Nothing Phone (4a) With Snapdragon 7s Gen 4, 50MP Camera And Glyph Lights Launched জেনেনিন Specifications ও Price

ইউনিক ও ট্রান্সপারেন্ট ডিজাইনের জন্য পরিচিত টেক ব্র্যান্ড Nothing এবার ভারতে তাদের নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করেছে। কোম্পানি একসঙ্গে Nothing Phone (4a) এবং Nothing Phone (4a) Pro বাজারে লঞ্চ করেছে। ব্র্যান্ডের সিগনেচার ডিজাইন বজায় রেখে নতুন নাথিং ফোন (4এ) মডেলটিও ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল এবং Glyph লাইটিং সিস্টেমসহ এসেছে, যা নোটিফিকেশন এলে আলোর মাধ্যমে ব্যবহারকারীকে সতর্ক করে। শক্তিশালী প্রসেসর, বড় ডিসপ্লে এবং উন্নত ক্যামেরা সেটআপের কারণে এই স্মার্টফোনটি মিডরেঞ্জ সেগমেন্টে বেশ আকর্ষণীয় অপশন হয়ে উঠতে পারে।

Nothing Phone (4a) Specification

নতুন Nothing Phone (4a) স্মার্টফোনটি আধুনিক ডিজাইন এবং শক্তিশালী হার্ডওয়্যারের তৈরি। ফোনটির গ্লাস ব্যাক প্যানেলে রয়েছে 63টি মিনি LED যুক্ত Glyph লাইটিং সিস্টেম, যা কল, মেসেজ বা অন্য নোটিফিকেশনের সময় আলোকিত হয়। ডিভাইসটি Android 16 ভিত্তিক Nothing OS 4.1 এ চলে এবং এতে 3 জেনারেশন পর্যন্ত OS আপডেট 6 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানি। পাশাপাশি ফোনটিতে Wi-Fi 6, Bluetooth 5.4 এবং NFC এর মতো আধুনিক কানেক্টিভিটি ফিচারও রয়েছে।

Nothing Phone (4a) Specification Table

FeatureSpecification
SmartphoneNothing Phone (4a)
Display6.78-inch 1.5K Flexible AMOLED
Resolution1224 × 2720 pixels
Refresh Rate120Hz Adaptive Refresh Rate
BrightnessUp to 4500 nits Peak Brightness
ProtectionCorning Gorilla Glass 7i
ProcessorQualcomm Snapdragon 7s Gen 4
Operating SystemAndroid 16 with Nothing OS 4.1
RAM8GB / 12GB
Storage128GB / 256GB
Rear Camera50MP Samsung GN9 (OIS) + 50MP Periscope + 8MP Ultra-Wide
Front Camera32MP Selfie Camera
Zoom3.5x Optical, 7x In-Sensor, 70x Ultra Zoom
Battery5400mAh
Charging50W Fast Charging
Fingerprint SensorIn-Display Optical
Protection RatingIP64 Dust & Water Resistant
ConnectivityWi-Fi 6, Bluetooth 5.4, NFC
ColorsPink, White, Black, Blue

Nothing Phone (4a) স্মার্টফোনে 6.78 ইঞ্চির 1.5K রেজোলিউশন যুক্ত ফ্লেক্সিবল AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজোলিউশন 1224 × 2720 পিক্সেল। স্ক্রিনটি 120Hz অ্যাডাপটিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে, ফলে স্ক্রলিং এবং গেমিং অভিজ্ঞতা আরও স্মুথ হয়। এছাড়া এতে 2160Hz PWM ডিমিং, 440PPI পিক্সেল ডেনসিটি এবং সর্বোচ্চ 4500 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। ডিসপ্লেতে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং স্ক্রিন সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass 7i

ফটোগ্রাফির জন্য Nothing Phone (4a) ফোনে শক্তিশালী ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে 50MP Samsung GN9 মেইন সেন্সর (OIS সহ), যা f/1.8 অ্যাপারচার সাপোর্ট করে। এর সঙ্গে রয়েছে 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স, যা 3.5x অপটিক্যাল জুম, 7x ইন সেন্সর জুম এবং 70x আল্ট্রা জুম সাপোর্ট করে। এছাড়াও একটি 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা যুক্ত করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটির সামনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারির ক্ষেত্রে এই ফোনে 5,400mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে, যা দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করতে সক্ষম। ফোনটি 50W ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে, যার মাধ্যমে দ্রুত ব্যাটারি চার্জ করা যায়। বিভিন্ন টেস্টে দেখা গেছে, ডিভাইসটি 20% থেকে 100% চার্জ হতে প্রায় 71 মিনিট সময় নেয়। দৈনন্দিন ব্যবহারে এটি দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম।

পারফরম্যান্সের জন্য নাথিং ফোন (4এ) ফোনে Qualcomm Snapdragon 7s Gen 4 অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে , যা 4nm ফ্যাব্রিকেশন প্রযুক্তিতে তৈরি। এই চিপসেটটি 1.8GHz থেকে 2.7GHz পর্যন্ত ক্লক স্পিডে কাজ করতে পারে, ফলে গেমিং ও মাল্টিটাস্কিং বেশ স্মুথ হয়। বেঞ্চমার্ক টেস্টে ফোনটি প্রায় 11,76,492 AnTuTu স্কোর অর্জন করেছে, যা এই সেগমেন্টে শক্তিশালী পারফরম্যান্স নির্দেশ করে।

স্টোরেজ এবং মেমরির ক্ষেত্রে নাথিং (4এ) একাধিক ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এতে 8GB এবং 12GB RAM অপশন রয়েছে, সঙ্গে 128GB256GB স্টোরেজ কনফিগারেশন দেওয়া হয়েছে। এই কনফিগারেশন ব্যবহারকারীদের দ্রুত অ্যাপ লোডিং, মসৃণ মাল্টিটাস্কিং এবং পর্যাপ্ত ডেটা স্টোরেজ সুবিধা প্রদান করে।

Launched In India

Nothing Phone (4a) ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করা হয়েছে এবং এটি 12 মার্চ থেকে বিক্রির জন্য উপলব্ধ হবে। গ্রাহকরা স্মার্টফোনটি Flipkart এবং অন্যান্য প্রধান রিটেল স্টোর থেকে কিনতে পারবেন। সেলের আগে 7 মার্চ সন্ধ্যা 6টায় বেঙ্গালুরুর Nothing Store এ একটি বিশেষ First Drop ইভেন্ট আয়োজন করা হবে, যেখানে প্রথম 100 জন ক্রেতা এক্সক্লুসিভ এনগ্রেভড এডিশন এবং complimentary Nothing Ear (a) পেতে পারেন।

Read more: Apple MacBook Neo Launch in India: দাম 70,000 টাকার নিচে, জানুন ফিচার ও স্পেসিফিকেশন

Price In India

ভারতে Nothing Phone (4a) তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এর 8GB + 128GB মডেলের দাম 31,999 টাকা, 8GB + 256GB ভ্যারিয়েন্টের দাম 34,999 টাকা এবং 12GB + 256GB মডেলের দাম 37,999 হাজার টাকা রাখা হয়েছে। লঞ্চ অফারের আওতায় গ্রাহকরা 3,000 টাকা পর্যন্ত ব্যাংক ডিসকাউন্ট, 4,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বেনিফিট এবং 9 মাস পর্যন্ত No-Cost EMI সুবিধা পেতে পারেন।

Leave a Comment