OPPO Find X9 Ultra Launch Soon: 200MP Periscope Camera ও 7000mAh Battery সহ Galaxy S26 Ultra কে চ্যালেঞ্জ

ফ্ল্যাগশিপ স্মার্টফোন দুনিয়ায় বড় লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে OPPO Find X9 UltraFind X9Find X9 Pro লঞ্চের পর এবার সিরিজের সবচেয়ে শক্তিশালী ও প্রিমিয়াম মডেল হিসেবে আসছে এই Ultra সংস্করণ। উন্নত ক্যামেরা প্রযুক্তি ও টপ টিয়ার হার্ডওয়্যার দিয়ে এটি সরাসরি Samsung Galaxy S26 Ultra কে টক্কর দিতে পারে বলে মনে করা হচ্ছে।

OPPO Find X9 Ultra Specification

লিক রিপোর্ট অনুযায়ী OPPO Find X9 Ultra হবে সিরিজের সবচেয়ে অ্যাডভান্সড স্মার্টফোন। এতে থাকতে পারে নতুন প্রজন্মের Snapdragon 8 Elite Gen 5 চিপসেট, বড় 7,000mAh ব্যাটারি এবং প্রিমিয়াম 2K AMOLED ডিসপ্লে। পাশাপাশি OPPO এর নিজস্ব সবচেয়ে উন্নত ইমেজিং সিস্টেম ও Hasselblad টিউনিং এই ডিভাইসকে ক্যামেরা কেন্দ্রিক ফ্ল্যাগশিপে পরিণত করবে।

CategoryDetails
Model NameOPPO Find X9 Ultra
BrandOPPO
SeriesFind X9 Series
Display Size6.82-inch
Display Type2K AMOLED
Resolution2K (Expected 3200 × 1440 pixels)
ProcessorQualcomm Snapdragon 8 Elite Gen 5
Chipset TypeFlagship 5G SoC
Rear Camera SetupQuad Camera Setup
Main Camera200MP Primary Sensor (1/1.28” Ultra-Large Sensor)
Periscope Telephoto200MP Periscope Lens
Secondary Telephoto50MP Telephoto with 10X Optical Zoom
Ultra-Wide Camera50MP Ultra-Wide Sensor
Camera BrandingHasselblad Tuned Camera System
Zoom Capability10X Optical Zoom (Expected Higher Digital Zoom)
Battery Capacity7,000mAh
Wired Charging80W Fast Charging
Wireless Charging50W Wireless Charging

OPPO Find X9 Ultra Display

এই আপকামিং স্মার্টফোনে 6.82 ইঞ্চির বড় 2K AMOLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। উচ্চ রেজোলিউশন ও পরিপূর্ণ কালার আউটপুটের মাধ্যমে ভিডিও স্ট্রিমিং, গেমিং ও ফটো এডিটিং হবে আরও উন্নত। Ultra মডেল হিসেবে এতে উচ্চ রিফ্রেশ রেট ও প্রিমিয়াম ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স থাকার প্রত্যাশা করা যায়।

OPPO Find X9 Ultra Camera

ক্যামেরাই হতে চলেছে এই ফোনের সবচেয়ে বড় হাইলাইট। লিক অনুযায়ী এতে থাকতে পারে 200MP periscope telephoto লেন্স, যা 1/1.28″ বড় সেন্সর সহ আসবে। এছাড়া 10X অপটিক্যাল জুম সমর্থিত 50MP টেলিফটো লেন্সও থাকতে পারে। Hasselblad এর সহযোগিতায় তৈরি উন্নত ইমেজিং সিস্টেমের মাধ্যমে এই ফোন প্রফেশনাল গ্রেড ফটোগ্রাফি দিতে সক্ষম হবে বলে দাবি করা হচ্ছে। দূরের অবজেক্ট, পোর্ট্রেট ও লো-লাইট শট সব ক্ষেত্রেই উন্নত ডিটেইল ও ক্ল্যারিটি পাওয়া যাবে।

find x9 Pro

OPPO Find X9 Ultra Battery

পাওয়ার ব্যাকআপের জন্য OPPO ফাইন এক্স 9 আল্ট্রা ফোনটিতে থাকতে পারে 7,000mAh বড় ব্যাটারি। এর সঙ্গে 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট মিলতে পারে। বড় ব্যাটারি দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করবে, বিশেষ করে ফটো ও ভিডিও শুটিংয়ের সময়।

OPPO Find X9 Ultra RAM & Storage

যদিও অফিসিয়াল কনফিগারেশন এখনও প্রকাশ হয়নি, তবে Ultra মডেল হিসেবে এতে উচ্চক্ষমতার RAM ও বড় স্টোরেজ অপশন থাকার সম্ভাবনা প্রবল। সিরিজের Pro মডেলে 16GB + 512GB ভ্যারিয়েন্ট রয়েছে, তাই Ultra তেও প্রিমিয়াম মেমোরি সেটআপ দেখা যেতে পারে।

OPPO Find X9 Ultra Processor

এই স্মার্টফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর থাকতে পারে, যা এখনো পর্যন্ত ভারতে কোনও OPPO ফোনে দেখা যায়নি। এই চিপসেট শক্তিশালী AI প্রসেসিং, দ্রুত পারফরম্যান্স এবং উন্নত পাওয়ার ম্যানেজমেন্ট নিশ্চিত করবে।

OPPO Find X9 Ultra Launch Date

OPPO এখনও অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণা করেনি। তবে রিপোর্ট অনুযায়ী আগামী কয়েক মাসের মধ্যেই OPPO Find X9 Ultra ভারতীয় বাজারে উন্মোচিত হতে পারে।

OPPO Find X9 Ultra Price

বর্তমানে OPPO Find X9 এর দাম 74,999 হাজার টাকা এবং Find X9 Pro এর দাম 1,09,999 টাকা। Ultra মডেল হওয়ায় Find X9 Ultra এর দাম এর চেয়েও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আনুষ্ঠানিক মূল্য ঘোষণা এখনও বাকি।

Leave a Comment