নতুন AIoT ইকোসিস্টেম সম্প্রসারণের পাশাপাশি Ai+ Smartphone তাদের নতুন স্মার্টফোন Ai+ Pulse 2 লঞ্চ করার ঘোষণা দিয়েছে। কোম্পানির মতে, এই স্মার্টফোনটি কম দামে আধুনিক প্রযুক্তি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে। বাজেট সেগমেন্টে বড় 6000mAh ব্যাটারি ও AI ক্যামেরা সহ এই ফোনটি বিশেষ আকর্ষণ তৈরি করতে পারে।

Ai+ Pulse 2 Specification
Ai+ Pulse 2 স্মার্টফোনটি নতুন প্রজন্মের ফিচার নিয়ে আসতে চলেছে। এতে বড় 6000mAh ব্যাটারি, AI ক্যামেরা সেটআপ এবং নতুন সফটওয়্যার অভিজ্ঞতা দেওয়া হবে বলে কোম্পানি জানিয়েছে। পাশাপাশি ফোনটি ব্যবহারকারীদের জন্য সহজ, স্মুথ এবং নির্ভরযোগ্য পারফরম্যান্স দেওয়ার লক্ষ্যেই তৈরি করা হয়েছে। লঞ্চের পর ফোনটি অনলাইনে Flipkart এ বিক্রি শুরু হবে এবং ইতিমধ্যে এর মাইক্রো সাইট লাইভ হয়েছে।
| Specifications | Details |
|---|---|
| Model Name | Ai+ Pulse 2 |
| Network | 4G (Expected) |
| Processor | Unisoc T7250 |
| Operating System | Android 16 based NxtQuantum OS |
| Display | 6.74-inch HD+ Display (Expected) |
| Design | Waterdrop Notch (Expected) |
| Rear Camera | 50MP AI Dual Rear Camera |
| Front Camera | 8MP Selfie Camera |
| Battery | 6000mAh Battery |
| RAM | 4GB (Expected) |
| Storage | 64GB (Expected) |
| Protection | IP64 Rating |
| Colours | Pink, Green, Purple, Blue, Black |
Ai+ Pulse 2 Display
লিক অনুযায়ী ফোনটিতে 6.74 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হতে পারে, যেখানে ওয়াটার ড্রপ নচ ডিজাইন দেখা যাবে। বড় স্ক্রিনের কারণে ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং সাধারণ কাজের জন্য ভালো অভিজ্ঞতা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

Ai+ Pulse 2 Camera
ফটোগ্রাফির জন্য এআই+ পালস 2স্মার্টফোনটিতে 50MP AI ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এটি বিভিন্ন আলোতে ভালো মানের ছবি তুলতে সক্ষম হবে বলে দাবি করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে, যা সাধারণ ব্যবহারকারীদের জন্য যথেষ্ট কার্যকর হবে।

Ai+ Pulse 2 Battery
এই ফোনের প্রধান আকর্ষণ হতে পারে এর বড় ব্যাটারি। কোম্পানির দাবি অনুযায়ী, এটি এই সেগমেন্টের অন্যতম স্লিম 6000mAh ব্যাটারি ফোন হতে চলেছে। একবার চার্জে সারাদিন ব্যবহার করা যাবে বলে আশা করা হচ্ছে, যা দীর্ঘ সময় ফোন ব্যবহারকারীদের জন্য বড় সুবিধা হবে।
Ai+ Pulse 2 RAM & Storage
লিক রিপোর্ট অনুযায়ী এআই+ পালস 2 এর বেস ভ্যারিয়েন্টে 4GB RAM এবং 64GB স্টোরেজ থাকতে পারে। বাজেট ব্যবহারকারীদের কথা মাথায় রেখে একাধিক RAM ও স্টোরেজ অপশনেও ফোনটি বাজারে আসতে পারে।
Read more: OnePlus 15S Launch নিয়ে জোর চর্চা! কবে বাজারে আসছে নতুন ফ্ল্যাগশিপ? জানুন এক নজরে
Ai+ Pulse 2 Processor
পারফরম্যান্সের জন্য Pulse 2 ফোনটিতে Unisoc T7250 প্রসেসর দেওয়া হবে বলে নিশ্চিত করা হয়েছে। এটি দৈনন্দিন ব্যবহার, সোশ্যাল মিডিয়া এবং হালকা গেমিংয়ের জন্য যথেষ্ট ভালো পারফরম্যান্স দিতে পারে। ফোনটি Android 16 ভিত্তিক NxtQuantum OS এ চলবে, ফলে ব্যবহারকারীরা নতুন সফটওয়্যার অভিজ্ঞতা পাবেন।
Launch Date In India
কোম্পানির ঘোষণা অনুযায়ী Ai+ Pulse 2 স্মার্টফোনটি 2 মার্চ অফিসিয়ালি লঞ্চ করা হবে। Nova 2 সিরিজের আগে এই ডিভাইসটি বাজারে প্রবেশ করবে এবং লঞ্চের দিন সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করা হতে পারে।
Price In India
Ai+ Pulse 2 এর অফিসিয়াল দাম এখনও ঘোষণা করা হয়নি। তবে লিক অনুযায়ী 4GB RAM ও 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের সম্ভাব্য দাম প্রায় 6,999 হাজার হতে পারে। যদি এই দাম সত্যি হয়, তাহলে এটি বাজেট সেগমেন্টে অন্যতম সস্তা স্মার্টফোন হয়ে উঠতে পারে।