Motorola Edge 70 Fusion India Launch: 50MP Sony Camera, 7000mAh Battery সহ আসছে নতুন ফোন, জেনেনিন স্পেসিফিকেশন ও দাম

Motorola খুব শীঘ্রই ভারতীয় বাজারে তাদের নতুন মিডরেঞ্জ স্মার্টফোন Motorola Edge 70 Fusion লঞ্চ করতে চলেছে। কোম্পানি আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে যে Edge 70 Fusion স্মার্টফোনটি 6 মার্চ ভারতে লঞ্চ করা হবে। এটি Edge 70 সিরিজের দ্বিতীয় ফোন হিসেবে বাজারে আসবে এবং লঞ্চের পর Flipkart, Motorola.in এবং অফলাইন স্টোরে বিক্রি শুরু হবে। বড় 7000mAh ব্যাটারি, কার্ভড ডিসপ্লে এবং শক্তিশালী ক্যামেরার কারণে এই ফোনটি মিড রেঞ্জ সেগমেন্টে বেশ আকর্ষণীয় হতে পারে।

Motorola Edge 70 Fusion Specification

Motorola Edge 70 Fusion ফোনটি প্রিমিয়াম ডিজাইন ও শক্তিশালী স্পেসিফিকেশন নিয়ে আসছে। এতে থাকবে 1.5K কার্ভড ডিসপ্লে, 7000mAh ব্যাটারি এবং Sony সেন্সর যুক্ত 50MP ক্যামেরা। এছাড়াও Moto AI ফিচার থাকায় ফটোগ্রাফি আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

FeatureDetails
ModelMotorola Edge 70 Fusion
Display6.7-inch 1.5K Quad Curved Display
Refresh Rate144Hz
Brightness5200 nits Peak
HDR SupportHDR10+
Rear Camera50MP (Sony LYT-710) + 13MP Ultra-wide
Front Camera32MP
Video Recording4K (Front & Rear)
Battery7000mAh
Charging68W Fast Charging
Thickness7.99mm
AI FeatureMoto AI Camera

Edge 70 Fusion Display

এই Edge 70 ফিউশন স্মার্টফোনে 1.5K রেজোলিউশনের একটি 144Hz কোয়াড কার্ভড ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লে HDR10+ সাপোর্ট করবে এবং সর্বোচ্চ 5200 nits পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করবে। ফলে সূর্যের আলোতেও স্ক্রিন পরিষ্কার দেখা যাবে এবং ভিডিও স্ট্রিমিং বা গেমিং অভিজ্ঞতা আরও ভালো হবে।

Edge 70 Fusion Display
Edge 70 Fusion Display

Edge 70 Fusion Camera

মটোরোলা Edge 70 ফিউশন ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে এর 50MP Sony LYT-710 প্রাইমারি ক্যামেরা। এই ক্যামেরাটি Moto AI ফিচারের সঙ্গে আসবে, যার ফলে কম আলোতেও ভালো ছবি তোলা সম্ভব হবে এবং ভিডিও আরও স্টেবল হবে। এছাড়াও 13MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকবে যা ম্যাক্রো এবং ডেপথ শট তুলতে পারবে। সেলফি ও ভিডিও কলের জন্য দেওয়া হবে 32MP ফ্রন্ট ক্যামেরা। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, তিনটি ক্যামেরাই 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে।

Edge 70 Fusion Camera
Edge 70 Fusion Camera

Edge 70 Fusion Battery

পাওয়ার এর জন্য ফোনটিতে বড় 7000mAh ব্যাটারি দেওয়া হবে, যা এই সেগমেন্টে বেশ শক্তিশালী বলা যায়। এটি 68W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির দাবি অনুযায়ী, মিক্সড ইউসেজে ফোনটি প্রায় 52 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির পুরুত্ব মাত্র 7.99mm রাখা হয়েছে।

Edge 70 Fusion RAM & Storage

এই স্মার্টফোনটিতে RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্ট সম্পর্কে এখনো অফিসিয়ালি বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে আশা করা হচ্ছে এটি একাধিক RAM ও স্টোরেজ অপশনে বাজারে আসবে, যাতে ইউজাররা নিজেদের প্রয়োজন অনুযায়ী ভ্যারিয়েন্ট বেছে নিতে পারেন।

Read More: OnePlus Nord 6 Launch Date & Price in India – 9000mAh Battery ও Snapdragon 8s Gen 4 সহ আসছে Powerful Phone

Edge 70 Fusion Processor

Motorola এখনো Edge 70 ফিউশন স্মার্টফোনের প্রসেসর সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। তবে ধারণা করা হচ্ছে এটি একটি শক্তিশালী মিডরেঞ্জ প্রসেসর নিয়ে আসবে, যা দৈনন্দিন ব্যবহার, মাল্টিটাস্কিং এবং গেমিংয়ের জন্য ভালো পারফরম্যান্স দেবে।

Launch Date In India

Motorola Edge 70 Fusion স্মার্টফোনটি ভারতে 6 মার্চ 2026 তারিখে লঞ্চ করা হবে বলে কোম্পানি নিশ্চিত করেছে। লঞ্চের পর ফোনটি Flipkart এবং Motorola অফিসিয়াল ওয়েবসাইট সহ অফলাইন স্টোরে পাওয়া যাবে।

Read More: Poco X8 Pro Series Launch Soon – iQOO ও Realme কে টক্কর দিতে আসছে Poco X8 Pro এবং X8 Pro Max

Price In India

মটোরোলা Edge 70 ফিউশন স্মার্টফোনটির অফিসিয়াল দাম এখনো ঘোষণা করা হয়নি। তবে আগের Edge 60 Fusion ফোনের দাম 20,999 টাকা থেকে শুরু হওয়ায় ধারণা করা হচ্ছে নতুন মডেলটির দাম প্রায় 22,000 থেকে 25,000 টাকার মধ্যে হতে পারে। এই দামে ফোনটি মিডরেঞ্জ সেগমেন্টে বেশ শক্ত প্রতিযোগিতা তৈরি করবে।

Leave a Comment