Samsung Galaxy S26 সিরিজ ভারতে প্রি-অর্ডার শুরু। 20,000 হাজার পর্যন্ত বেনিফিট, Double Storage অফার, cashback ও EMI সুবিধা সম্পর্কে বিস্তারিত জানুন

Samsung তাদের নতুন ফ্ল্যাগশিপ Galaxy S26 সিরিজ ভারতের বাজারে অফিসিয়ালি উন্মোচন করেছে। এই সিরিজে রয়েছে গ্যালাক্সি S26, গ্যালাক্সি S26+ এবং গ্যালাক্সি S26 Ultra স্মার্টফোন। 2026 সালের Galaxy Unpacked ইভেন্টে লঞ্চ হওয়া এই নতুন সিরিজে উন্নত Galaxy AI ফিচার, শক্তিশালী পারফরম্যান্স এবং উন্নত ক্যামেরা প্রযুক্তি দেওয়া হয়েছে। ভারতে 25 ফেব্রুয়ারি থেকে এই তিনটি স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে এবং গ্রাহকদের জন্য একাধিক আকর্ষণীয় অফার ঘোষণা করেছে কোম্পানি।

Pre-Order Offers Details

Samsung গ্যালাক্সি S26 সিরিজ প্রি-অর্ডার করলে গ্রাহকরা একাধিক লঞ্চ অফারের সুবিধা পাবেন। সবচেয়ে বড় অফার হিসেবে কোম্পানি Double Storage সুবিধা দিচ্ছে যেখানে 512GB স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে 256GB মডেলের দামে। এই অফারের মূল্য প্রায় 20,000 টাকা পর্যন্ত হতে পারে। এছাড়া প্রি-রিজার্ভ করা গ্রাহকরা 2,699 টাকার ভাউচার পাবেন যা চার্জার, কভার বা Samsung Care+ কেনার সময় ব্যবহার করা যাবে।

Read more: OnePlus Nord 6 Launch Date & Price in India – 9000mAh Battery ও Snapdragon 8s Gen 4 সহ আসছে Powerful Phone

Bank Discount & Cashback

স্যামসাং গ্যালাক্সি S26 সিরিজ কিনলে Samsung Axis Bank Credit Card ব্যবহার করে EMI অথবা ফুল পেমেন্টে অতিরিক্ত 10% ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়াও EMI অপশন শুরু হচ্ছে মাসে প্রায় 5,761 থেকে, যা অনেক ক্রেতার জন্য ফোন কেনা সহজ করে তুলবে।

Bonus & Extra Benefits

গ্যালাক্সি S26 সিরিজের সঙ্গে Galaxy Buds কিনলে Multi-buy অফারের মাধ্যমে সর্বোচ্চ 3,500 পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে এবং ইয়ারবাডসে 15% পর্যন্ত ছাড় মিলবে। এছাড়া গ্রাহকরা সর্বোচ্চ 2,399 পর্যন্ত Samsung Reward Points পাবেন। ব্যবসায়িক গ্রাহকরা GST ইনভয়েসের মাধ্যমে প্রায় 18% পর্যন্ত সেভিংস করতে পারবেন। Samsung এর অনলাইন প্ল্যাটফর্মে 24 ঘণ্টা Live Product Demo সুবিধাও দেওয়া হচ্ছে

Read more: Poco X8 Pro Series Launch Soon – iQOO ও Realme কে টক্কর দিতে আসছে Poco X8 Pro এবং X8 Pro Max

Price Details

স্যামসাং গ্যালাক্সি S26 সিরিজের দাম আগের গ্যালাক্সি S25 সিরিজের তুলনায় কিছুটা বেশি রাখা হয়েছে। Galaxy S26 স্মার্টফোনের দাম শুরু হচ্ছে 87,999 হাজার থেকে এবং গ্যালাক্সি S25+ এর বেস ভ্যারিয়েন্টের দাম 1,19,999 টাকা রাখা হয়েছে। অন্যদিকে গ্যালাক্সি S26 Ultra এর বেস মডেলের দাম শুরু হচ্ছে 1,39,999 হাজার টাকা থেকে। Ultra মডেলের 512GB এবং 1TB ভ্যারিয়েন্টেও উল্লেখযোগ্য মূল্য বৃদ্ধি দেখা গেছে।

Samsung Galaxy S26 Series Price Table in India

ModelRAM & StoragePrice (India)
Samsung Galaxy S2612GB + 256GB₹87,999
Samsung Galaxy S2612GB + 512GB₹94,999*
Samsung Galaxy S26+12GB + 256GB₹1,19,999
Samsung Galaxy S26+12GB + 512GB₹1,29,999*
Samsung Galaxy S26 Ultra12GB + 256GB₹1,39,999
Samsung Galaxy S26 Ultra12GB + 512GB₹1,57,999*
Samsung Galaxy S26 Ultra16GB + 1TB₹1,69,999*

Pre-Order Availability

স্যামসাং গ্যালাক্সি S26 সিরিজের প্রি-অর্ডার 25 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। গ্রাহকরা Samsung এর অফিসিয়াল ওয়েবসাইট, Samsung Exclusive Store, বিভিন্ন অনলাইন শপিং প্ল্যাটফর্ম এবং অনুমোদিত রিটেইল স্টোর থেকে প্রি-বুক করতে পারবেন। প্রি-অর্ডার করা গ্রাহকদের ডেলিভারি 6 মার্চ থেকে শুরু হবে।

Leave a Comment