Realme সম্প্রতি ভারতের বাজারে তাদের নতুন বাজেট স্মার্টফোন Realme P4 Lite 4G লঞ্চ করেছে এবং এর প্রথম সেল শুরু হয়ে গেছে। স্টাইলিশ ডিজাইন, বড় ব্যাটারি এবং স্থিতিশীল পারফরম্যান্স দেওয়ার লক্ষ্য নিয়ে এই ফোনটি বিশেষ ভাবে বাজেট ইউজারদের জন্য তৈরি করা হয়েছে। আকর্ষণীয় ব্যাংক অফার ও কুপন ডিসকাউন্টের কারণে কম দামে এই স্মার্টফোনটি এখন একটি ভ্যালু-ফর-মানি অপশন হিসেবে সামনে এসেছে।

Offer Price & Discount
Realme P4 Lite 4G স্মার্টফোনের 4GB + 64GB ভ্যারিয়েন্টের লঞ্চ প্রাইস 9,999 হাজার তবে ব্যাংক অফার 1,000 টাকা এবং কুপন ডিসকাউন্ট 1,000 হাজার মিলিয়ে এটি মাত্র7,999 কার্যকরী দামে কেনা যাচ্ছে। অন্যদিকে 4GB + 128GB ভ্যারিয়েন্টের দাম 11,999 টাকা যা অফারের পরে 9,999 হাজার টাকায় পাওয়া যাচ্ছে। ফোনটি Flipkart, Realme অফিসিয়াল ওয়েবসাইট এবং অফলাইন স্টোর থেকে কেনা যাবে।
Realme P4 Lite 4G Display
রিয়ালমী পি 4 লাইট ফোনে রয়েছে 90Hz Eye Comfort Display, যা দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখে কম চাপ ফেলে। এতে DC Dimming ফিচার দেওয়া হয়েছে, ফলে স্ক্রিনের ব্রাইটনেস নিয়ন্ত্রণ আরও স্মুথ হয়। ডিসপ্লেতে সর্বোচ্চ 563 nits Peak Brightness পাওয়া যায়, ফলে রোদেও স্ক্রিন পরিষ্কার দেখা যায়। এছাড়া Smart Touch প্রযুক্তির কারণে ভেজা বা তেলযুক্ত হাত দিয়েও সহজে স্ক্রিন ব্যবহার করা যায়। অডিও এক্সপেরিয়েন্স আরও ভালো করতে এতে 300% Ultra Volume এবং AI Call Noise Reduction 2.0 দেওয়া হয়েছে, যা কলের সময় ব্যাকগ্রাউন্ড শব্দ কমাতে সাহায্য করে।

Realme P4 Lite 4G Camera
ফটোগ্রাফির জন্য রিয়ালমী পি 4 লাইট 4জি ফোনে রয়েছে 13MP AI Main Camera, যা Night Mode সাপোর্ট করে এবং কম আলোতেও ভালো ছবি তুলতে সক্ষম। ফোনটিতে NEXT AI ফিচার যুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে Circle to Search, AI Eraser, AI Clear Face এবং AI Image Matting। এই ফিচারগুলোর মাধ্যমে ছবি এডিট করা আরও সহজ হয়ে যায় এবং ভালো আউটপুট পাওয়া যায়।

Realme P4 Lite 4G Battery
এই P4 Lite 4G স্মার্টফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর 6300mAh বড় ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহার করার সুবিধা দেয়। কোম্পানির দাবি অনুযায়ী, প্রায় 8 ঘণ্টা ব্যবহারের পরেও 65% পর্যন্ত চার্জ অবশিষ্ট থাকতে পারে। ফোনটিতে রয়েছে 15W Fast Charging এবং 6W Reverse Charging Support, ফলে প্রয়োজনে অন্য ডিভাইসও চার্জ করা সম্ভব।
Realme P4 Lite 4G Processor
পারফরম্যান্সের জন্য Realme P4 Lite 4G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে UNISOC T7250 Octa-Core Processor, যা দৈনন্দিন ব্যবহার এবং মাল্টিটাস্কিংয়ের জন্য উপযুক্ত। Benchmark টেস্ট অনুযায়ী ফোনটি AnTuTu ফোনটিতে 3,63,960 স্কোর করেছে এবং Geekbench টেস্টে Single Core 435 ও Multi Core 1,424 স্কোর অর্জন করেছে। এই ফলাফল থেকে বোঝা যায় সোশ্যাল মিডিয়া ব্যবহার, ব্রাউজিং এবং হালকা গেমিংয়ের জন্য ফোনটি ভালো পারফরম্যান্স দিতে সক্ষম।
RAM & Storage
Realme P4 Lite 4G ফোনটিতে 4GB RAM দেওয়া হয়েছে। স্টোরেজের ক্ষেত্রে ইউজাররা 64GB এবং 128GB – এই দুটি অপশন বেছে নিতে পারবেন, ফলে নিজের প্রয়োজন অনুযায়ী ডাটা, ছবি এবং অ্যাপ সংরক্ষণ করা সহজ হবে। বাজেটের মধ্যে এই RAM ও স্টোরেজ কম্বিনেশন ফোনটিকে একটি ব্যবহারযোগ্য এবং ভ্যালু-ফর-মানি অপশন হিসেবে তুলে ধরেছে।