চীনা স্মার্টফোন ব্র্যান্ড OnePlus এর আসন্ন ফোন OnePlus 15s নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। আগে শোনা গিয়েছিল যে ডিভাইসটি হয়তো লঞ্চ নাও হতে পারে, তবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী এর বাজারে আসার সম্ভাবনা বেড়েছে। জনপ্রিয় টিপস্টার Yogesh Brar সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ এই তথ্য শেয়ার করেছেন। ফলে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ওয়ানপ্লাস 15এস নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

OnePlus 15s Specification
OnePlus 15s আগে ভারতীয় BIS সার্টিফিকেশন সাইটে CPH2793 মডেল নম্বর সহ দেখা গিয়েছিল। যদিও অফিসিয়াল স্পেসিফিকেশন এখনও প্রকাশিত হয়নি, ধারণা করা হচ্ছে এটি চীনে লঞ্চ হতে চলা সম্ভাব্য রিব্র্যান্ড ভার্সন OnePlus 15T এর সঙ্গে মিল থাকতে পারে। তবে ক্যামেরা সেকশনে কিছু পরিবর্তন থাকতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
OnePlus 15s Display
লিক অনুযায়ী OnePlus 15T ফোনটিতে 6.32 ইঞ্চির 1.5K রেজোলিউশনের ডিসপ্লে থাকতে পারে। সেক্ষেত্রে ওয়ানপ্লাস 15এস এও একই সাইজের হাই রিফ্রেশ রেট ও স্মুথ ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেওয়া হতে পারে। যারা কমপ্যাক্ট কিন্তু প্রিমিয়াম ডিসপ্লে পছন্দ করেন, তাদের জন্য এটি আকর্ষণীয় অপশন হতে পারে।
OnePlus 15s Camera
আগে যেখানে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের আলোচনা ছিল, নতুন লিক অনুযায়ী ডিভাইসে ডুয়াল রিয়ার ক্যামেরা থাকতে পারে। এতে 50MP মেইন সেন্সর এবং 50MP টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। সেলফির জন্য সামনে 16MP ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। তবে টিপস্টারের দাবি অনুযায়ী, OnePlus 15s এর ক্যামেরা সেটআপ 15T এর থেকে আলাদা হতে পারে।
OnePlus 15s Battery
ব্যাটারির ক্ষেত্রে বড় চমক থাকতে পারে। OnePlus 15T স্মার্টফোনটিতে 7,000mAh থেকে 8,000mAh এর মধ্যে বড় ব্যাটারি দেওয়া হতে পারে বলে জানা গেছে। একই ধরনের বড় ব্যাটারি ওয়ানপ্লাস 15 এস এও দেখা যেতে পারে। পাশাপাশি এতে আল্ট্রাসোনিক 3D ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকার সম্ভাবনাও রয়েছে।
OnePlus 15s RAM & Storage
যদিও নির্দিষ্ট RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্ট এখনও ফাঁস হয়নি, তবে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ডিভাইস হওয়ায় এতে উচ্চ ক্ষমতার RAM ও ফাস্ট স্টোরেজ অপশন দেওয়া হতে পারে। গেমিং ও মাল্টিটাস্কিংয়ের জন্য এটি উপযুক্ত হতে পারে।
OnePlus 15s Processor
লিক অনুযায়ী OnePlus 15T ফোনটিতে শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করা হতে পারে। সেই অনুযায়ী 15s এও ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স দেওয়ার সম্ভাবনা রয়েছে। যারা হাই এন্ড গেমিং ও হেভি ইউজের জন্য ফোন খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে আদর্শ অপশন।
OnePlus 15s Launch Date
এখনও পর্যন্ত অফিসিয়াল লঞ্চ তারিখ ঘোষণা করা হয়নি। তবে লিক অনুযায়ী OnePlus 15T মার্চ মাসে লঞ্চ হতে পারে। তার পরেই OnePlus 15s বাজারে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে। ব্র্যান্ডের তরফে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সঠিক সময় জানা যাবে না।
OnePlus 15s Price
দাম সংক্রান্ত কোনো তথ্য এখনও সামনে আসেনি। তবে এটি যেহেতু ফ্ল্যাগশিপ পারফরম্যান্স ও বড় ব্যাটারির সঙ্গে আসতে পারে, তাই প্রিমিয়াম সেগমেন্টেই এর অবস্থান হওয়ার সম্ভাবনা বেশি। তাই বাজারে এটির সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হতে পারে iQOO 15R, Vivo V70 Elite এবং Samsung Galaxy S25।