Realme Pad 3 India Launch Date, Battery, RAM and Key Specs Leaked – বড় চমক, না জানলে মিস.

নতুন বছরের শুরু মানেই নতুন প্রযুক্তির হাতছানি,আর 2026 সালের সেই শুরুটা আরও স্পেশাল করতে চলেছে রিয়েলমি। আগামী 6 জানুয়ারি 2026, ঠিক দুপুর ১২টায় ভারতের বাজারে একসঙ্গে লঞ্চ হতে চলেছে Realme 16 Pro Series এর সঙ্গে Realme Pad 3 । পড়াশোনা, নোট নেওয়া কিংবা ডিজিটাল বই পড়া, আজকের দিনে ট্যাবলেট শুধুই একটি ডিভাইস নয়, বরং শিক্ষার্থী ও তরুণদের দৈনন্দিন সঙ্গী।

সংস্থা ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে, এই নতুন ট্যাবলেটে থাকবে AI ভিত্তিক স্মার্ট ফিচার, যা পড়াশোনা আরও সহজ ও কার্যকর করে তুলবে। নোটবুক থেকে অনুপ্রাণিত ডিসপ্লে ডিজাইন ডিজিটাল পাঠ্যবই ও ডকুমেন্ট পড়ার অভিজ্ঞতাকে আরও করবে স্বাভাবিক। যদিও অফিসিয়ালি এখনও সব স্পেসিফিকেশন প্রকাশ হয়নি, তবুও লঞ্চের আগেই ফাঁস হওয়া তথ্য থেকে স্পষ্ট যে Realme Pad 2 এর হিসেবে Realme Pad 3 হবে আরও বড় এবং আরও শক্তিশালী।

Realme Pad 3 5G Specification

লিক হওয়া তথ্য অনুযায়ী, Realme Pad 3 এ ব্যবহার করা হবে শক্তিশালী MediaTek Dimensity 7300 Max প্রসেসর, যা পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংকে করবে আরও স্মুথ। সামনে থাকবে বড় 11.6 ইঞ্চি LCD ডিসপ্লে, যা ডিজিটাল পাঠ্যবই, নোট কিংবা ডকুমেন্ট পড়ার অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তুলবে। এর সঙ্গে সংস্থা নিশ্চিত করেছে, এই ট্যাবলেটে থাকবে AI ভিত্তিক স্মার্ট ফিচার, যা বিশেষভাবে শিক্ষার্থীদের পড়াশোনা ও নোট নেওয়ার কাজকে আরও সহজ করে তুলবে।

FeatureSpecification
Display11.6-inch LCD Display
Resolution2.8K Resolution
Peak Brightness500 nits
ProcessorMediaTek Dimensity 7300 Max
Chipset Process4nm Fabrication
CPUOcta-core (4 Performance cores + 4 Efficiency cores)
GPUMali-G610 MC4
Rear Camera8 MP
Front Camera8 MP
Battery Capacity12,200 mAh
Charging45W Fast Charging
RAM8 GB
Internal Storage128 GB / 256 GB
ConnectivityWi-Fi & 5G Variants

Realme Pad 3 ডিসপ্লে

এই Realme Pad 3 ট্যাবলেটে থাকবে একটি 11.6 ইঞ্চি বড় LCD ডিসপ্লে, যা 2.8K রেজোলিউশন সাপোর্ট করবে। এছাড়া এই ডিসপ্লেতে 500 নিট পিক ব্রাইটনেস থাকায় ইনডোর ও আউটডোর, দুই পরিবেশেই কনটেন্ট দেখা যাবে পরিষ্কার ও উজ্জ্বল। বড় স্ক্রিন ও উচ্চ রেজোলিউশনের কারণে এই ট্যাবলেটে ডিজিটাল বই পড়া, নোট নেওয়া এবং ভিডিও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা আরও উন্নত হবে।

Realme Pad 3 ব্যাটারি

বড় স্ক্রিনের জন্য পাওয়ারফুল ব্যাটারি থাকা খুবি গুরুত্বপুর্ণ না হলে মোজা আসবেনা এক্ষেত্রে Realme Pad 3 এ দেওয়া হবে একটি 12,200mAh বড় শক্তিশালী ব্যাটারি, যা একবার চার্জে দীর্ঘক্ষণ কাজ করা যাবে। এর সঙ্গে থাকবে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট, ফলে কম সময়েই ট্যাবলেটটি দ্রুত চার্জ হয়ে যাবে, যা পড়াশোনা ও কাজের মাঝে বড় সুবিধা এনে দেবে।

Realme Pad 3 ক্যামেরা

Realme Pad 3 Camera
Realme Pad 3 Camera

ফটোগ্রাফি ও ভিডিও কলের জন্য Realme Pad 3 এ ডুয়াল 8 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। ট্যাবলেটের পিছনে থাকবে একটি 8MP রিয়ার ক্যামেরা, যা ডকুমেন্ট স্ক্যান বা সাধারণ ছবি তোলার কাজে সাহায্য করবে। সামনে দেওয়া হবে 8MP ফ্রন্ট ক্যামেরা, যা অনলাইন ক্লাস, ভিডিও কল ও সেলফির জন্য যথেষ্ট ভালো পারফরম্যান্স দেবে।

Realme Pad 3 র‍্যাম ও স্টোরেজ:

পারফরম্যান্সের দিক থেকে Realme Pad 3 আসতে পারে 8GB র‍্যাম সহ স্টোরেজ অপশনে ব্যবহারকারীদের জন্য থাকবে 128GB256GB অনবোর্ড স্টোরেজ ভ্যারিয়েন্ট, ফলে অ্যাপ, নোট, ভিডিও ও পড়াশোনার কনটেন্ট সংরক্ষণে কোনও সমস্যা হবে না। মাল্টিটাস্কিং ও দৈনন্দিন ব্যবহারের জন্য এই কনফিগারেশন যথেষ্ট শক্তিশালী বলে মনে করা হচ্ছে।

Realme Pad 2 দাম এবং স্পেসিফিকেশন

এর আগের মডেল Realme Pad 2 প্রথম লঞ্চ হয়েছিল 2023 সালের জুলাই মাসে, যা প্রায় আড়াই বছর পর নতুন Pad 3 এর আগমনের প্রেক্ষাপট তৈরি করেছে। ভারতে এই ট্যাবলেটটির দাম ছিল 19,999 টাকা, যেখানে টপ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছিল 22,999 টাকা। স্পেসিফিকেশনের দিক থেকে Realme Pad 2 ট্যাবলেট টিতে 11.5 ইঞ্চি 2K ডিসপ্লে দেওয়া হয়েছিল, যা 120Hz রিফ্রেশ রেট ও 450 নিটস পিক ব্রাইটনেস। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছিল MediaTek Helio G99 প্রসেসর, সঙ্গে 8GB RAM ও 128GB / 256GB স্টোরেজ অপশন। ক্যামেরা সেটআপে ছিল 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, আর দীর্ঘ ব্যাকআপের জন্য দেওয়া হয়েছিল 8,360mAh ব্যাটারি, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করত। এছাড়াও ট্যাবটিতে 4G কানেক্টিভিটি ও Dolby Atmos সাপোর্টেড স্পিকার দেওয়া হয়েছিল, যা সেই সময় মিড-রেঞ্জ ট্যাবলেট সেগমেন্টে এটিকে একটি জনপ্রিয় বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।

Read more:

Leave a Comment