টেক দুনিয়ায় ডিজাইন ও ক্যামেরা ইনোভেশনের নতুন অধ্যায় শুরু করল Honor। Mobile World Congress 2026 মঞ্চে ব্র্যান্ডটি উন্মোচন করেছে তাদের একদম ভিন্নধর্মী স্মার্টফোন Honor Robot Phone। এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর রোবোটিক ক্যামেরা, যা শুধু বডি থেকে বেরিয়েই আসে না, বরং মানুষের মাথার মতো নড়াচড়া ও ঘোরাফেরা করতে পারে। এমনকি ইউজারের প্রশ্নের ভিজ্যুয়াল রেসপন্সও দিতে সক্ষম।

Honor Robot Phone Specification
Honor Robot Phone মূলত একটি হাই এন্ড কনসেপ্ট স্মার্টফোন, যেখানে AI ইন্টারঅ্যাকশন ও রোবোটিক জেসচার যুক্ত করা হয়েছে। এতে রয়েছে ইন্ডাস্ট্রির সবচেয়ে ছোট 4DoF (Four-Degree-of-Freedom) গিম্বল সিস্টেম, যার মাইক্রো মোটর 70% পর্যন্ত ছোট করা হয়েছে। ফলে সম্পূর্ণ ক্যামেরা মেকানিজম ফোনের ভেতরে সুন্দর ভাবে ফিট করা সম্ভব হয়েছে।
Honor Robot Phone Display
ফোনটির ডিসপ্লে সম্পর্কিত বিস্তারিত স্পেসিফিকেশন এখনো প্রকাশ করা হয়নি। তবে এটি একটি প্রিমিয়াম গ্রেড হাই-এন্ড স্মার্টফোন হিসেবে উপস্থাপন করা হয়েছে। ডিজাইন ও ক্যামেরা ইনোভেশনই এখানে মূল আকর্ষণ, যা একে সাধারণ স্মার্টফোন থেকে আলাদা করে তোলে।
Honor Robot Phone Camera
এই Robot Phone এর সবচেয়ে বড় হাইলাইট হলো এর 200MP মেইন ক্যামেরা, যা একটি মুভিং থ্রি-অ্যাক্সিস গিম্বল সিস্টেমের উপর কাজ করে। মোট তিনটি রিয়ার ক্যামেরা রয়েছে, যার মধ্যে দুটি ফিক্সড এবং একটি মোটরাইজড আর্মের সঙ্গে যুক্ত। সাইড স্লাইডার কভার সরালেই ক্যামেরা আর্মটি উপরে উঠে আসে এবং কাজ শেষে আবার বডির ভিতরে ঢুকে যায়।

এতে রয়েছে Super Steady মোড, যা গাড়িতে বসে ভিডিও করলেও ফুটেজ স্থির রাখে। Spinshot ফিচার ক্যামেরাকে 180 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে। পাশাপাশি Object Tracking ফিচারের মাধ্যমে ইউজার নড়াচড়া করলেও ক্যামেরা তাকে ফ্রেমে ধরে রাখে। এই ক্যামেরা সিস্টেম ভয়েস কমান্ডের পাশাপাশি ভিজ্যুয়াল রেসপন্সও দিতে পারে, যা Siri বা Alexa এর মতো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের থেকেও একধাপ এগিয়ে।
Honor Robot Phone Battery
এই রোবট ফোন এর ব্যাটারি সংক্রান্ত অফিসিয়াল তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে এটি যেহেতু হাই এন্ড ক্যাটাগরির ফোন, তাই বড় ব্যাটারি ও ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।
Honor Robot Phone RAM & Storage
RAM ও স্টোরেজ কনফিগারেশন এখনও আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি। তবে এটি একটি ফ্ল্যাগশিপ লেভেল ডিভাইস হওয়ায় হাই RAM ও বড় স্টোরেজ অপশন নিয়ে বাজারে আসবে বলে আশা করা যাচ্ছে।
Honor Robot Phone Processor
প্রসেসর সম্পর্কেও নির্দিষ্ট তথ্য প্রকাশ হয়নি। তবে AI ভিত্তিক রোবোটিক ক্যামেরা ও উন্নত জেসচার কন্ট্রোল সাপোর্ট করার জন্য এতে শক্তিশালী চিপসেট ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
Honor Robot Phone Launch Date
Honor রোবট ফোন প্রথমে চীনে লঞ্চ করা হবে বলে কোম্পানি জানিয়েছে। 2026 সালের দ্বিতীয়ার্ধে এর সেল শুরু হতে পারে। ভারত সহ অন্যান্য দেশে এটি আদৌও বিক্রি হবে কিনা, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য নেই।
Honor Robot Phone Price
এই রোবোটিক স্মার্টফোনটির দাম এখনো ঘোষণা করা হয়নি। তবে উন্নত রোবোটিক ক্যামেরা প্রযুক্তি ও প্রিমিয়াম ডিজাইনের কারণে এটি উচ্চমূল্যের ডিভাইস হতে পারে।