Vivo Y51 Pro 5G India Launch Soon: 7200mAh Battery, Dimensity 7360 Turbo & 50MP 4K Camera জেনেনিন সমস্ত স্পেসিফিকেশন ও দাম

ভারতের মিডরেঞ্জ 5G স্মার্টফোন সেগমেন্টে আবারও বড় আপগ্রেড নিয়ে আসতে চলেছে Vivo Y51 Pro 5G। গত বছর সেপ্টেম্বরে Vivo Y31 Pro 5G লঞ্চের পর এবার তার উত্তরসূরি হিসেবে Y51 Pro বাজারে আসার প্রস্তুতি নিচ্ছে। অফিসিয়াল ঘোষণার আগেই একাধিক লিক রিপোর্টে ফোনটির ডিজাইন, প্রসেসর, ব্যাটারি ও দাম সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। বিশেষ করে 7200mAh ব্যাটারি ও নতুন Turbo চিপসেট এই ডিভাইসটিকে আলোচনায় এনেছে।

Vivo Y51 Pro 5G Specification

Vivo Y51 Pro 5G একটি শক্তিশালী হার্ডওয়্যার সমৃদ্ধ স্মার্টফোন হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। এতে থাকতে পারে Android 16 ভিত্তিক OriginOS 6, নতুন প্রজন্মের Dimensity সিরিজের প্রসেসর, বড় 7200mAh ব্যাটারি এবং উন্নত ডিউরেবিলিটি ফিচার। কোম্পানি আগের মডেলের তুলনায় পারফরম্যান্স ও ব্যাটারি, দুই ক্ষেত্রেই উল্লেখযোগ্য উন্নতি আনতে চলেছে বলে ধারণা করা হচ্ছে।

Vivo Y51 Pro 5G Display

যদিও ডিসপ্লে সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য এখনও প্রকাশ হয়নি, তবে ধারণা করা হচ্ছে ভিভো ওয়াই 51 প্রো 5জি ফোনটিতে বড় সাইজের ফুল এইচডি+ ডিসপ্লে থাকতে পারে। ডিজাইনের দিক থেকে এটি অনেকটা Vivo V70 Elite এর মতো, যেখানে স্কয়ার শেপ রিয়ার ক্যামেরা মডিউল ও প্রিমিয়াম ফিনিশ দেখা গেছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত থাকায় এটি আধুনিক লুক ও নিরাপত্তা, দুই দিক থেকেই আকর্ষণীয় হবে।

Vivo Y51 Pro 5G Camera

ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এতে 50MP AI মেইন সেন্সর থাকবে, যা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবেউন্নত AI ফিচারের মাধ্যমে ছবি আরও পরিষ্কার ও ডিটেইলড হবে বলে আশা করা হচ্ছে। সেলফি ক্যামেরা সম্পর্কিত নির্দিষ্ট তথ্য এখনও প্রকাশ হয়নি, তবে মিডরেঞ্জ অনুযায়ী ভালো মানের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।

Vivo Y51 Pro 5G Battery

ব্যাটারির ক্ষেত্রে এই ফোনটি বড় চমক দিতে চলেছে। Vivo Y51 Pro ফোনে 7200mAh বিশাল ব্যাটারি থাকতে পারে, যা আগের Y31 Pro এর 6500mAh ব্যাটারির তুলনায় বড় আপগ্রেড। দীর্ঘ সময় গেমিং, ভিডিও স্ট্রিমিং ও মাল্টিটাস্কিংয়ের জন্য এটি যথেষ্ট শক্তিশালী ব্যাকআপ দেবে।

Vivo Y51 Pro 5G RAM & Storage

ফোনটি সম্ভবত 8GB RAM ভ্যারিয়েন্টে লঞ্চ হবে। স্টোরেজ সংক্রান্ত বিস্তারিত এখনও নিশ্চিত নয়, তবে মিডরেঞ্জ সেগমেন্ট অনুযায়ী পর্যাপ্ত ইন্টারনাল স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। মাল্টিটাস্কিং ও ডেইলি ইউজে এটি স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করবে।

Vivo Y51 Pro 5G Processor

পারফরম্যান্সের জন্য ফোনে MediaTek Dimensity 7360 Turbo চিপসেট দেওয়া হতে পারে। এটি 4nm ফ্যাব্রিকেশনে তৈরি এবং সর্বোচ্চ 2.5GHz ক্লক স্পিডে কাজ করতে সক্ষম। নতুন Android 16 ভিত্তিক OriginOS 6 সফটওয়্যারের সঙ্গে মিলিয়ে এটি দ্রুত ও স্থিতিশীল পারফরম্যান্স দেবে।

Launch Date In India

এখনও পর্যন্ত Vivo Y51 Pro এর অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি। তবে লিক ও রিপোর্ট অনুযায়ী খুব শীঘ্রই ভারতে এটি আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হতে পারে।

Price In India

রিপোর্ট অনুযায়ী Vivo Y51 Pro 5G এর দাম 25,000 টাকার নিচে রাখা হতে পারে। সম্ভাব্য স্টার্টিং প্রাইস প্রায় 23,999 হাজার টাকা হতে পারে। এছাড়া প্রাথমিক সেলে কোম্পানি 2,000 টাকার ডিসকাউন্ট অফার দিতে পারে বলেও জানা গেছে।

Leave a Comment