Realme Narzo Power 5G Launch Date, Specification & Price In India, জানুন সব ফিচার

Realme ভারতীয় বাজারে তাদের নতুন মিডরেঞ্জ স্মার্টফোন Realme Narzo Power 5G লঞ্চ করার ঘোষণা করেছে। কোম্পানি জানিয়েছে যে স্মার্টফোনটি 5 মার্চ ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে। অন্যান্য Narzo সিরিজের মতোই এই ফোনটি Amazon India এবং Realme এর অফিসিয়াল স্টোরের মাধ্যমে বিক্রি করা হবে। বড় 10,000mAh ব্যাটারি, শক্তিশালী প্রসেসর এবং প্রিমিয়াম ডিসপ্লের কারণে এই স্মার্টফোনটি মিড-রেঞ্জ সেগমেন্টে বেশ আলোচনায় এসেছে।

Realme Narzo Power 5G Specification

Realme Narzo Power 5G স্মার্টফোনটি আধুনিক ফিচার এবং শক্তিশালী হার্ডওয়্যার নিয়ে আসছে। এতে থাকবে 1.5K AMOLED কার্ভড ডিসপ্লে, MediaTek Dimensity সিরিজের প্রসেসর এবং 10,000mAh বিশাল ব্যাটারি। পাশাপাশি AI চিপ, OIS ক্যামেরা এবং দীর্ঘ সফটওয়্যার আপডেট সাপোর্ট থাকায় এটি দীর্ঘদিন ব্যবহারের জন্য উপযোগী হতে পারে।

FeatureDetails
ModelRealme Narzo Power 5G
Display6.8-inch Curved AMOLED Display
Resolution1.5K Resolution
Refresh Rate144Hz
BrightnessUp to 6500 nits Peak
ProcessorMediaTek Dimensity 7400 Ultra
AI ChipHyper Vision+ AI Chip
RAM TypeLPDDR4X RAM
Storage TypeUFS 3.1 Storage
Rear Camera50MP (Sony IMX882, OIS) + 8MP Ultra-wide
Front Camera16MP Selfie Camera
Video Recording4K Video Recording
Battery10,000mAh (Approx 10,001mAh)
Charging80W Fast Charging
Reverse Charging27W Wired Reverse Charging
OSAndroid 16
UIRealme UI 7.0
Update Support3 Years Android + 4 Years Security Updates
Protection RatingIP66 + IP68 + IP69

Realme Narzo Power 5G Display

Realme Narzo Power 5G স্মার্টফোনে 6.8 ইঞ্চির বড় AMOLED কার্ভড ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লে 1.5K রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে, ফলে স্ক্রলিং ও গেমিং আরও স্মুথ হবে। কোম্পানির দাবি অনুযায়ী ডিসপ্লেটি 6500 nits পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করতে পারে, যার ফলে বাইরে ব্যবহার করার সময় স্ক্রিন পরিষ্কার দেখা যাবে এবং HDR কনটেন্ট দেখার অভিজ্ঞতা আরও উন্নত হবে।

Realme Narzo Power 5G Display
Realme Narzo Power 5G Display

Realme Narzo Power 5G Camera

ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনে 50MP Sony IMX882 প্রাইমারি ক্যামেরা OIS সাপোর্ট সহ দেওয়া হবে, যা স্টেবল এবং পরিষ্কার ছবি তুলতে সাহায্য করবে। এর সঙ্গে থাকবে 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। ফোনটি 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে।

Realme Narzo Power 5G Camera
Realme Narzo Power 5G Camera

Realme Narzo Power 5G Battery

এই স্মার্টফোনের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে এর বিশাল 10,000mAh ব্যাটারি। এই ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, ফলে দ্রুত চার্জ করা সম্ভব হবে। এছাড়া 27W ওয়্যার্ড রিভার্স চার্জিং সাপোর্ট থাকায় ফোনটি ব্যবহার করে অন্যান্য ডিভাইস চার্জ করা যাবে। পাশাপাশি IP66, IP68 এবং IP69 রেটিং থাকায় ফোনটি ধুলো ও পানির বিরুদ্ধে ভালো সুরক্ষা দিতে পারবে।

Realme Narzo Power 5G Battery
Realme Narzo Power 5G Battery

Realme Narzo Power 5G RAM & Storage

Narzo Power 5G ফোনটির RAM এবং স্টোরেজ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে আশা করা হচ্ছে এটি একাধিক RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে আসবে, যাতে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী ভ্যারিয়েন্ট বেছে নিতে পারেন।

Read more: Motorola Edge 70 Fusion India Launch: 50MP Sony Camera, 7000mAh Battery সহ আসছে নতুন ফোন, জেনেনিন স্পেসিফিকেশন ও দাম

Realme Narzo Power 5G Processor

Narzo Power 5G স্মার্টফোনে MediaTek Dimensity 7400 প্রসেসর দেওয়া হবে, যা মিডরেঞ্জ সেগমেন্টে ভালো পারফরম্যান্স দিতে সক্ষম। এর সঙ্গে Hyper Vision+ AI চিপ থাকবে, যা ইমেজ প্রসেসিং, গেমিং পারফরম্যান্স এবং সিস্টেম অপ্টিমাইজেশনে সাহায্য করবে। সফটওয়্যারের ক্ষেত্রে ফোনটি Realme UI 7.0 ভিত্তিক Android 16 এ চলবে এবং কোম্পানি 3 বছর Android আপডেট 4 বছর সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

Launch Date In India

Realme Narzo Power 5G স্মার্টফোনটি ভারতে 5 মার্চ 2026 তারিখে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। লঞ্চের পর এটি Amazon India এবং Realme এর অফিসিয়াল স্টোর থেকে কেনা যাবে।

Read more: 6.74 ইঞ্চির HD+ ডিসপ্লে ও 6300mAh ব্যাটারি সহ Realme Note 80 আসছে 5 মার্চ, দাম হতে পারে খুবই কম দেখেনিন এর স্পেসিফিকেশন

Price In India

Realme Narzo Power 5G স্মার্টফোনটির অফিসিয়াল দাম এখনো ঘোষণা করা হয়নি। তবে রিপোর্ট অনুযায়ী এটি Realme P4 Power 5G এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। সেই হিসেবে ফোনটির সম্ভাব্য দাম ভারতে প্রায় 25,000 হাজার থেকে 26,000 হাজার টাকার মধ্যে হতে পারে। এই দামে বড় ব্যাটারি ও প্রিমিয়াম ডিসপ্লে সহ ফোনটি মিডরেঞ্জে ভালো প্রতিযোগিতা তৈরি করতে পারে।

Leave a Comment