11 মার্চ iPhone কে টক্কর দিতে আসছে Xiaomi 17 ও Xiaomi 17 Ultra, থাকছে 200MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি জেনেনিন বিস্তারিত

Xiaomi তাদের নতুন ফ্ল্যাগশিপ Xiaomi 17 Series গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে। এই সিরিজের মধ্যে Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra দুটি প্রিমিয়াম স্মার্টফোন রয়েছে। কোম্পানি ঘোষণা করেছে যে এই দুই স্মার্টফোন 11 মার্চ ভারতে লঞ্চ হবে। বিশেষ করে শাওমি 17 আল্ট্রা ফোনটি 200MP ক্যামেরা এবং শক্তিশালী Snapdragon প্রসেসরের জন্য ফ্ল্যাগশিপ মার্কেটে বড় প্রতিযোগিতা তৈরি করতে পারে।

Xiaomi 17 Series Specification

শাওমি 17 আল্ট্রা একটি হাই এন্ড ফ্ল্যাগশিপ স্মার্টফোন যেখানে বড় OLED ডিসপ্লে, শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে 200MP টেলিফটো ক্যামেরা, WiFi 7 এবং Satellite Communication এর মতো আধুনিক ফিচার রয়েছে। এই স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন জানতে নিচের টেবিল পড়ুন।

Xiaomi 17
Xiaomi 17
CategoryDetails
Model NameXiaomi 17 Ultra
Launch Date (India)11 March 2026
Price (Expected)₹1,25,000 (Approx)
Display Size6.9-inch OLED
Resolution1.5K Resolution
Refresh Rate120Hz
Peak Brightness3500 nits
ProcessorSnapdragon 8 Elite Gen 5
OSAndroid 16 (HyperOS 3.0)
Cooling System3D Dual-Channel IceLoop
Rear Camera50MP Main + 200MP Telephoto + 50MP Ultra-Wide
Main SensorLight Fusion 1050L
Front Camera50MP
Battery6000mAh
Wireless Charging50W Wireless Charging
Reverse ChargingSupported
ConnectivityWiFi 7, Bluetooth 6.0, NFC
Special FeatureSatellite Communication

Xiaomi 17 Ultra Display

শাওমি 17 আল্ট্রা ফোনে 6.9 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট এবং 3500nits পর্যন্ত পিক ব্রাইটনেস পাওয়া যাবে। ফলে বাইরে রোদেও স্ক্রিন পরিষ্কার দেখা যাবে এবং স্ক্রলিং ও গেমিং হবে স্মুথ।

Xiaomi 17 Ultra Display
17 Ultra Display

Xiaomi 17 Ultra Camera

ফটোগ্রাফির জন্য এই 17 Ultra ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে রয়েছে 50MP Light Fusion 1050L মেইন সেন্সর, 200MP টেলিফটো লেন্স এবং 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে যা সেলফি এবং ভিডিও কলের জন্য ভালো কোয়ালিটি দেবে। 200MP টেলিফটো লেন্স থাকায় দূরের ছবি তুলতে বিশেষ সুবিধা পাওয়া যাবে।

Xiaomi 17 Ultra Camera
17 Ultra Camera

Xiaomi 17 Ultra Battery

পাওয়ার এর জন্য এই 17 Ultra স্মার্টফোনটিতে 6000mAh বড় ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারিতে দীর্ঘ সময় ব্যাকআপ পাওয়া যাবে এবং ফোনটিতে 50W Wireless Charging এবং Reverse Wireless Charging সাপোর্ট থাকবে, ফলে অন্য ডিভাইসও চার্জ করা যাবে।

Xiaomi 17 Ultra RAM & Storage

শাওমি 17 আল্ট্রা ফোনটি একাধিক RAM এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। যদিও অফিসিয়াল স্টোরেজ অপশন এখনো প্রকাশ করা হয়নি, তবে এটি হাই এন্ড স্টোরেজ অপশন সহ বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।

Xiaomi 17 Ultra Processor

পারফরম্যান্সের জন্য শাওমি 17 Ultra ফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। এটি ভারতের প্রথম Xiaomi ফোন হবে যেখানে এই নতুন প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনে 3D Dual Channel Ice Loop Cooling System থাকবে যা ভারী গেমিংয়ের সময় ফোন ঠান্ডা রাখবে। এই স্মার্টফোন Android 16 ভিত্তিক HyperOS 3.0 অপারেটিং সিস্টেমে চলবে।

Launch Date In India

শাওমি 17 Ultra স্মার্টফোনটি 11 মার্চ 2026 ভারতে লঞ্চ করা হবে। একই দিনে শাওমি 17 এবং Xiaomi Pad 8 ও বাজারে আসবে।

Price In India

শাওমি 17 Ultra এর ভারতে দাম প্রায় 1,25,000 হাজার টাকা এর কাছাকাছি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। অন্যদিকে শাওমি 17 এর দাম প্রায় 60,000 হাজার টাকা থেকে শুরু হতে পারে। অফিসিয়াল দাম 11 মার্চ ঘোষণা করা হবে।

Leave a Comment