গত কয়েক বছর ধরে ভারতীয় বাজারে Royal Enfield মিডলওয়েট সেগমেন্টে দাপটের সঙ্গে রাজ করছে। বর্তমানে সংস্থার 650cc পোর্টফোলিওতে Interceptor, Continental GT, Shotgun, Bear, Super Meteor এবং Classic, মোট ছয়টি মডেল রয়েছে। এবার এই পোর্টফোলিও আরও বড় করতে চলেছে Chennai-based এই টু-হুইলার নির্মাতা। শুধু নতুন 650cc মডেল নয়, একই সঙ্গে রয়্যাল এনফিল্ড তাদের ইতিহাসের প্রথম 750cc মোটরসাইকেলও লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই প্রেক্ষাপটে, আগামী বছর ভারতে লঞ্চ হতে চলা Royal Enfield। চলুন জেনে নেওয়া এই 2টি নতুন Royal Enfield, Big Bike এর সম্পর্কে।
Royal Enfield এর Big Bike Strategy
রয়্যাল এনফিল্ড ধীরে ধীরে নিজেদের Big Bike স্ট্র্যাটেজিকে আরও শক্তিশালী করছে। 650cc প্ল্যাটফর্ম ইতিমধ্যেই ব্র্যান্ডের জন্য বড় সাফল্য এনে দিয়েছে এবং এখন সেই প্ল্যাটফর্মে আরও নতুন মডেল যুক্ত করার পাশাপাশি একেবারে নতুন 750cc সেগমেন্টে প্রবেশ করতে চলেছে সংস্থা। এর মাধ্যমে RE একদিকে যেমন বিদ্যমান গ্রাহকদের জন্য আরও অপশন দেবে, তেমনি অন্যদিকে প্রিমিয়াম অ্যাডভেঞ্চার ও ট্যুরিং সেগমেন্টেও নিজেদের অবস্থান আরও মজবুত করবে।
Royal Enfield Bullet 650 হতে চলেছে সংস্থার সপ্তম 650cc মডেল। এই বাইকটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল EICMA 2025 (ইতালি) তে এবং পরে এটি Motoverse 2025, গোয়াতে প্রথমবার জনসমক্ষে আসে। রিপোর্ট অনুযায়ী, Bullet 650 আগামী বছরের জানুয়ারি 2026 ভারতীয় বাজারে লঞ্চ হতে পারে। সম্ভাব্য এক্স-শোরুম দাম রাখা হতে পারে প্রায় 3.50 লাখ এবং এটি ব্র্যান্ডের লাইন আপে Classic 650 এর নিচে পজিশন করবে।
Royal Enfield Bullet 650 ডিজাইন ও স্টাইলিং

Bullet 650 এর ডিজাইন অনেকটাই জনপ্রিয় Bullet 350-এর অনুপ্রেরণায় তৈরি। বাইকটিতে রয়েছে 19-ইঞ্চি ফ্রন্ট ও 18-ইঞ্চি রিয়ার ওয়্যার-স্পোক হুইল, টিয়ারড্রপ শেপের ফুয়েল ট্যাঙ্কে হ্যান্ড-পেইন্টেড পিনস্ট্রাইপ, 3D উইংড ব্যাজ, সিঙ্গল-স্টেপ আপ বেঞ্চ সিট, ক্রোম-স্টাডেড ডুয়াল এক্সহস্ট পাইপ এবং রিয়ার গ্র্যাব হ্যান্ডেল। যা এটিকে একটি ক্লাসিক ও প্রিমিয়াম Royal Enfield লুক বজায় রেখেছে।
Royal Enfield Bullet 650 ইঞ্জিন, ফিচার ও পারফরম্যান্স
এই Royal Bullet 650 বাইক টিতে 648cc প্যারালাল-টুইন পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে, যা সর্বোচ্চ 46.4 bhp শক্তি এবং 52.3 Nm টর্ক উৎপন্ন করে। এই ইঞ্জিনের সঙ্গে যুক্ত রয়েছে 6 স্পিড গিয়ারবক্স। ফিচারের তালিকায় রয়েছে সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার (LCD ডিসপ্লে সহ), অ্যাডজাস্টেবল লিভার, স্লিপার ক্লাচ, ডুয়াল-চ্যানেল ABS এবং USB টাইপ-C চার্জিং পোর্ট।
Royal Enfield Himalayan 750
Royal Enfield Himalayan 750 হতে চলেছে ব্র্যান্ডের ইতিহাসের প্রথম 750cc মোটরসাইকেল। এই বাইকটি EICMA 2025 এ কনসেপ্ট ফর্মে অনাবৃত হয়েছিল। মিলানে প্রদর্শিত প্রি-প্রোডাকশন প্রোটোটাইপটি বর্তমানে ব্যাপক টেস্টিংয়ের মধ্যে রয়েছে এবং চলতি বছর এটিকে লাদাখে টেস্টিংয়ের সময়ও দেখা গেছে। এই বাইকটি রয়্যাল এনফিল্ড এর অ্যাডভেঞ্চার সেগমেন্টে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
Royal Enfield Himalayan 750 ডিজাইন ও হার্ডওয়্যার ডিটেইলস

Royal Enfield Himalayan 750 একটি অল ব্ল্যাক কালার স্কিমে পেশ করা হয়েছে এবং এতে রয়েছে 19 ইঞ্চি ফ্রন্ট ও 17 ইঞ্চি রিয়ার হুইল। বাইকটির স্ট্যান্স ও সেটআপ দেখে বোঝা যায় এটি লং-ডিস্ট্যান্স ট্যুরিং ও অফ-রোডিং—দুই ক্ষেত্রেই সক্ষম হবে। যদিও ইঞ্জিনের ফাইনাল স্পেসিফিকেশন এখনও প্রকাশ করা হয়নি, তবে এটি রয়্যাল এনফিল্ড এর সবচেয়ে শক্তিশালী বাইক হতে চলেছে।
Expected Launch Timeline ও Price (India)
Bullet 650-এর সম্ভাব্য লঞ্চ টাইমলাইন জানুয়ারি 2026 এবং দাম প্রায় 3.50 লাখ (এক্স-শোরুম) হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে Himalayan 750 এর লঞ্চ একটু পরে হতে পারে, কারণ এটি এখনও টেস্টিং ফেজে রয়েছে। তবে এটি প্রিমিয়াম প্রাইসিংয়ে বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।
Verdict: Royal Enfield Fans এর জন্য কী নতুন
সব মিলিয়ে, Bullet 650 এবং Himalayan 750 এই দুইটি নতুন Big Bike Royal Enfield ভক্তদের জন্য বড় চমক হতে চলেছে। একদিকে ক্লাসিক ডিজাইন ও পরিচিত 650cc পারফরম্যান্স, অন্যদিকে একেবারে নতুন 750cc অ্যাডভেঞ্চার প্ল্যাটফর্ম, এই দুইয়ের সমন্বয়ে আগামী বছররয়্যাল এনফিল্ড এর Big Bike লাইন-আপ আরও শক্তিশালী হয়ে উঠবে।
Read more
Yamaha MT-15 V3 2025 Launched: নতুন ডিজাইন, 155cc VVA ইঞ্জিন ও স্মার্ট ফিচার—সব ডিটেইলস জানুন