শাওমির সাব ব্র্যান্ড Redmi তাদের বাজেট স্মার্টফোন সিরিজে নতুন সংযোজন হিসেবে Redmi A7 Pro 4G স্মার্টফোনটি লঞ্চ করেছে। কম দামের মধ্যে বড় ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারির জন্য ফোনটি বিশেষ ভাবে নজর কেড়েছে। বর্তমানে স্মার্টফোনটি ইন্দোনেশিয়ার বাজারে লঞ্চ হয়েছে এবং খুব শিগগিরই অন্যান্য দেশেও আসতে পারে। 10 হাজার টাকার কম দামে এই ফোনে 6000mAh ব্যাটারি এবং 120Hz ডিসপ্লে দেওয়া হয়েছে।
Redmi A7 Pro 4G Specification
Redmi A7 Pro 4G একটি লো বাজেট স্মার্টফোন হলেও এতে বেশ কিছু আধুনিক ফিচার দেওয়া হয়েছে। ফোনটিতে বড় HD+ ডিসপ্লে, Unisoc প্রসেসর, 6000mAh ব্যাটারি এবং Android OS রয়েছে। পাশাপাশি 120Hz রিফ্রেশ রেট এবং TÜV Rheinland সার্টিফিকেশন এই বাজেট ফোনকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
| Feature | Specification |
|---|---|
| Model | Redmi A7 Pro 4G |
| Display | 6.9-inch HD+ LCD Display |
| Resolution | 1600 × 720 Pixels |
| Refresh Rate | 120Hz |
| Display Type | Waterdrop Notch |
| Processor | Unisoc T7250 Octa-Core |
| OS | Android OS |
| RAM | 4GB + Virtual RAM Support |
| Storage | 64GB |
| Rear Camera | 13MP Main Camera + AI Lens |
| Front Camera | 8MP Selfie Camera |
| Battery | 6000mAh |
| Charging | 15W Fast Charging |
| Port | USB Type-C |
| OTG Support | Yes |
| Display Protection | TÜV Rheinland Certified |
| Colors | Black, Mist Blue, Palm Green, Sunset Orange |
Redmi A7 Pro 4G Display
এই স্মার্টফোনে 6.9 ইঞ্চির বড় HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে যার রেজোলিউশন 1600 × 720 পিক্সেল। এটি একটি LCD প্যানেল ভিত্তিক স্ক্রিন এবং ওয়াটার ড্রপ নচ ডিজাইনে তৈরি। স্মার্টফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে, ফলে স্ক্রলিং ও গেমিং হবে স্মুথ। এছাড়া TÜV Rheinland Low Blue Light ও Flicker Free সার্টিফিকেশন থাকার কারণে দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখের ওপর কম চাপ পড়বে।

Redmi A7 Pro 4G Camera
ফটোগ্রাফির জন্য Redmi A7 Pro 4G ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর ব্যাক প্যানেলে LED Flash সহ 13MP মেইন ক্যামেরা রয়েছে, যা AI লেন্সের সঙ্গে কাজ করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনটিতে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। বাজেট অনুযায়ী ক্যামেরা সেটআপটি সাধারণ ব্যবহারকারীদের জন্য যথেষ্ট ভালো পারফরম্যান্স দিতে পারে।

Redmi A7 Pro 4G Battery
এই স্মার্টফোনের অন্যতম বড় আকর্ষণ হলো এর বিশাল 6000mAh ব্যাটারি। বড় ব্যাটারির কারণে ফোনটি সহজেই এক দিনের বেশি ব্যাকআপ দিতে পারে। দ্রুত চার্জিংয়ের জন্য এতে 15W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়া ফোনটিতে USB Type-C পোর্ট এবং OTG সাপোর্টও দেওয়া হয়েছে।
Redmi A7 Pro 4G RAM & Storage
A7 Pro 4G স্মার্টফোনে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়া ভার্চুয়াল RAM প্রযুক্তির মাধ্যমে RAM বাড়িয়ে মোট 8GB পর্যন্ত ব্যবহার করা যাবে। এতে মাল্টিটাস্কিং আরও স্মুথ হবে।
Redmi A7 Pro 4G Processor
পারফরম্যান্সের জন্য Redmi A7 Pro 4G ফোনে Unisoc T7250 অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই চিপসেটটি 1.6GHz থেকে 1.8GHz পর্যন্ত ক্লক স্পিডে কাজ করতে সক্ষম। সাধারণ ব্যবহার যেমন সোশ্যাল মিডিয়া, ভিডিও দেখা এবং হালকা গেমিংয়ের জন্য এই প্রসেসর যথেষ্ট উপযুক্ত।
Launched In Indonesia
রেডমি এ7 প্রো 4জি স্মার্টফোনটি ইতিমধ্যে ইন্দোনেশিয়ার বাজারে লঞ্চ হয়েছে। তবে ভারতীয় বাজারে ফোনটি কবে আসবে সে বিষয়ে এখনো কোম্পানির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। আশা করা যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই এটি ভারতে লঞ্চ হতে পারে।
Price In Indonesia
Redmi A7 Pro 4G স্মার্টফোনটি ইন্দোনেশিয়ায় Rp 1,699,000 দামে লঞ্চ হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 9,200 হাজার টাকার কাছাকাছি। এই দামে ফোনটিতে 4GB RAM এবং 64GB স্টোরেজ দেওয়া হয়েছে। স্মার্টফোনটি Black, Mist Blue, Palm Green এবং Sunset Orange রঙে পাওয়া যাচ্ছে।