6.74 ইঞ্চির HD+ ডিসপ্লে ও 6300mAh ব্যাটারি সহ Realme Note 80 আসছে 5 মার্চ, দাম হতে পারে খুবই কম দেখেনিন এর স্পেসিফিকেশন

Realme তাদের Note সিরিজে নতুন স্মার্টফোন Realme Note 80 যোগ করার প্রস্তুতি নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী কোম্পানি আগামী 5 মার্চ এই নতুন বাজেট স্মার্টফোনটি লঞ্চ করতে পারে। লঞ্চের আগেই ফোনটির বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে। বড় ব্যাটারি, বড় ডিসপ্লে এবং স্মুথ পারফরম্যান্সের কারণে এই ফোনটি কম দামের মধ্যে ভালো অপশন হতে পারে।

Realme Note 80 Specification

Realme Note 80 স্মার্টফোনটি এন্ট্রি লেভেল ইউজারদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এতে থাকতে পারে 6.74 ইঞ্চি ডিসপ্লে, 6300mAh ব্যাটারি এবং অক্টাকোর প্রসেসর। পাশাপাশি ফোনটিতে AI ক্যামেরা ফিচার ও IP54 রেটিং থাকার সম্ভাবনা রয়েছে, যা এটিকে দৈনন্দিন ব্যবহারের জন্য আরও উপযোগী করে তুলতে পারে।

FeatureDetails
ModelRealme Note 80
Display6.74-inch HD+ LCD
Refresh Rate90Hz
Brightness563 nits
ProtectionArmorShell Protection
Rear Camera8MP
Front Camera5MP
ProcessorOcta-core Processor
AnTuTu Score3,90,000+
Battery6300mAh
Charging15W Charging
Thickness7.94mm
Weight197g
Protection RatingIP54
Special FeatureWet Hand Touch Support
ColorsGlacier Blue, Storm Black

Realme Note 80 Display

রিয়েলমি নোট 80 স্মার্টফোনে 6.74 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ডিসপ্লে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে, ফলে স্ক্রলিং ও সাধারণ ব্যবহারে স্মুথ অভিজ্ঞতা পাওয়া যাবে। এছাড়াও ডিসপ্লেটি 563 nits পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করতে পারে। স্ক্রিনে Armor Shell প্রোটেকশন থাকতে পারে, যা প্রায় 1.8 মিটার উচ্চতা থেকে পড়লেও স্ক্রিনকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে।

Realme Note 80 Display
Note 80 Display

Realme Note 80 Camera

ফটোগ্রাফি এর জন্য এই ফোনে 8MP রিয়ার ক্যামেরা দেওয়া হতে পারে, যা সাধারণ ফটোগ্রাফির জন্য উপযুক্ত হবে। সেলফি ও ভিডিও কলের জন্য থাকতে পারে 5MP ফ্রন্ট ক্যামেরা। যদিও ক্যামেরা সেটআপটি বেসিক, তবে এতে AI ফিচার যেমন Object Removal, Face Enhancement এবং Background Cutout এর মতো সুবিধা থাকতে পারে, যা ছবিকে আরও ভালো করতে সাহায্য করবে।

Realme Note 80 Battery

এই ফোনে বড় 6300mAh ব্যাটারি দেওয়া হতে পারে, যা দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। এটি 15W চার্জিং সাপোর্ট করতে পারে। রিপোর্ট অনুযায়ী ব্যাটারিটি চার বছর পর্যন্ত ভালো ব্যাটারি হেলথ বজায় রাখার জন্য ডিজাইন করা হয়েছে। এছাড়া ফোনটি -20°C থেকে 50°C পর্যন্ত তাপমাত্রায় কাজ করতে পারবে, যা বিভিন্ন আবহাওয়ায় ব্যবহারযোগ্য করে তুলবে।

Realme Note 80 RAM & Storage

Realme নোট 80 ফোনটির RAM ও স্টোরেজ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে আশা করা হচ্ছে এটি একাধিক RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে, যাতে বাজেট ইউজাররা সহজেই তাদের প্রয়োজন অনুযায়ী ফোনটি বেছে নিতে পারেন।

Realme Note 80 Processor

এই Note 80 স্মার্টফোনে একটি অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে, যদিও চিপসেটের নাম এখনো প্রকাশ করা হয়নি। লিক অনুযায়ী ফোনটি AnTuTu বেঞ্চ মার্কে 3,90,000 এর বেশি স্কোর করেছে, যা এই দামের ফোনের জন্য ভালো পারফরম্যান্স নির্দেশ করে। কোম্পানি প্রায় 48 মাস পর্যন্ত স্মুথ পারফরম্যান্স দেওয়ার দাবি করতে পারে

Realme Note 80 Launch Date

রিয়েলমি নোট 80 স্মার্টফোনটি 5 মার্চ 2026 তারিখে গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে। ভারতেও একই সময়ে বা তার কিছুদিন পর ফোনটি আসার সম্ভাবনা রয়েছে।

Realme Note 80 Price

Realme Note 80 স্মার্টফোনটির অফিসিয়াল দাম এখনো ঘোষণা করা হয়নি। তবে এটি একটি বাজেট ফোন হওয়ায় ধারণা করা হচ্ছে ফোনটির দাম ভারতে প্রায় 7,000 হাজার থেকে 9,000 হাজার টাকার এর মধ্যে হতে পারে। এই দামে এটি বেসিক ব্যবহারকারীদের জন্য ভালো বিকল্প হতে পারে।

Leave a Comment