Samsung Galaxy S26 Series আজ লঞ্চ! 200MP Camera ও Powerful Processor সহ আসছে S26 Ultra

Samsung আজ (25 ফেব্রুয়ারি 2026) তাদের বছরের প্রথম Galaxy Unpacked Event এ নতুন ফ্ল্যাগশিপ Samsung Galaxy S26 Series লঞ্চ করতে চলেছে। এই সিরিজে তিনটি মডেল থাকতে পারে, Galaxy S26, Galaxy S26 Plus এবং Galaxy S26 Ultra। নতুন সিরিজটি গত বছরের Galaxy S25 সিরিজের উত্তরসূরি হিসেবে আসছে এবং এতে উন্নত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর ও নতুন প্রাইভেসি ডিসপ্লে ফিচার থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গ্যালাক্সি এস26 আল্ট্রা মডেলটি সবচেয়ে বেশি আকর্ষণ তৈরি করেছে।

Samsung Galaxy S26 Ultra
Samsung Galaxy S26 Ultra

Samsung Galaxy S26 Series Specification

নতুন Samsung Galaxy S26 Series প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে বাজারে আসছে। সিরিজটির Ultra মডেলে পাওয়া যেতে পারে শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 200MP ক্যামেরা, বড় AMOLED ডিসপ্লে এবং Android 16 ভিত্তিক One UI 8.5। পারফরম্যান্স ও ক্যামেরার দিক থেকে এটি Samsung এর সবচেয়ে শক্তিশালী ফোন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Read more: Realme GT 9 Series Leak: Dual 200MP Camera সহ আসতে পারে Powerful Flagship Phone জেনেনিন বিস্তারিত

Samsung Galaxy S26 Series Design & Display

লিক রিপোর্ট অনুযায়ী গ্যালাক্সি এস26 আল্ট্রা ফোনটির ডিজাইন অনেকটাই Galaxy S25 Ultra এর মতো হতে পারে, তবে নতুন ক্যামেরা মডিউল ডিজাইন যোগ করা হয়েছে যা আরও প্রিমিয়াম লুক দেবে। ফোনটিতে থাকতে পারে 6.9 ইঞ্চি AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট এবং প্রায় 3000 nits পর্যন্ত পিক ব্রাইটনেস। ফলে সূর্যের আলোতেও ডিসপ্লে পরিষ্কার দেখা যাবে এবং গেমিং ও ভিডিও দেখার অভিজ্ঞতা আরও ভালো হবে।

Samsung Galaxy S26 Series Camera

স্যামসাং গ্যালাক্সি এস26 আল্ট্রা ফোনটিতে থাকতে পারে একটি শক্তিশালী Quad Camera Setup। এতে 200MP প্রাইমারি ক্যামেরা, 50MP Ultra Wide ক্যামেরা, 50MP Telephoto ক্যামেরা (5x Optical Zoom) এবং অতিরিক্ত 10MP সেন্সর দেওয়া হতে পারে। এই ক্যামেরা সেটআপটি Samsung এর এখন পর্যন্ত সবচেয়ে উন্নত ক্যামেরা সিস্টেম হতে পারে বলে আশা করা হচ্ছে।

Samsung Galaxy S26 Series Battery

স্যামসাং গ্যালাক্সি S26 Ultra স্মার্টফোনে থাকতে পারে 5000mAh বড় ব্যাটারি। এছাড়া এতে 60W Wired Fast Charging এবং 20W Wireless Charging সাপোর্ট থাকতে পারে। আগের মডেলের তুলনায় এতে দ্রুত চার্জিং সুবিধা পাওয়া যাবে।

Samsung Galaxy S26 Series RAM & Storage

গ্যালাক্সি S26 Ultra ফোনে সর্বোচ্চ 16GB RAM দেওয়া হতে পারে। স্টোরেজ অপশন 1TB পর্যন্ত থাকতে পারে, ফলে বড় ফাইল বা 4K ভিডিও সংরক্ষণ করতে কোনো সমস্যা হবে না।

Samsung Galaxy S26 Series Processor

পারফরম্যান্সের জন্য Galaxy S26 Series এ থাকতে পারে নতুন Snapdragon 8 Elite Gen 5 চিপসেট। এই প্রসেসরটি Galaxy ফোনের জন্য বিশেষভাবে অপ্টিমাইজ করা হতে পারে, যা দ্রুত পারফরম্যানেন্স ও উন্নত AI ফিচার দেবে।

Launch Date

Samsung Galaxy S26 Series আজ 25 ফেব্রুয়ারি 2026 তারিখে San Francisco এ অনুষ্ঠিত Galaxy Unpacked ইভেন্টে লঞ্চ হচ্ছে। ভারতীয় সময় অনুযায়ী ইভেন্টটি শুরু হবে রাত 11:30 PM এ এবং Samsung এর অফিসিয়াল ওয়েবসাইট ও YouTube এ লাইভ দেখা যাবে।

Read more: Ai+ Pulse 2 Launch Date, Specifications & Price In India জেনেনিন সমস্ত ডিটেইলস

Samsung Galaxy S26 Series Price

Samsung Galaxy S26 Series এর অফিসিয়াল দাম এখনো ঘোষণা করা হয়নি। তবে আশা করা যাচ্ছে Galaxy S26 সিরিজটি প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ হবে এবং Galaxy S26 Ultra মডেলের দাম সবচেয়ে বেশি হতে পারে।

Leave a Comment