Motorola Edge 70 Fusion Price in India: 7000mAh Battery ও Sony Camera সহ লঞ্চ ভারতে জেনেনিন বিস্তারিত

Motorola তাদের জনপ্রিয় Edge সিরিজে নতুন স্মার্টফোন Motorola Edge 70 Fusion ভারতীয় বাজারে লঞ্চ করেছে। এই ডিভাইসটি শক্তিশালী পারফরম্যান্স, বড় ব্যাটারি এবং প্রিমিয়াম ডিসপ্লে নিয়ে মিড প্রিমিয়াম সেগমেন্টে এসেছে। ফোনটিতে রয়েছে শক্তিশালী Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর, 12GB পর্যন্ত RAM এবং 7000mAh ব্যাটারি। পাশাপাশি 144Hz রিফ্রেশ রেটের কার্ভড ডিসপ্লে ও উন্নত ক্যামেরা সেটআপের কারণে এটি ব্যবহারকারীদের জন্য একটি আকর্ষণীয় অপশন হতে পারে।

Motorola Edge 70 Fusion Specification

নতুন Motorola Edge 70 Fusion স্মার্টফোনটি আধুনিক হার্ডওয়্যার ও সফটওয়্যার ফিচার দিয়ে তৈরি। ডিভাইসটি নতুন প্রজন্মের Android 16 অপারেটিং সিস্টেমে চলে এবং কোম্পানি এতে দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্টের প্রতিশ্রুতি দিয়েছে। শক্তিশালী চিপসেট, বড় ব্যাটারি, প্রিমিয়াম ডিসপ্লে এবং উন্নত ক্যামেরা সেটআপের কারণে ফোনটি পারফরম্যান্স ও এন্টারটেইনমেন্ট উভয় ক্ষেত্রেই ভালো অভিজ্ঞতা দিতে পারে।

FeatureDetails
SmartphoneMotorola Edge 70 Fusion
LaunchIndia
Display6.8-inch 1.5K Extreme AMOLED Quad Curved
Resolution2772 × 1272 Pixels
Refresh Rate144Hz
Touch Sampling Rate1500Hz
Peak Brightness5200 nits
ProtectionGorilla Glass 7i
ProcessorSnapdragon 7s Gen 4
Fabrication4nm
GPUAdreno GPU
Operating SystemAndroid 16
Software Support3 OS Updates + 5 Years Security Updates
Rear Camera50MP (Sony LYT710, OIS) + 13MP Ultra Wide
Front Camera32MP
Battery7000mAh
Charging68W TurboPower Fast Charging
RAM Options8GB / 12GB
Storage Options128GB / 256GB
ConnectivityWi-Fi 6E, Bluetooth 6.0, NFC
BuildMIL-STD 810H Military Grade
Water ResistanceIP68 + IP69
ColorsPANTONE Silhouette, Blue Surf

এই ফোনে 6.8 ইঞ্চির 1.5K রেজোলিউশনের Extreme AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই Quad-Curved স্ক্রিনটি 144Hz রিফ্রেশ রেট1500Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে, ফলে স্ক্রলিং এবং গেমিং হবে অনেক বেশি স্মুথ। ডিসপ্লেটিতে 5200 nits পর্যন্ত পিক ব্রাইটনেস ও HDR10+ সাপোর্ট রয়েছে, যা উজ্জ্বল আলোতেও পরিষ্কার ভিউ প্রদান করে। স্ক্রিন সুরক্ষার জন্য এতে Corning Gorilla Glass 7i প্রোটেকশন এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর প্রধান ক্যামেরা 50MP যা Sony LYT710 সেন্সরের উপর ভিত্তি করে তৈরি এবং এতে OIS সাপোর্ট রয়েছে। এর সঙ্গে 13MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 3 in 1 লাইট সেন্সর যুক্ত করা হয়েছে, যা বিভিন্ন আলোতে ভালো ছবি তুলতে সাহায্য করে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করতে Motorola Edge 70 Fusion স্মার্টফোনে 7000mAh শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। বড় ব্যাটারির কারণে ব্যবহারকারীরা এক চার্জে দীর্ঘ সময় গেমিং, ভিডিও স্ট্রিমিং বা দৈনন্দিন কাজ করতে পারবেন। দ্রুত চার্জিংয়ের জন্য এতে 68W TurboPower ফাস্ট চার্জিং প্রযুক্তি দেওয়া হয়েছে, যা অল্প সময়েই ডিভাইসটি চার্জ করতে সক্ষম।

এই স্মার্টফোনটি তিনটি মেমোরি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। বেস মডেলে 8GB RAM ও 128GB স্টোরেজ রয়েছে। এছাড়া 8GB RAM + 256GB এবং 12GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টও পাওয়া যাবে। বড় RAM ও পর্যাপ্ত স্টোরেজের কারণে মাল্টিটাস্কিং এবং অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা বেশ দ্রুত ও স্মুথ হবে।

পারফরম্যান্সের ক্ষেত্রে Edge 70 Fusion ফোনে Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর দেওয়া রয়েছে। এবং 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই অক্টাকোর চিপসেট 2.7GHz পর্যন্ত ক্লক স্পিডে কাজ করতে পারে। শক্তিশালী এই প্রসেসর গেমিং, ভিডিও এডিটিং ও হেভি অ্যাপ ব্যবহারের সময় দ্রুত পারফরম্যান্স প্রদান করে। পাশাপাশি ফোনটি moto AI 2.0 সাপোর্ট করে, যা স্মার্ট ফিচার ব্যবহারে সহায়তা করে।

Launched In India

Motorola Edge 70 Fusion ইতিমধ্যেই ভারতের বাজারে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হয়েছে। এই স্মার্টফোনটি প্রিমিয়াম ডিজাইন, মিলিটারি গ্রেড বডি এবং IP68 + IP69 ওয়াটার রেজিস্ট্যান্স সহ এসেছে। শক্তিশালী ফিচার এবং বড় ব্যাটারির কারণে এটি মিড প্রিমিয়াম সেগমেন্টে একটি শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে।

Price In India

ভারতে Motorola Edge 70 Fusion এর বেস ভ্যারিয়েন্টের দাম 26,999 টাকা থেকে শুরু হয়েছে। 8GB + 256GB মডেলের দাম 29,999 টাকা এবং 12GB + 256GB ভ্যারিয়েন্টের দাম 32,999 হাজার টাকা রাখা হয়েছে। প্রাথমিক সেলে HDFC ও Axis Bank কার্ড ব্যবহার করলে 2,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে, যার ফলে ফোনটির কার্যকর শুরুর দাম প্রায় 24,999 টাকা হতে পারে।

Leave a Comment