি। চার্জিংয়ের ক্ষেত্রে এটি সর্বোচ্চ 23W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে বলে জানা যাচ্ছে। বড় ব্যাটারি ও ক্লিন অ্যান্ড্রয়েড এক্সপেরিয়েন্সের কারণে দৈনন্দিন ব্যবহারে ভালো ব্যাকআপ পাওয়ার আশা করা হচ্ছে।

Read more: Google Pixel 10 স্মার্টফোনে বিশাল ডিসকাউন্ট, এখন 10,000 টাকারও বেশি সস্তায় কেনার সুযোগ

Google Pixel 10a Camera

এই মুহূর্তে Pixel 10a এর ক্যামেরা স্পেসিফিকেশন নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য ফাঁস হয়নি। তবে যেহেতু ডিজাইন ও বেশিরভাগ স্পেসিফিকেশন আগের মতোই থাকতে পারে, তাই ধারণা করা হচ্ছে ক্যামেরা সেটআপেও খুব বড় পরিবর্তন নাও আসতে পারে। গুগল পিক্সেল সিরিজ বরাবরই সফটওয়্যার টিউনিং ও কম্পিউটেশনাল ফটোগ্রাফির জন্য পরিচিত, তাই হার্ডওয়্যার বড় আপগ্রেড না হলেও ক্যামেরা পারফরম্যান্স শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

Google Pixel 10a Camera
Google Pixel 10a Camera

Google Pixel 10a RAM & Storage

লিক অনুযায়ী, গুগল পিক্সেল 10এ কমপক্ষে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে আসতে পারে, 128GB এবং 256GB। যদিও RAM কনফিগারেশন এখনো নিশ্চিত নয়, তবে দৈনন্দিন মাল্টিটাস্কিং, অ্যাপ ব্যবহার ও লং-টার্ম সফটওয়্যার সাপোর্টের কথা মাথায় রেখে গুগল এখানে ব্যালান্সড RAM অপশন রাখবে বলেই মনে করা হচ্ছে।

Read more: Infinix NOTE Edge 5G লঞ্চ 19 জানুয়ারি, বিশ্বের প্রথম Dimensity 7100 ফোন, 1.5K AMOLED, 6500mAh ব্যাটারি

Google Pixel 10a Processor

Google Pixel 10a ফোনটির ভিতরে থাকতে পারে গুগলের নতুন Tensor G4 প্রসেসর। রিপোর্ট অনুযায়ী, এই চিপসেটের ক্লক স্পিড Pixel 9a এর তুলনায় কিছুটা বেশি হবে, যার ফলে অ্যাপ ওপেন করা, মাল্টিটাস্কিং এবং দৈনন্দিন কাজ আরও দ্রুত সম্পন্ন হবে। AI ভিত্তিক ফিচার, ক্যামেরা প্রসেসিং এবং অ্যান্ড্রয়েড অপ্টিমাইজেশনে Tensor G4 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

Read more: OPPO A6c Launch Today in China: 6500mAh Battery, Dimensity 6300 Processor & 120Hz Display (Leaked

Google Pixel 10a Launch Date in India

টিপস্টারের দাবি অনুযায়ী, Google Pixel 10a ফোনটি আগামী 17 ফেব্রুয়ারি গ্লোবালি লঞ্চ হতে পারে। তবে ভারতের ক্ষেত্রে এখনও নির্দিষ্ট কোনো তারিখ সামনে আসেনি। সাধারণত গুগল গ্লোবাল লঞ্চের কিছু সময় পরেই ভারতীয় বাজারে ফোন আনে, তাই ফেব্রুয়ারি বা মার্চের মধ্যেই ভারতে অফিসিয়াল ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

Google Pixel 10a Price in India

ইউরোপীয় লিক অনুযায়ী, Pixel 10a এর 128GB ভেরিয়েন্টের দাম প্রায় €500 ইউরো, যা ভারতীয় মুদ্রায় আনুমানিক প্রায় 52,000 হাজার টাকা এবং 256GB ভেরিয়েন্টের দাম €600 ইউরো, ভারতীয় কারেন্সিতে প্রায় 63,000 হাজার টাকা হতে পারে। ভারতীয় বাজারে ট্যাক্স ও লঞ্চ অফারের কারণে দাম কিছুটা কমবেশি হতে পারে, তবে ধারণা করা হচ্ছে Pixel 9a এর কাছাকাছি রেঞ্জেই এই Pixel 10a স্মার্টফোনটি লঞ্চ হবে।

Leave a Comment