2026 সালের শুরুতেই Redmi কোম্পানি ভারতের বাজারে বড় চমক দিতে চলেছে। আগামী 6 জানুয়ারি ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে যাচ্ছে নতুন Redmi Pad 2 Pro 5G, যা একটি শক্তিশালী মিড-রেঞ্জ ট্যাবলেট হিসেবে আত্মপ্রকাশ করবে। ইতিমধ্যেই কোম্পানির অফিসিয়াল মাইক্রোসাইটে ট্যাবলেটটির ডিজাইন, ডিসপ্লে ও ব্যাটারি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। Redmi এই ট্যাবলেটে রয়েছে 12.1-ইঞ্চি বিশাল ডিসপ্লে, 12,000mAh ব্যাটারি এবং 5G কানেক্টিভিটি। রেডমির এই পেড 2 প্রো লঞ্চের আগেই টেক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। চলুন জেনে নেওয়া যাক স্পেসিফিকেশন ও দাম
Redmi Pad 2 Pro 5G Specification
আগামী 6 জানুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে Redmi Pad 2 Pro 5G, যা একটি শক্তিশালী মিড-রেঞ্জ ট্যাবলেট হতে চলেছে। এতে রয়েছে 12.1-ইঞ্চি 2.5K ডিসপ্লে সাথে 120Hz রিফ্রেশ রেট, 600 নিট ব্রাইটনেস এবং স্মুথ ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স। ট্যাবলেটটি চলবে Snapdragon 7s Gen 4 চিপসেটে এবং Android 15 ভিত্তিক HyperOS 2 সফটওয়্যারে। সবচেয়ে বড় আকর্ষণ এর 12,000mAh ব্যাটারি, যা 33W ফাস্ট চার্জিং ও 27W রিভার্স চার্জিং সাপোর্ট করে।
Redmi Pad 2 Pro 5G Display

Redmi Pad 2 Pro 5G তে থাকছে একটি বড় 12.1-ইঞ্চি Quad HD+ ডিসপ্লে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 600 নিট পিক ব্রাইটনেস, এবং 2.5K রেজোলিউশন (1,600 × 2,560 পিক্সেল) সাপোর্ট করে। ডিভাইসটি Android 15 নির্ভর HyperOS 2 কাস্টম সফটওয়্যারে রান করে এবং Dolby Vision সাপোর্ট করে। এই হাই রেজোলিউশন ও হাই রিফ্রেশ রেট প্যানেলটি কনটেন্ট দেখা, মাল্টিটাস্কিং, গেমিং ও অনলাইন স্টাডির জন্য বেশ উপযোগী হবে। বড় স্ক্রিন ও স্মুথ ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স একে মিড-রেঞ্জ ট্যাবলেট সেগমেন্টে আলাদা করে তুলবে।
Redmi Pad 2 Pro 5G Camera

Redmi এই ট্যাবলেটটিতে সামনে দেওয়া হয়েছে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা, যার f/2.3 অ্যাপারচার ভিডিও কল, অনলাইন ক্লাস এবং মিটিংয়ের সময় পরিষ্কার ও ন্যাচারাল আউটপুট দিতে সক্ষম। পিছনের দিকে রয়েছে একটি 8MP কালার স্পেকট্রাম সেন্সর, যা ডকুমেন্ট স্ক্যানিং, নোট ক্যাপচার বা ক্যাজুয়াল ফটোগ্রাফির জন্য ব্যবহারযোগ্য। স্মার্টফোনের মতো হাই এন্ড ক্যামেরা এক্সপেক্ট না করলেও, দৈনন্দিন কাজ ও প্রোডাক্টিভিটি ফোকাসড ব্যবহারের জন্য এই ক্যামেরা সেটআপ যথেষ্ট ব্যালান্সড।
Redmi Pad 2 Pro 5G Battery
ব্যাটারির দিক থেকে Redmi এই Pad 2 Pro 5G সত্যিই নজরকাড়া। এতে রয়েছে বিশাল 12,000mAh ব্যাটারি, যা কোম্পানির দাবি অনুযায়ী 12.1-ইঞ্চি ডিসপ্লে সহ ট্যাবলেটের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি। অনলাইন ক্লাস, অফিস কাজ বা ট্রাভেলের সময় দীর্ঘক্ষণ ব্যবহার, সব কিছুর জন্যই এই ব্যাটারি বড় প্লাস পয়েন্ট হতে পারে, যেখানে ব্যাটারি ব্যাকআপ পারফরম্যান্সের মতোই গুরুত্বপূর্ণ।
Redmi Pad 2 Pro 5G RAM & Storage
রিপোর্ট অনুযায়ী, গ্লোবাল ও ভারতীয় বাজারে Redmi Pad 2 Pro একাধিক কনফিগারেশনে আসবে। বেস Wi-Fi ভ্যারিয়েন্টে 6GB RAM + 128GB স্টোরেজ, আর 5G মডেলে 8GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB স্টোরেজ অপশন থাকতে পারে। এই RAM ও স্টোরেজ কম্বিনেশন মাল্টিটাস্কিং, হেভি অ্যাপ ও লং-টার্ম ব্যবহারের জন্য যথেষ্ট উপযোগী।
Redmi Pad 2 Pro 5G Price (Expected)
দামের দিক থেকে Redmi Pad 2 Pro 5G মিড রেঞ্জ সেগমেন্টে বেশ আক্রমণাত্মক হতে পারে। টিপস্টারদের মতে, 6GB + 128GB Wi-Fi ভ্যারিয়েন্টের দাম প্রায় 25,000 হাজার টাকা, 8GB + 128GB 5G ভ্যারিয়েন্ট দাম প্রায় 28,000 হাজার টাকা, এবং 8GB + 256GB 5G মডেল প্রায় 30,000 হাজার টাকা হতে পারে। যদি এই দাম বজায় থাকে, তাহলে 2026 সালের শুরুতেই এটি OnePlus Pad Go 2 এর মতো ট্যাবলেটকে সরাসরি কঠিন প্রতিদ্বন্দ্বিতা দিতে পারে।