iQOO Z11x 5G Price in India, Launch Date & Full Specifications জেনেনিন সম্পূর্ণ ডিটেলস এখানে জানুন

চীনা স্মার্টফোন ব্র্যান্ড iQOO ভারতে তাদের নতুন ‘Z11 সিরিজ’ লঞ্চের ঘোষণা আগেই দিয়েছিল। সেই সিরিজের প্রথম ফোন হিসেবে আসছে iQOO Z11x 5G, যা ইতিমধ্যেই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং Amazon এ লাইভ হয়ে গেছে। ডিজাইন ও বেশ কিছু স্পেসিফিকেশন আগাম প্রকাশের পর এবার অফিসিয়ালি জানানো হয়েছে, আগামী 12 মার্চ ভারতীয় বাজারে ফোনটি লঞ্চ হবে। বড় 7200mAh ব্যাটারি, শক্তিশালী প্রসেসর এবং হাই রিফ্রেশ রেট ডিসপ্লের কারণে এটি মিডরেঞ্জ সেগমেন্টে বড় আকর্ষণ তৈরি করতে পারে।

Read more:রোবটের মতো নড়ে ক্যামেরা! Honor Robot Phone দেখলে অবাক হবেন জেনেনিন বিস্তারিত

iQOO Z11x 5G Specification

লিক এবং অফিসিয়াল টিজার অনুযায়ী, iQOO Z11x 5G পারফরম্যান্স ও ব্যাটারি, দুই ক্ষেত্রেই বড় আপগ্রেড নিয়ে আসছে। নতুন জেনারেশনের এই মডেলটি শক্তিশালী 4nm চিপসেট, বিশাল 7200mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে এবং IP68 + IP69 রেটিংয়ের মতো ফিচার সহ আসতে পারে। বিশেষ করে যারা লং-লাস্টিং ব্যাটারি ও স্মুথ ইউজার এক্সপেরিয়েন্স চান, তাদের জন্য এই ফোনটি একটি শক্ত প্রতিদ্বন্দ্বী হতে চলেছে।

SpecificationDetails
Launch Date (India)12 March 2026
Display6.76-inch LCD, 120Hz Refresh Rate
Processor (Chipset)MediaTek Dimensity 7400 Turbo (4nm)
CPU Clock SpeedUp to 2.8GHz
RAM8GB
Storage256GB UFS 3.1
Rear CameraDual Camera (50MP Main + Secondary Lens)
Front Camera32MP Selfie Camera
Battery7200mAh
Charging44W Fast Charging
Water & Dust ResistanceIP68 + IP69

iQOO Z11x 5G Display

এই স্মার্টফোনে থাকতে পারে 6.76 ইঞ্চির বড় LCD ডিসপ্লে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া হতে পারে, যা স্ক্রলিং, গেমিং ও ভিডিও দেখার সময় আরও স্মুথ ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে। বড় সাইজের প্যানেল মাল্টিমিডিয়া কনটেন্ট দেখার জন্য উপযুক্ত হবে। পাশাপাশি IP68 + IP69 রেটিং থাকায় ধুলো ও পানির বিরুদ্ধে অতিরিক্ত সুরক্ষা পাওয়া যাবে।

iQOO Z11x 5G Camera

ফটোগ্রাফির জন্য ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। ব্যাক প্যানেলে থাকতে পারে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, যার সঙ্গে একটি সেকেন্ডারি লেন্স যুক্ত থাকবে। ক্যামেরা মডিউলে LED ফ্ল্যাশ ও Aura Light থাকার সম্ভাবনাও রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে থাকতে পারে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য ভালো মানের ছবি ও ভিডিও নিশ্চিত করবে।

iQOO Z11x 5G Camera
iQOO Z11x 5G Camera

iQOO Z11x 5G Battery

এই ফোনের অন্যতম বড় হাইলাইট হতে পারে এর বিশাল 7200mAh ব্যাটারি। কোম্পানি ইতিমধ্যেই “Full Day Fully Loaded” ট্যাগলাইন ব্যবহার করে বড় ব্যাটারির ইঙ্গিত দিয়েছে। আগের প্রজন্মের তুলনায় এটি উল্লেখযোগ্য আপগ্রেড, কারণ iQOO Z10x এ ছিল 6500mAh ব্যাটারি। এছাড়া 44W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় বড় ব্যাটারি দ্রুত চার্জ করাও সম্ভব হবে।

iQOO Z11x 5G RAM & Storage

লিক অনুযায়ী, ফোনটি 8GB RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে। দ্রুত স্টোরেজ প্রযুক্তি অ্যাপ লোডিং ও ডেটা ট্রান্সফার স্পিড বাড়াবে। আগের মডেলে 6GB + 128GB ভেরিয়েন্টও ছিল, তাই নতুন মডেলে একাধিক অপশন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Read more: Honor Magic V6 Launched at MWC 2026: 6660mAh Battery, Snapdragon 8 Elite Gen 5 & 80W Charging

iQOO Z11x 5G Processor

পারফরম্যান্সের দিক থেকে iQOO Z11x 5G এ ব্যবহার করা হবে MediaTek Dimensity 7400 Turbo প্রসেসরএটি 4nm ফ্যাব্রিকেশনে তৈরি এবং সর্বোচ্চ 2.8GHz ক্লক স্পিডে রান করতে সক্ষম। কোম্পানির দাবি, এই চিপসেট AnTuTu বেঞ্চমার্কে 1 মিলিয়নের বেশি স্কোর অর্জন করতে পারে, যা গেমিং ও মাল্টিটাস্কিংয়ের জন্য শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করবে।

Launch Date in India

iQOO অফিসিয়ালি ঘোষণা করেছে যে iQOO Z11x 5G স্মার্টফোনটি আগামী 12 মার্চ ভারতে লঞ্চ হবে। ওই দিনই ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দামের আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। অ্যামাজন লিস্টিং থেকে নিশ্চিত হয়েছে যে ডিভাইসটির সেল মূলত Amazon প্ল্যাটফর্মেই শুরু হবে।

Read more: Redmi A7 Pro 4G Launched: 6000mAh Battery ও 120Hz Display সহ সস্তার মধ্যে নতুন বাজেট ফোন

Price in India

যদিও এখনও অফিসিয়াল দাম ঘোষণা হয়নি, তবে আগের প্রজন্মের iQOO Z10x ভারতে 6GB + 128GB এর দাম 13,499 হাজার টাকা দামে লঞ্চ হয়েছিল এবং 8GB + 256GB ভেরিয়েন্টের দাম ছিল 16,499 টাকা। সেই হিসেবে নতুন iQOO Z11x 5G ও একই রেঞ্জে বা সামান্য বেশি দামে বাজারে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Leave a Comment