Poco খুব শীঘ্রই ভারতীয় বাজারে তাদের নতুন Poco X8 Pro Series লঞ্চ করতে পারে। কোম্পানি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় নতুন স্মার্টফোন লঞ্চের ইঙ্গিত দিয়েছে। রিপোর্ট অনুযায়ী এই সিরিজে Poco X8 Pro এবং Poco X8 Pro Max এই দুটি মডেল আসতে পারে। শক্তিশালী প্রসেসর, বড় ব্যাটারি এবং প্রিমিয়াম ডিসপ্লের কারণে এই সিরিজ মিডরেঞ্জ সেগমেন্টে বড় প্রতিযোগিতা তৈরি করতে পারে।
Poco X8 Pro Series Specification
লিক রিপোর্ট অনুযায়ী Poco X8 Pro Series এ আধুনিক হার্ডওয়্যার ও প্রিমিয়াম ফিচার দেওয়া হতে পারে। OLED ডিসপ্লে, Dimensity সিরিজের প্রসেসর, বড় ব্যাটারি এবং দ্রুত চার্জিং প্রযুক্তি এই ফোন গুলির প্রধান আকর্ষণ হতে পারে। LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ থাকায় ফোনগুলো দ্রুত পারফরম্যান্স দিতে সক্ষম হবে।
| Feature | Poco X8 Pro | Poco X8 Pro Max |
|---|---|---|
| Display | 6.59-inch 1.5K TCL M10 OLED | 6.83-inch 1.5K TCL M10 OLED |
| Refresh Rate | 120Hz | 120Hz |
| Brightness | Up to 2000 nits | Up to 2000 nits |
| Processor | Dimensity 8500 Ultra | Dimensity 9500s |
| GPU | Mali-G720 MC8 | Immortalis-G925 MC12 |
| Rear Camera | 50MP (Sony IMX882) + 8MP Ultra-wide | 50MP (Light Hunter 600) + 8MP Ultra-wide |
| Front Camera | 20MP | 20MP |
| Battery | 6500mAh | 8500mAh |
| Charging | 100W Fast Charging | 100W Fast Charging |
| Reverse Charging | 27W | 27W |
| RAM | LPDDR5X Ultra | LPDDR5X Ultra |
| Storage | UFS 4.1 | UFS 4.1 |
| Fingerprint Sensor | In-display (Optical) | 3D Ultrasonic In-display |
| Audio | Stereo Speakers | Stereo Speakers + LHDC 5.0 |
| Connectivity | WiFi 6, Bluetooth 5.4 | WiFi 7, Bluetooth 5.4 |
| Protection Rating | IP68 / IP69 / IP69K | IP68 / IP69 / IP69K |
| Extra Features | NFC, IR Blaster | LHDC Audio, Ultrasonic Sensor |
Poco X8 Pro Series Display
Poco X8 Pro Max মডেলে 6.83 ইঞ্চি 1.5K TCL M10 OLED ডিসপ্লে দেওয়া হতে পারে, যা 120Hz রিফ্রেশ রেট, 2000 nits ব্রাইটনেস এবং 3840Hz PWM ডিমিং সাপোর্ট করবে। অন্যদিকে পোকো এক্স8 প্রো মডেলে 6.59 ইঞ্চি 1.5K OLED ডিসপ্লে থাকতে পারে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লে ভিডিও দেখা ও গেমিংয়ের জন্য স্মুথ এবং শার্প ভিজ্যুয়াল অভিজ্ঞতা দিতে পারে।

Poco X8 Pro Series Camera
ফটোগ্রাফীর ক্ষেত্রে পোকো এক্স8 প্রো ফোনে 50MP Light Hunter 600 মেইন ক্যামেরা, OIS সহ দেওয়া হতে পারে। এর সাথে 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 20MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। অন্যদিকে পোকো এক্স8 প্রো মডেলে 50MP Sony IMX882 মেইন ক্যামেরা (OIS সহ) এবং 8MP আল্ট্রা ওয়াইড লেন্স দেওয়া হতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য 20MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

Poco X8 Pro Series Battery
পাওয়ার এর ক্ষেত্রে Poco X8 Pro Max স্মার্টফোনে 8500mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে, যা 100W ফাস্ট চার্জিং এবং 27W রিভার্স চার্জিং সাপোর্ট করবে। অন্যদিকে পোকো এক্স8 প্রো ফোনে 6500mAh ব্যাটারি থাকতে পারে এবং এতে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যেতে পারে। বড় ব্যাটারি দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করবে।
Poco X8 Pro Series RAM & Storage
পোকো এক্স8 প্রো Serise এর ফোন গুলোতে LPDDR5X Ultra RAM এবং UFS 4.1 স্টোরেজ দেওয়া হতে পারে। এই দ্রুত RAM ও স্টোরেজ প্রযুক্তির কারণে মাল্টিটাস্কিং এবং অ্যাপ লোডিং অনেক দ্রুত হবে। যদিও অফিসিয়াল ভাবে RAM ও স্টোরেজ ভেরিয়েন্ট এখনও ঘোষণা করা হয়নি।
Read more: Realme C83 5G Launch on 7 March: 7000mAh Battery ও 144Hz Display সহ আসছে নতুন বাজেট 5G ফোন
Poco X8 Pro Series Processor
পারফরম্যান্সের জন্য Poco X8 Pro Max স্মার্টফোনে MediaTek Dimensity 9500s প্রসেসর দেওয়া হতে পারে, যার সাথে Immortalis G925 MC12 GPU থাকবে। অন্যদিকে পোকো এক্স8 প্রো ফোনে MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর এবং Mali G720 MC8 GPU থাকতে পারে। এই প্রসেসর গেমিং এবং হেভি টাস্কিংয়ের জন্য শক্তিশালী পারফরম্যান্স দিতে পারে।
Launch Date in India
রিপোর্ট অনুযায়ী পোকো এক্স8 প্রো Series মার্চ 2026 এর শুরুতে ভারতে লঞ্চ হতে পারে। যদিও কোম্পানি এখনও অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণা করেনি।
Price in India
পোকো এক্স8 প্রো সিরিজের অফিসিয়াল দাম এখনও জানা যায়নি। তবে এটি মিড-রেঞ্জ সেগমেন্টে লঞ্চ হতে পারে। অনুমান করা হচ্ছে ফোনগুলোর স্টার্টিং প্রাইস 25,000 থেকে 35,000 হাজার টাকার এর মধ্যে হতে পারে।